Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

মাধবী ফিরিয়ে দেন 'মেরা নাম জোকার', সেই চরিত্রেই ঝড় তোলেন সিমি

সত্যজিৎবাবুর 'চারুলতা' দেখে আমার বাড়ি এসে হাজির হন বম্বের রাজ কাপুর। এটা আমার কাছে বেশ অবাক করা ব্যাপার ছিল। 

মাধবী ফিরিয়ে দেন 'মেরা নাম জোকার', সেই চরিত্রেই ঝড় তোলেন সিমি

মাধবীর বদলে সিমি

শেষ আপডেট: 20 May 2025 18:56

শুভদীপ বন্দ্যোপাধ্যায়


৭৮ তম কান চলচ্চিত্র উৎসবে সত্যজিৎ রায়ের 'অরণ্যের দিনরাত্রি' ছবির বিশেষ প্রদর্শনী উপলক্ষে হাজির ছিলেন সিমি গারেওয়াল (Simi Garewal) এবং শর্মিলা ঠাকুর। সিমি কিন্তু সত্যজিৎ রায়, মৃণাল সেনের ছবির পাশাপাশি রাজ কাপুরের মেনস্ট্রিম ছবিতেও ভীষণ জনপ্রিয় আজও। 
সত্যজিতের দুই নায়িকা, শর্মিলা আর সিমি, এই বয়সেও কানের রেড কার্পেটে হেঁটে আভিজাত্য কী তা বুঝিয়ে দিলেন। ঠিক এই সময়ে মনে পড়ে যাচ্ছে সত্যজিতের আর এক উল্লেখযোগ্য নায়িকার কথা। তিনি মাধবী মুখোপাধ্যায় (Madhabi Mukherjee)। মাধবী  একটি কালজয়ী চরিত্র ছেড়ে দিয়েছিলেন বলেই সেই রোলে অভিনয় করার সুযোগ পান সিমি গারেওয়াল। তবে সে ছবি সত্যজিৎ রায়ের নয়।

সত্যজিৎ রায়ের ছবির অসম্ভব ভক্ত ছিলেন রাজ কাপুর। রাজের মেয়ের বিয়েতেও নিমন্ত্রিত ছিলেন সত্যজিৎ। সত্যজিতের বেশিরভাগ ছবি সুযোগ পেলেই দেখে ফেলতেন রাজ। 'চারুলতা' দেখে মাধবী মুখোপাধ্যায়ের অভিনয়ের প্রেমে পড়ে গেছিলেন রাজ কাপুর।

এই প্রসঙ্গে মাধবী মুখোপাধ্যায়ের মুখ থেকেই শুনেছিলাম এক দুর্দান্ত গল্প। আমরা কখনও হিন্দি ছবিতে মাধবীকে দেখিনি। এই প্রসঙ্গে মাধবী বলেছিলেন তাঁর জীবনের এক উল্লেখযোগ্য ঘটনার কথা। যে কোনও  অভিনেত্রী যে প্রস্তাব পেলে হাতে আকাশের চাঁদ পান, মাধবী তা খারিজ করে দেন।

Charulata', 'Mahanagar' and Two Epochs of the New Woman in Bengal | Café  Dissensus

মাধবী মুখোপাধ্যায়ের কথায় ' সত্যজিৎবাবুর 'চারুলতা' দেখে আমার বাড়ি এসে হাজির হন বম্বের রাজ কাপুর। এটা আমার কাছে বেশ অবাক করা ব্যাপার ছিল। রাজ কাপুর তখনই লিখে ফেলেছিলেন 'মেরা নাম জোকার' (Mera Nam Joker) ছবির চিত্রনাট্য। উনি আমাকে বলেন ওঁর এই হিন্দি ছবিতে কাজ করতে। কিন্তু আমি রাজি হইনি। শেষমেশ রাজ কাপুর আমার সামনে ব্ল্যাঙ্ক চেক রেখে বলেন, মাধবী দেবী পারিশ্রমিকের অঙ্ক আপনার ইচ্ছে মতো বসিয়ে নিন। যত টাকা আপনি চাইবেন, তত টাকা দেব। কিন্তু আমি ঐ ব্ল্যাঙ্ক চেক রাজ কাপুরের দিকেই ঠেলে দিয়েছিলাম। তাতে উনি অবাক হয়ে গিয়েছিলেন। 'মেরা নাম জোকার' ছবির কাজ কয়েক বছর বন্ধ ছিল। পরে আমার ছেড়ে দেওয়া রোলটা করেন সিমি গারেওয়াল।'

Iconic Raj Kapoor memorabilia to be auctioned on centenary birthday of The  Greatest Showman | Republic World

'মেরা নাম জোকার' ছবিতে সিমির রোল ছিল ভীষণ সাহসী। পোশাক থেকে আবেদনে ঝড় তুলেছিলেন সিমি। সেই যৌন আবেদন কি ষাটের দশকের মাধবী মুখোপাধ্যায়ের কাছে পাওয়া যেত?এ নিয়ে প্রশ্ন থেকেই যায়। তবে পরিচালকের চোখ বলে কথা। রাজ কাপুর হয়তো গড়ে নিতেন মাধবীকে। এটাই হয়তো মাধবীর ছবি সাইন না করার কারণ। অতিরিক্ত খোলামেলা পোশাকে আদৌ কি সাবলীল হতে পারতেন মাধবী?

When Madhabi Mukherjee opened up about Satyajit Ray | Sangbad Pratidin

জিজ্ঞেস করেছিলাম মাধবী মুখোপাধ্যায়কে কেন তিনি বলিউডের ছবির অফার হেলায় ফিরিয়ে দিতেন ? হিন্দি সংলাপ বলায় জড়তাই কি কারণ?

48 Years Of Mera Naam Joker Raj Kapoor Simi Garewal Rishi Kapoor -  Entertainment News: Amar Ujala - 'मेरा नाम जोकर' बनाकर कर्ज में डूब गए थे  राज कपूर, हीरोइन के न्यूड

মাধবী অকপটে বলেছিলেন 'আমাদের সমসাময়িক বাংলার অনেক অভিনেত্রীই তো বম্বেতে হিন্দি ছবি করতে গিয়েছিলেন। বেশিরভাগই সফল হননি। আর যাঁরা বম্বেতে সফল নায়িকা হলেন তাঁরা তো আর বাংলায় ফিরলেন না। নিজের জায়গা ছেড়ে অন্য জায়গায় থাকতেও ইচ্ছে করেনি। হেমন্ত মুখোপাধ্যায়ও আমাকে বলেছিলেন তাঁর প্রযোজিত হিন্দি ছবির নায়িকা হতে, তাও ফিরিয়ে দিই'।

simi grewal birthday mera naam joker actress gave bikini scene fashionable  photos | Simi Garewal Birthday: अपने जमाने की बेहद स्टाइलिश एक्ट्रेस रही  हैं सिमी ग्रेवाल, ये तस्वीरें हैं गवाह

সিমি গারেওয়ালকে 'মেরা নাম জোকার' ছবিতে দেখার পর অন্য কাউকে ওই চরিত্রে ভাবাও বেশ কঠিন হয়ে ওঠে। যৌবনের ঝলকে তরুণ প্রজন্মকে এমন ভাবেই দুলিয়ে দিয়েছিলেন সিমি। যার রেশ এখনও কাটেনি।


```