Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এখনই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়ের

১০০ টনেরও বেশি সোনা ভারতে ফেরাচ্ছে আরবিআই! ব্রিটেনের ভল্টে ছিল

১৯৯১ সালের পর এই প্রথম এত পরিমাণ সোনা ঢুকছে ভারতে। 

১০০ টনেরও বেশি সোনা ভারতে ফেরাচ্ছে আরবিআই! ব্রিটেনের ভল্টে ছিল

বিপুল পরিমাণ সোনা দেশে ফেরাচ্ছে আরবিআই

শেষ আপডেট: 31 May 2024 13:37

দ্য ওয়াল ব্যুরো: সোনা ভারতীয়দের কাছে এক অন্য আবেগ। আর এবার টন টন এই হলুদ ধাতুই দেশে ফেরাচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ১ বা ২ টন নয়, ব্রিটেনের ভল্টে রাখা অন্তত ১০০ টন সোনা ফিরছে দেশে। ১৯৯১ সালের পর এই প্রথম এত পরিমাণ সোনা ঢুকছে ভারতে। 

রিপোর্ট বলছে, ভারতের কাছে এই মুহূর্তে সোনা আছে ৮২২.১ টন। তবে এর মধ্যে ৪১৩.৮ টন সোনা বিদেশের ভল্টে রয়েছে। গত বছরই ২৩ টনের মতো আরও সোনা কিনেছিল ভারত। বিদেশ থেকে সেই সোনা দেশে আনতে গেলে অনেক নিয়মকানুন মেনে চলতে হয়। তার জন্যই বিদেশের ভল্টে পড়ে থাকে সেই সোনা। আরবিআই সেই সম্পদই এবার ধাপে ধাপে দেশে ফেরাচ্ছে। 

ভারতীয় সোনার এক-তৃতীয়াংশই বিদেশের ভল্টে রয়েছে। ১৯৯১ সালের পর এত বেশি পরিমাণ সোনা একবারে দেশে নিয়ে আসার পর দেশের সম্পদের একটা বড় অংশ দেশেই থাকবে। ব্রিটেনের ভল্টে এই সোনা রাখার জন্য ভারতকে 'স্টোরেজ কস্ট' দিতে হত ব্যাঙ্ক অফ ইংল্যান্ডকে। তাই ১০০ টন সোনা দেশের ফিরিয়ে এনে সেই খরচও বাঁচাবে আরবিআই। 

ঠিক কী হয়েছিল ১৯৯১ সালে? চন্দ্রশেখর সরকার সেই সময়ের অর্থনৈতিক সঙ্কটের মধ্যে দাঁড়িয়ে দেশের সোনা বিদেশে বন্দক রাখার সিদ্ধান্ত নেয়। দেশের মধ্যে অর্থপ্রদানের ভারসাম্য বজায় রাখতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৪০০ মিলিয়ন ডলার সংগ্রহের জন্য ব্যাঙ্ক অফ ইংল্যান্ড এবং ব্যাঙ্ক অফ জাপানকে ৪৬.৯১ টন সোনা বন্দক দিয়েছিল। সেই সোনাই ফিরে আসছে দেশে। বছর ১৫ আগে মনমোহন সিং সরকারের আমলে আইএমএফ থেকে ২০০ টন সোনা কিনেছিল আরবিআই। তারপর ধীরে ধীরে দেশের সোনার সঞ্চয় ক্রমশ বেড়েছে।  

যে ১০০ টন সোনা আসার কথা তা সরানোর জন্য বিশেষ বিমানের ব্যবস্থা করতে হবে। তার সঙ্গেই চূড়ান্ত নিরাপত্তার ব্যবস্থাও করতে হবে সরকারকে। মুম্বই এবং নাগপুরের মিন্ট রোডের আরবিআই বিল্ডিং-এ অবস্থিত ভল্টে থাকবে এই সোনা। 


```