Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

'শ্রেয়সী' নাটকের সময় খবর এল ছবিদা নেই, ওঁর সাহচর্যেই তপন সিনহার নসুবালা হতে পেরেছিলাম: লিলি

ছবিদার মৃত্যু সংবাদ শুনে আমি দিশেহারা হয়ে  গিয়েছিলাম। উনি আমাকে ভীষণ ভালবাসতেন। বাগবাজার থেকে আমি সোজা চলে গেলাম ছবিদার বাঁশদ্রোণীর বাড়িতে।

'শ্রেয়সী' নাটকের সময় খবর এল ছবিদা নেই, ওঁর সাহচর্যেই তপন সিনহার নসুবালা হতে পেরেছিলাম: লিলি

গ্রাফিক্স - দিব্যেন্দু দাস

শেষ আপডেট: 11 June 2025 14:33

শুভদীপ বন্দ্যোপাধ্যায়

মঞ্চ ও চলচ্চিত্র দু জায়গাতেই তিনি ছিলেন নটসম্রাট। ৬২ বছরের জীবনে বাংলা ছবি ও পেশাদার রঙ্গমঞ্চকে পৌঁছে দিয়েছিলেন আধুনিকতার আঙিনায়। তিনি কিংবদন্তি অভিনেতা ছবি বিশ্বাস। সেকালের থিয়েটার-ভক্তরা বলেন, অহীন্দ্র চৌধুরী-শিশিরকুমার ভাদুড়ীর পর বাংলার মঞ্চে ছিল ছবি বিশ্বাস যুগ। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ‘দুই পুরুষ’, মনোজ বসুর কাহিনি নিয়ে ‘ডাকবাংলো’, দেবনারায়ণ গুপ্ত-র ‘শ্রেয়সী’, ‘ঝিন্দের বন্দী’ প্রতিটি ঐতিহাসিক নাটকে ছবি বিশ্বাসের অভিনয় স্মরণীয়। সেসব ঝড়তোলা নাটকের কোনও সংরক্ষণ হয়নি বলে আজকের দর্শক সেই যুগের মাহাত্ম্য বুঝবে না। কিন্তু চলচ্চিত্র ও রঙ্গমঞ্চের স্বর্ণযুগ তখনই ছিল। আজ ছবি বিশ্বাসের প্রয়াণ দিনে তাঁর স্মৃতিকথায় দ্য ওয়ালে গল্প করলেন বর্ষীয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তী।

স্বর্ণযুগ থেকে এ যুগেও লিলি ফুলের জনপ্রিয়তা এতটুকু কমেনি। 'অর্ধাঙ্গিনী', 'খাদ','রাজকাহিনি' ছবি থেকে 'নিম ফুলের মধু'র ঠাম্মি, লিলি আজও প্রাণোচ্ছল। তবে তাঁর অভিনয় জীবনের শুরুর দিনগুলিতে জড়িয়ে ছিল ছবি বিশ্বাসের অবদান।

Chhabi Biswas and his illustrious career comprising of almost 250 films -  GetBengal story

লিলি চক্রবর্তী দ্য ওয়ালকে জানালেন ' 'মধ্য রাতের তারা' ছবিতে ছবি বিশ্বাসের বড় মেয়ের চরিত্রে অভিনয় করেছিলাম। আমি তখন একদম আনকোরা। পরিচালক পিনাকি মুখোপাধ্যায় থেকে বাড়ির সবাই বলল, পারবি তো ছবি বিশ্বাসের মতো তাবড় স্টারের সঙ্গে অভিনয় করতে? মনের জোরে আমি কিন্তু পেরেছিলাম। আরও পেরেছিলাম ছবিদার সাহচর্যে। উনি প্রথমদিনই আমার সঙ্গে খুব সহজ ভাবে মিশেছিলেন। এরপর 'বিপাশা' ছবিতে করলাম সুচিত্রা সেনের বান্ধবীর চরিত্র। আমার মতো নতুন মেয়ের সঙ্গে সুচিত্রা সেন একদমই সহজ ভাবে মেশেননি। কিন্তু ছবি বিশ্বাসের থেকে অসম্ভব স্নেহ পেলাম 'বিপাশা' করতে গিয়ে। উনি তখন অত সিনিয়র অভিনেতা কিন্তু আমাকে সেই স্টারডম বুঝতে দিলেন না।'

ছবি বিশ্বাসের সঙ্গে মঞ্চে লিলির প্রথম অভিনয় 'ডাকবাংলো' নাটকে। সন্ধ্যা রায়ের পরিবর্ত হিসেবে লিলি সুযোগ পেয়েছিলেন।

এরপর আবার লিলি ছবি বিশ্বাসের মেয়ে হয়েছিলেন 'শ্রেয়সী' নাটকে। স্টার থিয়েটারে সেই নাটকে লিলির সঙ্গে ছিলেন সব বাঘা বাঘা শিল্পী— তুলসী চক্রবর্তী, কমল মিত্র, শৈলেন মুখোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায়, ভানু বন্দ্যোপাধ্যায়, অনুপকুমার, সুখেন দাস প্রমুখ।

Lily Chakraborty to play Dev's aunt in a new Tolly love story | Bengali  Movie News - Times of India

লিলি চক্রবর্তীর কথায় 'ছবিদার মেয়ের রোলে 'শ্রেয়সী' নাটকে তিনশো রজনী অভিনয় করেছিলাম স্টার থিয়েটারে। সেই নাটকে অত বড় বড় শিল্পীর সঙ্গে আমার মতো নতুন অভিনেত্রীর অভিনয়ও খুব প্রশংসিত হয়েছিল। সেখানেই অফার এল তপন সিনহার 'হাঁসুলি বাঁকের উপকথা' ছবির। নসুবালা চরিত্রে আমাকে পছন্দ করেছেন তপনদা। কিন্তু পনেরো দিনের আউটডোরে যেতে হবে। এদিকে 'শ্রেয়সী' নাটক তখন রমরমিয়ে চলছে। নাটকের পরিচালক, প্রযোজক, ম্যানেজার আমাকে ছাড়বেন না। তখন আমি ছবিদার শরণাপন্ন হলাম। বললাম ওঁরা আমাকে ছুটি দিচ্ছেন না। তপন সিনহার ছবির অফার শুনে ছবিদা নাটকের ম্যানেজার প্রযোজকদের ডেকে বললেন, তোমরা লিলিকে পনেরো দিনের জন্য ছাড়ো। আমাদের নাটক থেকে একটা মেয়ে তপন সিনহার ছবির অফার পেয়েছে, এটা কম কথা! একজন ভাল শিল্পী তৈরি হবে।' তখন তাঁরা ছাড়লেন। কিন্তু আমার রোলটা করতে একটি মেয়েকে আমার বাড়িতে ডেকে আমার সব পার্ট তাকে শিখিয়ে পড়িয়ে দিলাম। স
তিনি আমার বান্ধবী ছিলেন। অফিস ক্লাবে নাটক করতেন। আমি যে কদিন করতে পারছি না, সেই মেয়েটি ছবিদার মেয়ের রোল করবেন। যাই হোক, আমি চলে গেলাম বীরভূমের লাভপুরে আউটডোরে। নসুবালার চরিত্র আমার কেরিয়ারের অন্যতম কাজ, চরিত্রটা  করতে পেরেছিলাম ছবিদার সাহায্যেই।

Chhabi Biswas Family Collection


কিন্তু যখন 'শ্রেয়সী' নাটকে ফিরলাম যে ডুপ্লিকেট মেয়েকে আমার চরিত্রে রেখে গিয়েছিলাম সে আর জায়গা ছাড়বে না। সে মেকআপ করে বসে আমায় বলছিল 'তুই তো নাটকে ফিরবি বলে যাসনি।' সে ধরে নিয়েছিল আমি আর ফিরব না। তার জায়গাটা পাকা ঐ রোলে। আমিই যাকে শিখিয়ে পড়িয়ে জায়গা কদিনের জন্য ছাড়লাম সেই এমন করল। তখন আবার আমি ছবিদার কাছে গিয়ে বললাম 'আমি আজকে ফিরে এলাম কিন্তু আমাকে মঞ্চে নামতে দেবে না বলছে। আমি বাড়ি চলে যাচ্ছি।' ছবিদা তখন আমার হয়ে বলায় সেই ডুপ্লিকেট মেয়েকে বাদ দিয়ে আমায় নামতে দিল নাটকে।'

Chhabi Biswas Family Collection

'শ্রেয়সী' নাটক ১৯৬২ সালে তখন রমরমিয়ে চলছে। ১১ জুন হঠাৎই খবর এল ছবি বিশ্বাস নেই! আকস্মিক দুঃসংবাদ! দেশের বাড়ি যাবার পথে গাড়ি দুর্ঘটনায় ছবি বিশ্বাস মারা গেছেন। তিনিই সেদিন ড্রাইভারকে সরিয়ে নিজে গাড়ি ড্রাইভ করছিলেন। হঠাৎ বড় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ। একেবারে স্পটডেড হন ছবি বিশ্বাস। পেছনের সিটে ওঁর আত্মীয়রা আহত হলেও বেঁচে গিয়েছিলেন। বাংলা ছায়াছবি ও মঞ্চজগৎ সেদিন পিতৃহারা হয়েছিল।

সত্যজিৎ রায়ের অস্কার ছুঁয়ে গর্বে বুক ভরে গেল' - পরিচালকের জন্মদিনে লিলি  চক্রবর্তী | lily-chakraborty-exclusive-interview-on-satyajit-rays-birthday

সেই দিনটার কথা লিলি চক্রবর্তী বললেন 'আমি তখন বাগবাজারে থাকতাম। ছবিদার মৃত্যু সংবাদ শুনে আমি দিশেহারা হয়ে গিয়েছিলাম। কারণ উনি আমাকে ভীষণ ভালবাসতেন। বাগবাজার থেকে আমি সোজা চলে গেলাম ছবিদার বাঁশদ্রোণীর বাড়িতে। ছবিদার মরদেহ আসতে কত লোক যে জড়ো হয়েছিল। ইন্ডাস্ট্রির লোকেরা, পাড়ার লোকেরা সবাই জড়ো হয়ে গিয়েছিল। আজকে ছবিদার মৃত্যুদিনে সেই  কথা মনে পড়ছে।অত আগের দিনটার কথা আজও ভুলিনি। ছবিদা মারা যাবার পরে 'শ্রেয়সী' নাটকটা আর সেভাবে চলেনি। বন্ধ করে দেওয়া হল। পরের বছর 'শ্রেয়সী' সিনেমা হলে কাস্টিং প্রায় একই ছিল। সাবিত্রী চট্টোপাধ্যায়, বসন্ত চৌধুরী, অনুপকুমার। কিন্তু আমাকে আর ছবিতে ডাকা হয়নি। তাতে যদিও কোনও আফসোস নেই। ছবিদাই তো 'শ্রেয়সী' ছবি করে যেতে পারলেন না।'


```