Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কলকাতায় নয়, বৃষ্টি হল আমদাবাদে, ফের বিসিসিআইকে ধুয়ে দিলেন অরূপ বিশ্বাস

ফের বোর্ডকে (BCCI) তোপ দাগলেন বাংলার ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। কলকাতার ইডেন গার্ডেন্স (Eden Gardens, Kolkata) থেকে আইপিএল২০২৫ -এর (IPL 2025) এলিমিনেটর-২ ও ফাইনাল (Eliminator-2 & Final) সরিয়ে নেওয়ার পেছনে যে রাজনৈতিক চক্রান্ত রয়েছে, তা এদিন তিনি ফের স্পষ্ট করে দিলেন।

কলকাতায় নয়, বৃষ্টি হল আমদাবাদে, ফের বিসিসিআইকে ধুয়ে দিলেন অরূপ বিশ্বাস

অরূপ বিশ্বাস

শেষ আপডেট: 2 June 2025 18:23

দ্য ওয়াল ব্যুরো: ফের বোর্ডকে (BCCI) তোপ দাগলেন বাংলার ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Bengal Sports Minister Arup Biswas) । কলকাতার ইডেন গার্ডেন্স (Eden Gardens, Kolkata) থেকে আইপিএল২০২৫ -এর (IPL 2025) এলিমিনেটর-২ ও ফাইনাল (Eliminator-2 & Final) সরিয়ে নেওয়ার পেছনে যে রাজনৈতিক চক্রান্ত রয়েছে, তা এদিন তিনি ফের স্পষ্ট করে দিলেন। 

আসলে হঠাৎ করেই আইপিএলের ফাইনাল ও দ্বিতীয় এলিমিনেটর ম্যাচ কলকাতা থেকে সরিয়ে আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে নিয়ে গিয়েছিল বিসিসিআই। কারণ হিসাবে জানিয়েছিল, জুন মাসের প্রথম দিকে নাকি কলকাতায় প্রবল বৃষ্টি হবে।


তবে আবহাওয়া নিয়ে এই ভবিষ্যদ্বাণী অবশ্য মৌসম ভবন করেনি, করেছিল আমেরিকার একটি বেসরকারি প্রতিষ্ঠান। কিন্তু বাস্তবে দেখা গেল, এলিমিনেটর ম্যাচের দিন (১ জুন) কলকাতায় নয়, বৃষ্টি হয়েছে আমদাবাদেই। আর এই নিয়েই প্রশ্ন তুলে ফের সরব হয়েছেন বাংলার ক্রীড়ামন্ত্রী।


সোমবার অরূপ বিশ্বাস বলেছেন, "আমি আগেই প্রেস কনফারেন্সের মাধ্যমে জানিয়েছিলাম যে, ইডেন থেকে প্লে অফ এবং ফাইনাল সরিয়ে নিয়ে যাওয়ার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। এদিন এই বিষয়টি আরও স্পষ্ট হয়ে গেল। বিসিসিআই ও আইপিএলের গভর্নিং বডি যে স্যাটেলাইটের থ্রু দিয়ে আবহাওয়াবিদ হয়ে বলেছিল, এই সময় কলকাতয় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ইডেন থেকে প্লে অফ ও ফাইনাল ম্যাচ সরিয়ে নেওয়া হল গুজরাটে। সেই স্যাটেলাইট যে আবহাওয়া সংক্রান্ত বিষয় নয়, বরং রাজনৈতিক সংক্রান্ত বিষয়ে প্রভাবিত হয়ে এই রিপোর্ট দিয়েছিল তা এদিনে পরিষ্কার বোঝা গেল। সম্পূর্ণ রাজনৈতিক কারণে কলকাতার ক্রিকেটপ্রেমীরা যে বঞ্চিত হলেন তা আজ স্পষ্ট হয়ে গেল। যে স্যাটেলাইটের মাধ্যমে আজ কলকাতায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল বলে রিপোর্ট দেওয়া হয়েছিল, সেই স্যাটেলাইট ধরতেই পারল না যে নরেন্দ্র মোদী স্টেডিয়ামেও বৃষ্টি হতে পারে। কারণটা কোনওভাবেই আবহাওয়া সংক্রান্ত নয়, পুরোটাই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও বাংলাকে বঞ্চনা করার লক্ষ্য নিয়ে করা, তা আরও একবার সকলে বুঝতে পারল।"


```