Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

‘অভিষেক আমার সামনে এক ওভারও টিকবে না!’ কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিলেন পাকিস্তানের ইহসানুল্লাহ

ইহসানল্লাহর মন্তব্যে যে ভারত–পাক দ্বৈরথের আগুন আরও প্রবল হল, তাতে সন্দেহ নেই। এখন দেখার, মাঠে নামলে কে কাকে ‘তিন বলে’ উত্তর দেন!

‘অভিষেক আমার সামনে এক ওভারও টিকবে না!’ কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিলেন পাকিস্তানের ইহসানুল্লাহ

গ্রাফিক্স: দিব্যেন্দু দাস

রূপক মিশ্র

শেষ আপডেট: 12 October 2025 18:28

দ্য ওয়াল ব্যুরো: ভারত–পাক প্রতিদ্বন্দ্বিতার আগুনে ফের ঘি ঢাললেন এক তরুণ পেসার। পাকিস্তানের (Pakistan) ফাস্ট বোলার ইহসানল্লাহ (Ihsanullah) প্রকাশ্যে জানিয়ে দিলেন, ভারতের ওপেনার অভিষেক শর্মা (Abhishek Sharma) তাঁর সামনে এক ওভারও টিকতে পারবেন না! কলার তুলে তাঁর সাফ দাবি—‘তিন বলের মধ্যেই ওকে আউট করব!’

এশিয়া কাপে (Asia Cup 2025) পাক আক্রমণ ছিন্নভিন্ন করেছিলেন অভিষেক, টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক! গতি ও বাউন্স সামলে যেভাবে অনায়াসে রান তোলেন, তাতে অনেক প্রাক্তন ক্রিকেটারও মুগ্ধ হন। কিন্তু এবার সেই পারফরম্যান্স নিয়েই ইহসানুল্লাহ জানালেন ‘অলিখিত চ্যালেঞ্জ’। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক পুরনো সাক্ষাৎকারে ইহসানল্লাহ বলেন, ‘ভারতের একজন রয়েছে, অভিষেক শর্মা। যদি কখনও ওর মুখোমুখি হওয়ার সুযোগ পাই, ম্যাচটা এক ওভারও টিকবে না। আমি তিন বলেই ওকে শেষ করে দেব!’

মাত্র ২১ বছর বয়সি এই পেসার এখনও পর্যন্ত পাকিস্তানের হয়ে চারটি টি-টোয়েন্টি খেলেছেন। কাঁচা প্রতিভা, কিন্তু আত্মবিশ্বাসে টগবগে। আর সেই আত্মবিশ্বাসই এখন রীতিমতো আলোচনার কেন্দ্রবিন্দু।

ভারতীয় অনুরাগীরা অবশ্য মজা করেই পালটা দিচ্ছেন—‘এশিয়া কাপে তো শাহিনদের সামলেছিল অভিষেক, এখন তিন বলেই শেষ হবে?’ কেউ লিখছেন, ‘ওভারটা টিকবে না ঠিকই আর তার কারণ—অভিষেক তিন বলে তিনখানা ছয় মারবে!’

ভারতের ব্যাটার নিজে এখনও কোনও প্রতিক্রিয়া দেননি। আপাতত যাবতীয় মনযোগ অস্ট্রেলিয়া সিরিজের (Australia Series) প্রস্তুতিতে। তরুণ বাঁ-হাতি ওপেনার হিসেবে তাঁর ধারাবাহিক ফর্মই ভারতের (India) ওপেনিংয়ে নতুন প্রাণ এনেছে।

এদিকে, পাকিস্তান দলের ভেতরে ও বাইরে বিতর্কের শেষ নেই—হারিস রউফের (Haris Rauf) ‘ফাইটার জেট’উদ্যাপন থেকে শুরু করে পিসিবি চেয়ারম্যান মহসিন নকভির (Mohsin Naqvi) ট্রফি বিতর্ক—সব মিলিয়ে রণক্ষেত্রের বাইরে থেকেও দেশজুড়ে তর্ক-বিতর্ক। এই আবহে ইহসানল্লাহর মন্তব্যে যে ভারত–পাক দ্বৈরথের আগুন আরও প্রবল হল, তাতে সন্দেহ নেই। এখন দেখার, মাঠে নামলে কে কাকে ‘তিন বলে’ উত্তর দেন!


```