Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

৩০ বসন্তে মাধুরী-সঞ্জয় জুটি, 'রাজা' নয়, 'রানি' নাম হওয়া উচিত ছবির বলেছিল সবাই

ছবির মান ছিল খুব সাধারণ। সুপারহিট গান আর মাধুরীর দুর্দান্ত নাচের দৌলতে ছবি গোল্ডেন জুবিলি হিট করে।

৩০ বসন্তে মাধুরী-সঞ্জয় জুটি, 'রাজা' নয়, 'রানি' নাম হওয়া উচিত ছবির বলেছিল সবাই

'রাজা' ছবি বক্সঅফিসে গোল্ডেন জুবিলি হিট করেছিল।

শেষ আপডেট: 4 June 2025 20:28

দ্য ওয়াল ব্যুরো: নয়ের দশকের মাঝামাঝি মাধুরী দীক্ষিত (Madhuri Dixit) তখন মধ্য গগনে। সবেসবে ব্লকবাস্টার হিট করেছে মাধুরী দীক্ষিত-সলমন খান জুটির 'হাম আপকে হ্যায় কৌন'। সেই সময় মাধুরীর বিপরীতে নবাগত নায়ক সঞ্জয় কাপুরকে (Sanjay Kapoor) কাস্ট করেন পরিচালক ইন্দ্র কুমার। সঞ্জয় কাপুর হলেন অনিল কাপুরের ভাই। অনিল কাপুর-মাধুরী দীক্ষিতের জুটি তখন সুপারহিট জুটি। মাধুরীর বিপরীতে সঞ্জয় কাপুরকে এনে যেন অনিল কাপুরের ছায়াই আনা হল। তবে অনিলের নায়কোচিত প্রতিভা ভাই সঞ্জয়ের ছিল না। কিন্তু 'রাজা' (Raja) ছবি বক্সঅফিসে গোল্ডেন জুবিলি  হিট করেছিল।

Raja (1995) - IMDb

নানা পাটেকর ছিলেন পরেশ রাওয়ালের চরিত্রের প্রথম পছন্দ। কয়েকটি শট নানা পাটেকর দিলেও তাঁর সঙ্গে মতবিরোধ হয় পরিচালক ইন্দ্র কুমারের। শেষ অবধি ইন্দ্র কুমার নানাকে বাদ দিয়ে দেন। এরপর নাসিরুদ্দিন শাহকে রোলটি অফার করা হলেও তাঁর এই চরিত্রটি পছন্দ হয়নি। শেষমেশ পরেশ রাওয়ালের কাছে চলে যায় রোলটি।

Raja (1995) - Photos - IMDb

'রাজা' ছিল সঞ্জয় কাপুরের প্রথম হিট ছবি। কিন্তু মাধুরীই পান সব কৃতিত্ব। ফিল্ম সমালোচকরা মজা করে বলেছিলেন ছবির নাম 'রাজা' নয় 'রানি' হওয়া উচিত ছিল।

Raja (1995) - IMDb

মাধুরী দীক্ষিত তাঁর একটি সেরা পারফরম্যান্স করেছিলেন 'রাজা' ছবিতে। স্ক্রিন পুরস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কার পান। ফিল্মফেয়ার মনোনয়নও মাধুরী পান। তবে ছবির মান ছিল খুব সাধারণ। সুপারহিট গান আর মাধুরীর দুর্দান্ত নাচের দৌলতে ছবি গোল্ডেন জুবিলি হিট করে। নায়ক হিসেবে সঞ্জয় কাপুর কোন পুরস্কারই পাননি।

Raja (1995) - IMDb

তবে এই ছবির সাফল্যে ও হিরো হিসেবে জনপ্রিয়তা পাওয়াতে সঞ্জয় কাপুর মাধুরীকে চিরকাল ধন্যবাদ জানিয়ে গেছেন। ৩০ বছর পরও সঞ্জয় কাপুর তাঁর প্রথম নায়িকাকে অজস্র ধন্যবাদ আর অকুন্ঠ কৃতজ্ঞতা জানিয়েছেন।

Chorom Opoman (চরম অপমান) Movie Full Song | Video Jukebox | Manna & Eka |  SB Movie Songs

বাংলাদেশে 'রাজা'র রিমেক হয়েছিল 'চরম অপমান', যেটিও হিট হয়। 


```