Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হেমা মালিনীর জায়গায় অনামিকা সাহা, 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ' আদতে 'জামাই রাজা'র রিমেক

অনিল কাপুর চেয়েছিলেন হেমা মালিনী নয়, মুমতাজ তাঁর শাশুড়ির ভূমিকায় অভিনয় করুন। কিন্তু মুমতাজ এই ছবির অফার ফিরিয়ে দেন। হয়তো খলনায়িকা বলেই মুমতাজ করতে চাননি। 
 

হেমা মালিনীর জায়গায় অনামিকা সাহা, 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ' আদতে 'জামাই রাজা'র রিমেক

'জামাই রাজা'র থেকে 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ'। গ্রাফিক্স - দিব্যেন্দু দাস

শেষ আপডেট: 26 May 2025 20:39

শুভদীপ বন্দ্যোপাধ্যায়


আবার 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ' (Sasurbari Zindabad), ২৫ বছর পর প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটি পর্দা কাঁপাতে আসছেন ৩০ মে। ২০০০ সালে মুক্তি পেয়েছিল হরনাথ চক্রবর্তীর সুপার ডুপার হিট বাংলা ছবি 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ'। ভেঙ্কটেশ ফিল্মকে লক্ষ্মীলাভ এনে দেয় এই ছবি। ২৫ বছর পর আবার সেই ছবি বড় পর্দায় রিরিলিজ করছে। সে সময় রিমেক ছবির ট্রেন্ড শুরু হয়েছিল টালিগঞ্জ পাড়ায়। অনেকেই বলত 'টোকা ছবি'র জমানা এল ইন্ডাস্ট্রিতে। কিন্তু সেই ধারাতেই বক্সঅফিসে ঝড় তুলেছিল 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ'। হিন্দি ছবি 'জামাই রাজা'র অনুকরণে তৈরি হয় 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ'। তবে 'জামাই রাজা'ও কিন্তু ছিল তেলেগু ছবি 'Attaku Yamudu Ammayiki Mogudu'র রিমেক। একই পরিচালক এ কে রেড্ডি হিন্দিতে 'জামাই রাজা' (Jamai Raja) বানিয়েছিলেন।

১৯৯০ সালের সুপারহিট ছবি ছিল 'জামাই রাজা'। দুর্গেশ্বরী দাপুটে শাশুড়ির ভূমিকায় হেমা মালিনী। ড্রিম গার্ল ইমেজ ছেড়ে সেই প্রথম হেমা এমন খলনায়িকা শাশুড়ির ভূমিকায় অভিনয় করলেন। দুর্গেশ্বরী নামটা তখন লোকের মুখে মুখে ফিরত।  হেমার মেয়ের চরিত্রে মাধুরী দীক্ষিত ও তাঁর বিপরীতে হিরো অনিল কাপুর। হেমা খলনায়িকা হলেও তাঁর ব্যক্তিত্বের গ্রেস কিন্তু মেলায়নি। ভীষণ আভিজাত্যপূর্ণ সাজেই গম্ভীর চরিত্রে হেমা দর্শক মন জয় করে নেন। মাধুরী দীক্ষিত আর অনিল কাপুরের রসায়ন জমে ক্ষীর হয় পর্দায়। তবে বেশি জমেছিল জামাই অনিল কাপুর আর শাশুড়ি হেমা মালিনীর রসায়ন। বড়লোক শাশুড়ি কিছুতেই মেনে নেবে না বেকার বাউন্ডুলে জামাইকে। দুই সময়ের দুই স্বপ্নসুন্দরী নায়িকা হেমা মালিনী আর মাধুরী দীক্ষিতের একসঙ্গে স্ক্রিনশেয়ার পর্দায় অন্য মাত্রা এনেছিল।

Prime Video: Jamai Raja


'জামাই রাজা' বানিজ্যিক ভাবে ভীষণ সফল ছবি ছিল ১৯৯০ সালে। দীপাবলির দিন ছবি রিলিজ করে হাউসফুল বোর্ড ঝুলিয়ে। কিন্তু ঠিক তারপর এল কে আডবাণীর 'রথযাত্রা' শুরু হয় এবং আডবাণী গ্রেপ্তার হন। যে ঘটনার ফলে 'জামাই রাজা'র বক্সঅফিসে কিছুটা হলেও ঢলতি দিক আসে। কিন্তু দীর্ঘ সময়ে এই ছবির জনপ্রিয়তা কেউ আটকে রাখতে পারেনি।

India Bollywood 1990 Jamai Raja lobby cards Hema Malini & Madhuri 12" x 19”  (5) | eBay

হেমা মালিনী কিন্তু ছবি দেখার পর একদম খুশি হননি। তিনি রেগে গিয়ে বলেছিলেন ভুল ভাবে তাঁর চরিত্রটি উপস্থাপিত করা হয়েছে। যা তাঁর ক্যারিয়ারে সবথেকে খারাপ চরিত্র। যদিও হেমা খুব চর্চায় ছিলেন দুর্গেশ্বরী চরিত্রে।

এদিকে অনিল কাপুর চেয়েছিলেন হেমা মালিনী নয়, মুমতাজ তাঁর শাশুড়ির ভূমিকায় অভিনয় করুন। কিন্তু মুমতাজ এই ছবির অফার ফিরিয়ে দেন। হয়তো খলনায়িকা বলেই মুমতাজ করতে চাননি।

Anamika Saha recreated Sasurbari Zindabad scene with Prosenjit Chatterjee  and Rituparna Sengupta

হরনাথ চক্রবর্তী ১০ বছর পর 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ' করলেন 'জামাই রাজা'র আদলে। কিছুটা প্লট পরিবর্তন হলেও মূল নির্যাস এক ছিল। 
অনামিকা সাহা প্রথমে বেশ ভয় পেয়েছিলেন ড্রিম গার্ল হেমা মালিনীর চরিত্রে তাঁকে দর্শক নেবে কিনা ভেবে।

Sasurbari Zindabad Full Movie Bengali Prosenjit facts | Prosenjit  Chatterjee, Rituparna, Ranjit - YouTube

অনেকে তামাশা করে অনামিকাকে বলেছিলেন 'কুলোরও সাধ হয় চিৎ হয়ে শুতে'। কিন্তু অনামিকা এই শাশুড়ির রোলটিকে চ্যালেঞ্জ হিসেবে নেন। আর তারপর তো ইতিহাস। বাংলার আমজনতা হেমা মালিনীর থেকেও বেশি মনে রাখল অনামিকা সাহাকে। প্রসেনজিৎ-ঋতুপর্ণার জুটির সফল ছবি হিসেবেও ইতিহাসে রয়ে যাবে 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ'।


```