Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

পেট্রল, ডিজেলের দাম কমবে কবে? আন্তর্জাতিক বাজারে কাঁচা তেলের দাম হু হু করে পড়ছে

 কলকাতায় এখন পেট্রলের দাম লিটার প্রতি ১০৪.৯৫ টাকা। ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৭৬টাকা।

পেট্রল, ডিজেলের দাম কমবে কবে? আন্তর্জাতিক বাজারে কাঁচা তেলের দাম হু হু করে পড়ছে

পেট্রল - ডিজেল, গ্রাফিক্স - শুভ্র শর্ভিন

শেষ আপডেট: 28 October 2024 13:41

দ্য ওয়াল ব্যুরো: আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম অনেকটাই পড়ে গেছে। গত ৯ মাসের মধ্যে এই প্রথম বার এতটা কমেছে অপরিশোধিত তেলের দাম। এখন কৌতূহলের বিষয় হল, ঘরোয়া বাজারে পেট্রল ও ডিজেলের দাম কবে কমবে?

 কলকাতায় এখন পেট্রলের দাম লিটার প্রতি ১০৪.৯৫ টাকা। ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৭৬টাকা।

পেট্রোলিয়াম মন্ত্রক সূত্রে খবর, অপরিশোধিত তেলের দাম অনেকটাই কমে যাওয়ায় ভারতে তেল বিপণনকারী সংস্থাগুলির মুনাফা অনেকটাই বেড়ে গেছে। অতীতে মনমোহন সিং সরকারের আমলেই স্থির হয়েছিল যে, বিপণন সংস্থাগুলি বেশি মুনাফা করলে উপভোক্তা তথা ক্রেতাদেরও সেই সুবিধা দিতে হবে। অর্থাৎ অপরিশোধিত তেলের দাম কমলে পেট্রল, ডিজেলের দাম কমাটাই দস্তর। ফলে মোদী সরকারের উপর এ ব্যাপারে চাপ বাড়তে শুরু করেছে। 

বুধবার অপরিশোধিত তেলের দাম ১ শতাংশ কমে ব্যারেল প্রতি ৭০ ডলার হয়েছে। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ১ ডলার তথা ভারতীয় মুদ্রার হিসাবে ৮০টাকার বেশি কমেছে। এখন ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ৭২.৭৫ ডলার। অপরিশোধিত তেলের দাম হঠাৎ কমতে শুরু করার কারণ রয়েছে। কারণ, আন্তর্জাতিক বাজারে লিবিয়ার তেল ঢুকতে শুরু করেছে। 

এদিকে হরিয়ানা ও তার পর মহারাষ্ট্রের বিধানসভা ভোট আসন্ন। তার আগে সরকার এমনিই তেলের দাম কমাতে পারে একটা জল্পনা চলছি। এবার বিরোধীরা চাপ বাড়াতে শুরু করেছে এখনই পেট্রল, ডিজেলের দাম কমাতে হবে।  

গোল্ডম্যান স্যাক্সের মতে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৮৫ ডলারে পৌঁছলেও বিপণন সংস্থাগুলির মুনাফা হওয়া উচিত। সেদিক থেকে কিছুটা সুরাহা উপভোক্তাদেরও প্রাপ্য। প্রসঙ্গত, এর আগে লোকসভা ভোটের মুখে পেট্রল ও ডিজেলের দাম লিটার প্রতি ২ টাকা কমেছিল। এখন সরকার তথা রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলি চাপে পড়ে কতটা দাম কমায় সেটাই দেখার।


```