২০১০ সালের পর থেকে টেস্ট ক্রিকেটে ৯৯ রানে আউট হয়েছেন ১২ জন ক্রিকেটার। তবে এই তালিকায় একজন ব্যাটারের নাম রয়েছে দু’বার। অর্থাৎ ৯৯ রানে আউটের সংখ্যা ১৩। আর দুই বার আউট হওয়া ক্রিকেটার হলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক মিসবাহ-উল-হক।

হ্যারি ব্রুক
শেষ আপডেট: 23 June 2025 15:59
দ্য ওয়াল ব্যুরো: ক্রিকেট বিশ্বের প্রবাদ, ‘৯৯ রানে পৌঁছলেই ব্যাটারদের মধ্যে একটা আতঙ্কের চোরা স্রোত কাজ করতে শুরু করে দেয়।’ ১৯০২ সালে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত টেস্টে ‘নড়বড়ে ৯৯’-এ প্রথম আউট হয়েছিলেনে ক্যাঙারুর দেশের ব্যাটার ক্লেমেন্ট হিল। সেই শুরু, এরপর থেকে চলছে ধারাবাহিকতা।
টেস্টে ৯৯ রানে আউট (99 out in Test Cricket) হওয়ার ক্ষেত্রে রয়েছেন প্রচুর তারকা ক্রিকেটার। কিথ মিলার, অজিত ওয়াদেকর, কিথ মিলার, ইয়ান চ্যাপেল, গ্রাহাম গুচ, জাভেদ মিয়াদাদ, রিচি রিচার্ডসন, মহম্মদ আজহারউদ্দিন, বীরন্দ্র সেহওয়াগ, মহন্দ্র সিং ধোনি- তালিকা ঘাঁটতে গেলে ইতিহাস রচনা হয়ে যাবে।
এই তালিকার সর্বশেষ সংযোজন হ্যারি ব্রুক (Harry Brook)। ভারত-ইংল্যান্ড চলতি টেস্ট সিরিজের প্রথম ম্যাচে এই ইংলিশ ব্যাটার আউট হয়েছেন ৯৯ রানে। হেডিংলি টেস্টের তৃতীয় দিনে প্রসিদ্ধ কৃষ্ণর শিকার হন তিনি। শার্দূল ঠাকুরের হাতে ক্যাচ তুলে দিয়ে মাত্র এক রানের জন্য শতরানের সুযোগ হারান ব্রুক।
২০১০ সালের পর থেকে টেস্ট ক্রিকেটে ৯৯ রানে আউট হয়েছেন ১২ জন ক্রিকেটার। তবে এই তালিকায় একজন ব্যাটারের নাম রয়েছে দু’বার। অর্থাৎ ৯৯ রানে আউটের সংখ্যা ১৩। আর দুই বার আউট হওয়া ক্রিকেটার হলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক মিসবাহ-উল-হক।
এই তালিকায় রয়েছেন তিন জন ভারতীয় ব্যাটার। এই তিন ক্রিকেটার হলেন বীরেন্দ্র সেহওয়াগ (Virendra Sehwag), মুরলি বিজয় (Murali Vijay) ও মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)। এছাড় এই সময়ের মধ্যে (২০১৬ সালে) লোকেশ রাহুল একবার আউট হয়েছেন ১৯৯ রান করে।
দেখে নেওয়া যাক তালিকা
কেভিন পিটারসেন ২০১০
বীরেন্দ্র সেহওয়াগ ২০১০
মিসবাহ-উল-হক ২০১১
এবি ডিভিলিয়ার্স ২০১১
মহেন্দ্র সিং ধোনি ২০১২
মিচেল স্টার্ক ২০১৩
মুরলি বিজয় ২০১৪
শন মার্শ ২০১৪
মিসবাহ-উল-হক ২০১৭
জনি বেয়ারস্টো ২০১৭
বাবর আজম ২০১৮
ট্রাভিস হেড ২০২২
হ্যারি ব্রুক ২০২৫