Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়ের

টানা সাতবার সুদের হার ৬.৫ শতাংশ রাখার সিদ্ধান্ত রিজার্ভ ব্যাঙ্কের

টানা সাতবার রেপো রেট বা সুদের হারে কোনও বদল আনল না রিজার্ভ ব্যাঙ্ক।

টানা সাতবার সুদের হার ৬.৫ শতাংশ রাখার সিদ্ধান্ত রিজার্ভ ব্যাঙ্কের

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস । ফাইল ছবি ।

শেষ আপডেট: 5 April 2024 11:45

দ্য ওয়াল ব্যুরো: টানা সাতবার রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। শুক্রবার শেষ হওয়া কেন্দ্রীয় ব্যাঙ্কের চলতি আর্থিক বর্ষের প্রথম পর্যালোচনা বৈঠকে রেপো রেট ৬.৫ শতাংশ রাখার সিদ্ধান্তই বহাল রইল। অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্কের আর্থিক নীতি কমিটি ২০২৪-২৫ সালের জন্য পূর্ববর্তী সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেয়। এদিন সকালে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন আরবিআইয়ের গভর্নর শক্তিকান্ত দাস। গত ৩ এপ্রিল শুরু হওয়া আর্থিক কমিটির বৈঠক শেষে শক্তিকান্ত দাস সুদের হার অপরিবর্তিত রাখার কথা ঘোষণা করেন। এই নিয়ে টানা সাতবার রেপো রেট বা সুদের হারে কোনও বদল আনল না রিজার্ভ ব্যাঙ্ক।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে কমিটির শেষ বৈঠকে রেপো রেটে অপরিবর্তিত রাখার সিদ্ধান্তটি সর্বসম্মত ছিল না। কমিটির একজন সদস্য ২৫ বেসিস পয়েন্ট কমানোর প্রস্তাব রেখেছিলেন। এবার গভর্নর শক্তিকান্ত দাসের নেতৃত্বে ৬ সদস্যের এমপিসি বৈঠকে 'উইড্রয়াল অফ অ্যাকোমোডেশন' নীতিতে অটল রয়েছে। আরবিআই দেশের মোট জাতীয় উৎপাদন বৃদ্ধির হার ৭ শতাংশের কাছাকাছি থাকবে বলে জানিয়েছে। মুদ্রাস্ফীতির হার ৪.৫ শতাংশ বলে অনুমান করেছে রিজার্ভ ব্যাঙ্ক।


```