Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্ল

Record Gold Price: আর এক পা বাড়ালেই দেড় লাখে সোনা, ঘোলা জলে রেকর্ড দাম হলুদ ধাতুর

মঙ্গলবার সকালে এমসিএক্সে সোনার দামে তৈরি হল নতুন রেকর্ড । একই সঙ্গে রেকর্ড ছুঁল রুপোর দামও 

Record Gold Price: আর এক পা বাড়ালেই দেড় লাখে সোনা, ঘোলা জলে রেকর্ড দাম হলুদ ধাতুর

শেষ আপডেট: 20 January 2026 12:24

দ্য ওয়াল ব্যুরো: বিশ্ব বাণিজ্যযুদ্ধের আশঙ্কা যত বাড়ছে, ততই বিনিয়োগকারীদের নিরাপদ আশ্রয় হয়ে উঠছে সোনা। তারই সরাসরি প্রভাব পড়ল দেশের বাজারে। মঙ্গলবার সকালে এমসিএক্সে (MCX) সোনার দামে তৈরি হল নতুন রেকর্ড (Record Gold Price)। একই সঙ্গে রেকর্ড ছুঁল রুপোর দামও (Record Silver Price)।

এমসিএক্সে ফেব্রুয়ারি ডেলিভারির সোনা সকাল ৯টা ২০ মিনিট নাগাদ প্রতি ১০ গ্রামে পৌঁছয় ১,৪৬,৩২৮ টাকায়। যা আগের সোমবারের তুলনায় প্রায় ০.৪৭ শতাংশ বেশি। দিনের মধ্যেই এক সময়ে এই দাম বেড়ে হয় ১,৪৬,৫৬৭ টাকা। এমসিএক্সে যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। রুপোর ক্ষেত্রেও একই ছবি দেখা যাচ্ছে। মার্চ ডেলিভারির রুপো ০.৭২ শতাংশ বেড়ে প্রতি কেজির দাম হয়েছে ৩,১২,৫০০ টাকা। তা এক সময়ে ৩,১৩,৮৯৬ টাকাতেও পৌঁছয়।

আন্তর্জাতিক বাজারেও সোনার দাম লম্বা লাফ দিয়েছে। মার্কিন বাজারে ফেব্রুয়ারি ডেলিভারির ইউএস গোল্ড ফিউচার্স প্রায় ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,৬৮১ ডলারে পৌঁছেছে। বিশেষজ্ঞদের মতে, ডলার দুর্বল হওয়া এবং বিশ্বজুড়ে অনিশ্চয়তার আবহই সোনার দামের এই ঊর্ধ্বগতির মূল কারণ।

কেন হঠাৎ এই দৌড়?

বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) শুল্কনীতি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ইউরোপের একাধিক দেশের উপর অতিরিক্ত শুল্ক আরোপের হুঁশিয়ারির পর পাল্টা পদক্ষেপের ইঙ্গিত দিয়েছে ইউরোপীয় দেশগুলো। এর ফলে আমেরিকা ও ইউরোপের মধ্যে বড়সড় বাণিজ্যযুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। তার পাশাপাশি চিন, ভারত ও ইউরোপ ইতিমধ্যেই আমেরিকার বিভিন্ন শুল্কনীতির মুখে পড়েছে।

ইন্ডিয়া বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (IBJA) ভাইস প্রেসিডেন্ট প্রতিনিধি অক্ষ কম্বোজের বক্তব্য, “আমেরিকা ও ইউরোপের মধ্যে বাণিজ্য উত্তেজনা যত বাড়ছে, ততই সেফ-হেভেন হিসেবে সোনার চাহিদা বেড়েছে। খুব দ্রুত দামে বড় উত্থান হলেও বাজারের মনোভাব এখনও সোনার পক্ষেই রয়েছে।” তাঁর মতে, ভূ-রাজনৈতিক অনিশ্চয়তা যত দিন থাকবে, তত দিন সোনার দামও উচ্চস্তরে থাকার সম্ভাবনা।

কলকাতায় আজ সোনার দাম (Gold Price Today in Kolkata)

আজ কলকাতায় ২৪ ক্যারাট সোনা প্রতি গ্রামে বিক্রি হচ্ছে ১৪,৭২৮ টাকা দরে। প্রতি গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১৩,৫০০ টাকায় এবং ১৮ ক্যারাট সোনার দাম গ্রাম প্রতি ১১,০৪৬ টাকায় পৌঁছেছে। একদিনেই সব ক’টি ক্ষেত্রেই উল্লেখযোগ্য বৃদ্ধি লক্ষ্য করা গেছে। তবে এই দামের সঙ্গে জিএসটি ও অন্যান্য কর যুক্ত নয়—চূড়ান্ত দাম এর চেয়েও বেশি।

সব মিলিয়ে আন্তর্জাতিক রাজনীতি ও বাণিজ্যনীতির অস্থিরতার জেরে সোনা ও রুপোর বাজারে যে ঝড় উঠেছে, তা এখনই থামার কোনও লক্ষণ নেই বলেই মত বাজারমহলের।


```