Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

১২ বছর আগে আজকের দিনেই ভারত জিতেছিল চ্যাম্পিয়নস ট্রফি, এখন কী করছেন সেদিনের তারকারা?

২০১৩ সালে চ্যাম্পিয়নিস ট্রফিতে ভারতের জয়ের পিছনে ছিল ধোনির একটি সিদ্ধান্ত। শেষ ছয় বলে ম্যাচ জিততে ইংল্যান্ডের প্রয়োজন ছিল ১৫ রান। ধোনি সবাইকে অবাক করে দিয়ে বল তুলে দেন স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের হাতে। অধিনায়ককে নিরাশ করেননি অশ্বিনও। 

১২ বছর আগে আজকের দিনেই ভারত জিতেছিল চ্যাম্পিয়নস ট্রফি, এখন কী করছেন সেদিনের তারকারা?

২০১৩ চ্যাম্পিয়নস ট্রফি জিতেছিল ভারত

শেষ আপডেট: 23 June 2025 17:50

দ্য ওয়াল ব্যুরো: কাট টু ২০১৩। বারো বছর আগের সেই দিনটাও ছিল ২৩ জুন। মহেন্দ্র সিং ধোনি তখন টিম ইন্ডিয়া ক্যাপ্টেন। সে বছর আজকের দিনেই ইংল্যান্ডের বিরুদ্ধে তাদের মাটিতেই চ্যাম্পিয়নস ট্রফির (ICC Champions Trophy 2013) ফাইনাল খেলতে নেমেছিল ভারত। আর সেই ম্যাচ পাঁচ উইকেটে জিতে নিয়ে ইতিহাস সৃষ্টি করেছিল মেন ইন ব্লুজ (Champion India)

বৃষ্টির কারণে বিঘ্নিত হয় ফাইনাল ম্যাচটি। ৫০ ওভারের পরিবর্তে ম্যাচ হয় ২০ ওভারের। টিম ইন্ডিয়া প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৯ রান করে। বিরাট কোহলি দলের হয়ে সর্বোচ্চ ৪৩ রানের ইনিংস খেলেন। জবাবে, ইংল্যান্ড ২০ ওভারে তোলে ১২৪ রান

২০১৩ সালের চ্যাম্পিয়নস ট্রফি জয়ী টিম ইন্ডিয়ার সেই ১১ জন খেলোয়াড় এখন কোথায়?

১. রোহিত শর্মা

৩৮ বছর বয়সি রোহিত শর্মা টি-টোয়েন্টি এবং টেস্ট ফরম্যাট থেকে অবসর নিয়েছেন। বর্তমানে তিনি শুধু ওয়ানডে ক্রিকেট চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি এখনও এই ওডিআই ফরম্যাটে টিম ইন্ডিয়ার অধিনায়ক।

২. শিখর ধাওয়ান

৩৯ বছর বয়সি শিখর ধাওয়ান ক্রিকেটের তিনটি ফরম্যাট থেকেই অবসর নিয়েছেন। ৩৪টি টেস্ট, ১৬৭টি ওয়ানডে এবং ৬৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার পর তিনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। তিনি ঘরোয়া ক্রিকেট থেকেও অবসর নিয়েছেন। বর্তমানে ধাওয়ান লেজেন্ডস লিগ ক্রিকেটে খেলছেন। তিনি ব্যবসা এবং ফিটনেসের মতো ক্ষেত্রগুলিতেও এখন মনোযোগ দিচ্ছেন।

৩. বিরাট কোহলি

বিরাট কোহলিও টেস্ট এবং টি-টোয়েন্টি ফরম্যাটকে বিদায় জানিয়েছেন। রোহিতের মতো কিং কোহলিও শুধু ওয়ানডে খেলার সিদ্ধান্ত নিয়েছেন।

৪. দীনেশ কার্তিক

৪০ বছর বয়সি দীনেশ কার্তিক ১ জুন ২০২৪ তারিখে তাঁর জন্মদিনে ক্রিকেট থেকে অবসরে ঘোষণা করেন। তবে এরপরও তিনি দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগ, এসএ ২০- খেলার সিদ্ধান্ত নেন। তিনি বর্তমানে পার্ল রয়্যালসের হয়ে খেলঠেন। একই সঙ্গে তিনি বর্তমানে আইপিএলে আরসিবির ব্যাটিং কোচ এবং পরামর্শদাতা। তাঁকে ধারাভাষ্যও দিতে দেখা যায়।

৫. সুরেশ রায়না

৩৮ বছর বয়সি সুরেশ রায়না ইতিমধ্যেই ক্রিকেটের তিনটি ফরম্যাট থেকেই অবসর নিয়েছেন। বর্তমানে তাঁকে ধারাভাষ্যকার হিসাবে কাজ করতে দেখা যাচ্ছে। 

৬. এমএস ধোনি 

২০১৩ সালে চ্যাম্পিয়নিস ট্রফিতে ভারতের জয়ের পিছনে ছিল ধোনির একটি সিদ্ধান্ত। শেষ ছয় বলে ম্যাচ জিততে ইংল্যান্ডের প্রয়োজন ছিল ১৫ রান। ধোনি সবাইকে অবাক করে দিয়ে বল তুলে দেন স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের হাতে। অধিনায়ককে নিরাশ করেননি অশ্বিনও। দেন মাত্র দশ রান। পাঁচ রানে জিতে খেতাব জেতে মেন ইন ব্লুজ। এরপর ধোনি ২০১৯ বিশ্বকাপে খেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। যদিও তিনি ৪৪ বছরে পা রেখেও আইপিএল খেলে চলেছেন চেন্নাই সুপার কিংসের হয়ে।

৭. রবীন্দ্র জাদেজা

রোহিত শর্মার নেতৃত্বে ২০২৪ সালের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জিতেছিল ভারত। এই খেতাব জয়ের পর, অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা রোহিত-বিরাটের পর টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন। বর্তমানে ৩৬ বছরের এই ক্রিকেটার টিম ইন্ডিয়ার হয়ে টেস্ট এবং ওয়ানডে ফরম্যাটে খেলছেন।

৮. আর অশ্বিন

৩৮ বছরেরে অশ্বিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তবে রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল খেলছেন তিনি। পাশাপাশি তিনি ধারাভাষ্যকার হিসাবেও নিজের ইনিংস শুরু করেছেন এবং টিএনপিএল খেলছেন এবং গ্লোবাল চে লিগে আমেরিকান গ্যাম্বিটস দলের সহ-মালিক।

৯. ভুবনেশ্বর কুমার

৩৫ বছর বয়সি ভুবনেশ্বর কুমার এখন তিন ফরম্যাটেই ভারতীয় দলের অংশ নন। তবে তিনি আরসিবির হয়ে এখনও আইপিএল খেলছেন

১০. উমেশ যাদব

৩৭ বছরের উমেশ যাদব তাঁর শেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন ২০২৩ সালে। শেষবার ২০২৪ সালে তাঁক গুজরা টাইটানসের হয়ে আইপিএলে খেলতে দেখা গিয়েছিল।

১১. ইশান্ত শর্মা

৩৬ বছরের ইশান্ত এখন আর জাতীয় দলের হয়ে না খেললেও গুজরাত টাইটানসের হয়ে গত মরশুমেও আইপিএল খেলেছেন।


```