Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

দেবের 'বাঘা যতীন' ছবির পরিচালক অরুণ রায় গুরুতর অসুস্থ, ভর্তি করা হল হাসপাতালে

হাসপাতালে ভর্তি করা হল অভিনেতা দেবের 'বাঘা যতীন' ছবির পরিচালক অরুণ রায়কে। 

দেবের 'বাঘা যতীন' ছবির পরিচালক অরুণ রায় গুরুতর অসুস্থ, ভর্তি করা হল হাসপাতালে

শেষ আপডেট: 22 December 2023 18:25

দ্য ওয়াল ব্যুরো: হাসপাতালে ভর্তি করা হল অভিনেতা দেবের 'বাঘা যতীন' ছবির পরিচালক অরুণ রায়কে। 

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, কয়েক মাস আগে ক্যান্সারে আক্রান্ত হন অরুণবাবু।  তাঁর খাদ্যনালীতে ক্যান্সার ধরা পড়েছে। সেই কারণে এই অসুস্থতা বলে মনে করা হচ্ছে। এই মুহূর্তে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। চিকিৎসকদের করা নজরদারির মধ্যে রাখা হয়েছে পরিচালককে।

বাঘা যতীন ছবির শুটিংয়ের পর ‘অরণ্যের দিনরাত্রি’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন পরিচালক। সম্প্রতি ওই ছবির শুটিং শেষ হয়েছে। পরিচালকের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তে তাঁর অনুরাগী মহলে তৈরি হয়েছে উদ্বেগ। ইতিমধ্যে অনেকে হাসপাতালেও পৌঁছেছেন।

জানা গিয়েছে, ছবির কাজের ব্যস্ততার মাঝেই ঘন ঘন অসুস্থ হয়ে পড়ছিলেন অরুণবাবু। গত অগস্টে তাঁর খাদ্যনালীতে ক্যানসারে ধরা পড়ে। তবে ক্যান্সার প্রথম স্টেজেই ধরা পড়ায় সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। কেমোথেরাপির পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকেরা।

সূত্রের খবর, চিকিৎসকদের দেওয়া নিয়মাবলী মেনেই চলছিলেন পরিচালক। তবে কী কারণে তাঁর এই অসুস্থতা তা খতিয়ে দেখছেন হাসপাতালের চিকিৎসকরা। 


```