Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জামাইষষ্ঠীতে ছোট পর্দার হিট শাশুড়িরা, মধুবালা থেকে রাধারানি, কেউ দজ্জাল কেউ স্নেহময়ী

সিরিয়াল শেষ হয়ে গেলেও যেসব শাশুড়িরা এখনও দর্শকদের মনে রয়ে গেছেন। এরা কেউ ছিল দাপুটে খলনায়িকা কেউ বা মমতাময়ী মা। 
 

জামাইষষ্ঠীতে ছোট পর্দার হিট শাশুড়িরা, মধুবালা থেকে রাধারানি, কেউ দজ্জাল কেউ স্নেহময়ী

জামাইষষ্ঠী । গ্রাফিক্স - দিব্যেন্দু দাস

শেষ আপডেট: 2 June 2025 10:52

দ্য ওয়াল ব্যুরো: আজ জামাইষষ্ঠী ( Jamaisasthi) মানেই শাশুড়ি আর জামাই বাবাজীবনদের দিন। তবে ষষ্ঠী মানে ছেলে আর মেয়ে, দু'জনের মঙ্গল কামনার ব্রত। আজকের দিনে টেলিপর্দার জনপ্রিয় শাশুড়িদের ফিরে দেখা যাক। সিরিয়াল শেষ হয়ে গেলেও যেসব শাশুড়িরা এখনও দর্শকদের মনে রয়ে গেছেন। এরা কেউ ছিল দাপুটে খলনায়িকা কেউ বা মমতাময়ী মা।

অপালা

'রাশি' সিরিয়ালের সবথেকে জনপ্রিয় চরিত্র ছিল অপালা রায়। বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর প্রাক্তন পুত্রবধূ ডলি বসু ছিলেন অপালার ভূমিকায়। ডলি বসুর আভিজাত্য থেকে স্টাইল স্টেটমেন্ট, এই দাপুটে খলনায়িকার চরিত্রে নতুন মাত্রা যোগ করেছিল। বিশেষতঃ হিট করেছিল অপালার হেয়ার স্টাইল। ডলি বসু মঞ্চের অভিনেত্রী বলে তাঁর ডায়লগ ডেলিভারি এই সিরিয়ালের জনপ্রিয়তা আরও বাড়িয়ে দেয়। পুত্রবধূ রাশির সঙ্গে অপালার টক্কর দেখতে প্রতি সন্ধ্যেতে দর্শক মুখিয়ে থাকত।

Making a new life on stage - Telegraph India


ভবানী

'তোমায় আমায় মিলে' সিরিয়ালে নিশীথ ময়রার মা ছিল ভবানী। ভবানী ছেলের বিয়ে দিয়ে নতুন বৌ নিয়ে আসে। কিন্তু পুত্রবধূ উষসীর স্বপ্ন সে আইপিএস অফিসার হবে। অথচ ভবানী চায় পুত্রবধূ সংসারের সেরা গৃহবধূ হয়ে উঠুক। মধ্যবিত্ত শাশুড়ি ভবানী সে রেগে গেলে ভয়ংকর, কিন্তু আবেগে ভেসে গেলে ভীষণ মমতাময়ী। সাদা লাল শাড়ি, লাল সিঁদুরের টিপে তুলিকা বসুর কেরিয়ারের একটি শ্রেষ্ঠ চরিত্র ভবানী।

Tomay Amay Mile - Visit hotstar.com for the full episode - YouTube

রাধারানি

বাড়ির বড় বৌ রাধারানি। কিন্তু তাঁর ছোট বোন শ্রেষ্ঠা দিদির সংসার গ্রাস করে। রাধারানির বর বাঁধা পড়ে শালী শ্রেষ্ঠার আঁচলে। রাধারানি ক্রমশ এক ঘরে হয়ে যেতে থাকে তাঁর নিজের সংসারেই। এমতাবস্থায় সেই সংসারে আসে পুত্রবধূ কঙ্কাবতী। কঙ্কাবতীকে পছন্দ করে না তাঁর বর সমুদ্র। কারণ তাদের বিয়ে একটা অ্যাক্সিডেন্ট ছাড়া কিছু নয়। রাধারানি আর কঙ্কাবতী দু'জন দু'জনের সমব্যথী হয়ে ওঠে। অপরাজিতা আঢ্য রাধারানি চরিত্রে ফাটাফাটি অভিনয় করেছিলেন। 'পুন্যি পুকুর' সিরিয়াল আবার পুনঃসম্প্রচার হচ্ছে স্টার জলসা চ্যানেলে।

Punyi Pukur - JioHotstar

মধুবালা

শিমুল চেয়েছিল নৃত্যশিল্পী হতে কিন্তু বিয়ে হয় কামুক, অত্যাচারী পরাগের সঙ্গে। পরাগের মা মধুবালা। সে ভীষণ কুসংস্কার আচ্ছন্ন মহিলা। তেমনই অত্যাচারী। মধুবালার চরিত্রে ঋতা দত্ত চক্রবর্তীর 'ও কী কথা' সংলাপ আজও হিট। যে মধুবালা একসময় শিমুলের জীবনে বাঁধা হয়ে দাঁড়িয়েছিল, সেই পরে বান্ধবী হয়ে ওঠে বৌমার। মধুবালা নিজে শাশুড়ির দ্বারা অত্যাচারিত হয়েছিল, তাই সে পুত্রবধূকেও অত্যাচার করত।

Kar Kache Koi Moner Kotha : শুরু থেকেই চরম ট্রোলড, তাই বদলে যাচ্ছে 'কার  কাছে কই মনের কথা'র গল্প!

কৃষ্ণা

কৃষ্ণার পৃথুলা চেহারা খুব আদুরে কিন্তু সে ভীষণ দজ্জাল। অন্যদিকে কৃষ্ণা আবার অভিমানি আর একমাত্র ছেলের প্রতি ভীষণ পজেশিভ। পুত্রবধূর ছেলের ওপর অধিকার নিয়েই কৃষ্ণার যত আপত্তি। কৃষ্ণা ওরফে বাবুর মা চরিত্রটি ভীষণ জনপ্রিয়তা পেয়েছিল। একজন পজেশিভ শাশুড়ির চরিত্রে অনবদ্য অভিনয় করেছিলেন অরিজিতা মুখোপাধ্যায়। বাবুর মা নেগেটিভ চরিত্র হলেও সে কিন্তু দর্শকের মনে চিরকাল রয়ে যাবে।

Neem Phuler Madhu actress Shaili Bhattacharjee reveals her relationship  status on Didi No 1


```