Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রোহিত-বিরাট গল্পে নতুন মোড়, এই সিরিজে সম্ভবত দেখা যাবে না দুই মহাতারকাকে

এটা খুবই অসম্ভব যে দু’জনেই ভারত এ-এর হয়ে তিনটি ম্যাচ খেলবেন। এ বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং তাঁদের উপর কোনও চাপও দেওয়া হবে না।

রোহিত-বিরাট গল্পে নতুন মোড়, এই সিরিজে সম্ভবত দেখা যাবে না দুই মহাতারকাকে

রোহিত শর্মা ও বিরাট কোহলি

সৌম্য বাগচী

শেষ আপডেট: 10 September 2025 13:54

দ্য ওয়াল ব্যুরো: অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফি শেষ হওয়ার পর এক মাস বিরতি শেষে আজ ফের অভিযান শুরু করছে টিম ইন্ডিয়া। সূর্যকুমার যাদবের নেতৃত্বে এশিয়া কাপে আজ নামবে ভারত। এশিয়া কাপ থেকে শুরু হচ্ছে টিম ইন্ডিয়ার ঠাসা সূচি। 

এশিয়া কাপের পরই রয়েছে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ। তারপর রয়েছে সীমিত ওভারের অস্ট্রেলিয়া সফর (Australia Tour)। ভারতের সিনিয়র দল অক্টোবরের মাঝামাঝি অস্ট্রেলিয়া সফর করবে। ১৯ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়ায় তিনটি ওয়ানডে এবং পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। অস্ট্রেলিয়ায় ওডিআই সিরিজ দিয়েই দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চলেছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি (Rohit Sharma, Virat Kohli)।

আইপিএল ২০২৫-এর পর থেকে বাইশ গজ থেকে দূরে রয়েছেন বিরাট ও রোহিত। এর আগে শোনা গিয়েছিল, এই দুই মহাতারকাকে ভারতীয় এ দলের অংশ হিসাবে খেলানো হতে পারে অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে। দেশের মাটিতে অজিদের বিরুদ্ধে তিনটি ম্যাচ খেলবে ভারতীয় এ দল। এই ম্যাচগুলি খেলে বিরাট ও রোহিত নিজেদের ওডিআই সিরিজের আগে ঝালিয়ে নিতে পারবেন বলে মনে করা হয়েছিল। এই ম্যাচ তিনটি হবে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে ৩০ সেপ্টেম্বর ও ২ এবং ৫ অক্টোবর। তবে জানা গিয়েছে, বিরাট ও রোহিতকে অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে খেলবেন না। কারণ নির্বাচক কমিটি তাঁদের এই ম্যাচগুলি খেলতে বাধ্য করতে চাইছে না। তাই ভারত এ দলের হয়ে তাঁদের অনুশীলন ম্যাচ খেলার সম্ভাবনা এখন খুবই কম বলে মনে করা হচ্ছে। 

টাইমস অব ইন্ডিয়ার রিপোর্ট অনুসারেদুই অভিজ্ঞ ব্যাটারকে ভারত এ-এর হয়ে খেলতে বাধ্য করা হবে না। বিসিসিআইয়ের একজন ঊর্ধ্বতন আধিকারিক বলেছেন, “এটা খুবই অসম্ভব যে দুজনেই ভারত এ-এর হয়ে তিনটি ম্যাচ খেলবেন। এ বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং তাঁদের উপর কোনও চাপও দেওয়া হবে না।

বিসিসিআই এই বছরের শুরুতে ১০-দফা নির্দেশিকা জারি করেছিলযেখানে বলা হয়েছিল, যে সমস্ত সিনিয়র ক্রিকেটার ফিট এবং আহত নন, তাঁদের ঘরোয়া ক্রিকেট খেলতে হবে। তবে কোহলি এবং রোহিত এই নিয়মের অধীনে আপাতত থাকবেন না।

বিসিসিআই আধিকারিক আরও বলেন, “কেবল প্রয়োজন হলে ভারতীয় এ দলের হয়ে এক বা দুটি ম্যাচ খেলতে পারেন বিরাট ও রোহিত। তবে এখনও কিছুই চূড়ান্ত হয়নি। তবেস্পষ্ট করে বলা হয়েছে, উভয় খেলোয়াড়ই সম্পূর্ণরূপে ফিট এবং অস্ট্রেলিয়া সফরের জন্য উপলব্ধ থাকবেন।

নির্বাচকরা বর্তমানে ঘরোয়া টুর্নামেন্টের দিকে মনোযোগ দিচ্ছেন। বোর্ড সূত্রে জানা গিয়েছ, নির্বাচকরা প্রথমে ইরানি কাপ দল ঘোষণা করবেন এবং কিছু নির্বাচক বেঙ্গালুরুতে দলীপ ট্রফির ফাইনাল দেখতেও যাবেন। প্রধান নির্বাচক অজিত আগরকর বর্তমানে টিম ইন্ডিয়ার সঙ্গে দুবাইয়ে রয়েছেন।


```