Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

১১টি আসন চিরকাল ফাঁকা থাকবে! পদপিষ্টে মৃত সমর্থকদের শ্রদ্ধা জানাতে অনন্য পরিকল্পনা আরসিবির

এমনিতেই আরসিবির দুটো হোম ম্যাচ সরিয়ে নেওয়া হয়েছে রায়পুরে। চিন্নাস্বামীতে ‘আনবক্সিং’ অনুষ্ঠানও বাতিল। ভিড় নিয়ন্ত্রণেই এই সিদ্ধান্ত। সব মিলিয়ে শোক আর সতর্কতার মিশেলে আইপিএল বেঙ্গালুরুর মাঠে নতুনভাবে ফিরে আসছে।

১১টি আসন চিরকাল ফাঁকা থাকবে! পদপিষ্টে মৃত সমর্থকদের শ্রদ্ধা জানাতে অনন্য পরিকল্পনা আরসিবির

চিন্নাস্বামী স্টেডিয়াম

রূপক মিশ্র

শেষ আপডেট: 24 March 2026 14:04

দ্য ওয়াল ব্যুরো: গত বছর এই মাঠেই উৎসব হয়েছিল। প্রথমবার আইপিএল শিরোপা জিতে প্রায় গোটা বেঙ্গালুরু রাস্তায় নেমে এসেছিল। কিন্তু সেই আনন্দ-সন্ধ্যাই সাক্ষী মর্মান্তিক ঘটনার। অনিয়ন্ত্রিত জনসমুদ্রে পদপিষ্ট হয়ে প্রাণ হারান ১১ জন সমর্থক।

ক্ষত এখনও শুকিয়ে যায়নি। ঠিক এমন আবহেই শুরু হচ্ছে আইপিএল… আরও একবার। ঠিক তার আগে প্রয়াত ১১ জন অনুরাগীকে সম্মান জানাতে অনন্য উদ্যোগ নিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru)।

১১টি আসন, চিরকাল ফাঁকা

আরসিবির (RCB) ঘোষণা—এম চিন্নাস্বামী স্টেডিয়ামে (M Chinnaswamy Stadium) প্রতিটি ম্যাচে ১১টি আসন দিরদিনের জন্য ফাঁকা রাখা হবে। কোনও দর্শক সেখানে বসবেন না… কোনওদিন না। নীরব শ্রদ্ধায় স্মরণ করা হবে প্রয়াতদের!

মরসুম শুরুর আগে এহেন উদ্যোগের কথা সামনে এনেছেন ফ্র্যাঞ্চাইজি সিইও রাজেশ মেনন (Rajesh Menon) ও ক্রিকেট পরিচালক মো বাবাত (Mo Babat)। মঙ্গলবার বেঙ্গালুরুতে সাংবাদিক বৈঠকে জানানো হয়, এবারের সিজনে দলের সমস্ত অনুশীলন সেশনে খেলোয়াড়রা ১১ নম্বর জার্সি পরবেন। স্টেডিয়ামের ভেতরের প্রবেশপথের কাছে বসানো হবে স্মৃতিফলক। যেখানে দাঁড়িয়ে অনুরাগীরা শ্রদ্ধা জানাতে পারবেন।

গত ৪ জুনের মর্মান্তিক ঘটনার পর চিন্নাস্বামী স্টেডিয়াম হারিয়েছিল ২০২৫ আইসিসি মহিলা ওয়ানডে বিশ্বকাপ ও ২০২৬ পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2026) আয়োজনের অধিকার। বিচারপতি জন মাইকেল ডি’কুনহার (Justice John Michael D'Cunha) তদন্ত কমিশন বেঙ্গালুরুর এই ময়দানকে ‘মৌলিকভাবে অনিরাপদ’ বলে দেগে দেয়।

নিরাপত্তায় এআই, ৩০০ ক্যামেরা

দীর্ঘ প্রক্রিয়ার পর কর্নাটক হাইকোর্টের নির্দেশে ব্যাপক সংস্কার চলেছে। যার সুবাদে আইপিএল (IPL 2026) ফিরছে চিন্নাস্বামীতে। ২৮ মার্চ আরসিবি বনাম সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) ম্যাচ দিয়ে শুরু। এবার নিরাপত্তায় এআই-চালিত সিসিটিভি ব্যবস্থা (AI-led CCTV)। তিনশোরও বেশি ক্যামেরা। ভিড় জমলে রিয়াল টাইমে সতর্কবার্তা যাবে পুলিশ ও কর্তৃপক্ষের কাছে। স্টেডিয়ামের প্রবেশ ও প্রস্থান পথ নতুন করে সাজানো। রাজ্য পুলিশের (Karnataka State Police) সঙ্গে হাত মিলিয়ে তৈরি হয়েছে নতুন এসওপি (SOP)। রাজেশ মেনন বলেন, ‘প্রশাসন, হাইকোর্ট, পুলিশ—সবার সঙ্গে সমন্বয় করে এই ব্যবস্থা গড়ে উঠেছে। দর্শকদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার!’

টিকিট, পরিবহণ, রায়পুর

এই আবহে দর্শক ব্যবস্থাপনাতেও বড়সড় বদল। ৮০ থেকে ৯০ শতাংশ টিকিট এবার ডিজিটাল। অফিশিয়াল ওয়েবসাইট ছাড়া কেনার উপায় নেই। প্রতিটি টিকিটের সঙ্গে বিনামূল্যে মেট্রো যাত্রার সুবিধা। মাঠের আশপাশে গাড়ি রাখা যাবে না। গেট খুলবে খেলা শুরুর চার ঘণ্টা আগে—যাতে ভিড় ছড়িয়ে পড়ে, একসঙ্গে চাপ না জমে।

এমনিতেই আরসিবির দুটো হোম ম্যাচ সরিয়ে নেওয়া হয়েছে রায়পুরে (Raipur)। চিন্নাস্বামীতে ‘আনবক্সিং’ অনুষ্ঠানও বাতিল। ভিড় নিয়ন্ত্রণেই এই সিদ্ধান্ত। সব মিলিয়ে শোক আর সতর্কতার মিশেলে আইপিএল বেঙ্গালুরুর মাঠে নতুনভাবে ফিরে আসছে।


```