Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

পেমেন্ট করতে গেলেই আটকে যায়? ইউপিআই-এর সমস্যা নিয়ে ব্যাখ্যা দিল আরবিআই

পেমেন্ট করতে গিয়ে ঝক্কি পোহাতে হয় আমজনতাকে।

পেমেন্ট করতে গেলেই আটকে যায়? ইউপিআই-এর সমস্যা নিয়ে ব্যাখ্যা দিল আরবিআই

ইউপিআই পেমেন্ট নিয়ে ব্য়াখ্যা দিল আরবিআই

শেষ আপডেট: 11 June 2024 15:24

দ্য ওয়াল ব্যুরো: অনলাইন পেমেন্ট এখন নিত্যদিনের অভ্যাস হয়ে গেছে। মুদির দোকানে আলু কিনতে গিয়ে হোক বা ওষুধ, বাড়িতে বসে ব্যাঙ্ক ট্রান্সফার হোক কিংবা, পান-বিড়ি-সিগারেটের দোকানে খুচরো পেমেন্ট... অনলাইনেই সব হয়ে যাচ্ছে। কিন্তু মাঝে মাঝেই এই পেমেন্ট করতে গিয়ে ঝক্কি পোহাতে হয় আমজনতাকে। কারণ ইউপিআই সমস্যা। এর জন্য অনেক সময় পেমেন্ট আটকে যায়। কেন হয় এই সমস্যা সেই উত্তর দিয়ে দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। 

অ্যামাউন্ট যাই হোক এমন হামেশাই ঘটে যে আপনি অনলাইন পেমেন্ট করতে গেলেন আর সেটা 'ফেইল্ড' হয়ে গেল। ফোনে মেসেজ চলে এল 'আপনার পেমেন্ট পেন্ডিং হয়ে গেছে'। এদিকে ব্যাঙ্ক থেকেও কেটে নিয়েছে টাকা! স্বাভাবিকভাবেই টেনশন বেড়ে যায় বৈকি। বারবার এই সমস্যা হওয়ার আসল কারণ লুকিয়ে আছে ব্যাঙ্কের মধ্যেই, এমনটাই জানিয়েছে আরবিআই। 

রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস বলেছেন, ব্যাঙ্কগুলির পুরনো প্রযুক্তির জন্যই মূলত ইউপিআই পেমেন্ট সিস্টেমে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া বা (এনপিসিআই)-র পরিকাঠামোতে কোনও গলদ নেই। প্রযুক্তিগত দিক থেকে ব্যাঙ্কের সার্ভারই অনেক পিছিয়ে রয়েছে। তাই ক্রমাগত এই সমস্যা বাড়ছে। যদিও ব্যাঙ্কের নেটওয়ার্কিং সহ একাধিক বিষয় উন্নত করার কাজ চলছে বলেও জানান আরবিআই গভর্নর। প্রসঙ্গত, এনপিসিআই-ই দেখভাল করে ইউপিআই সিস্টেম। 

রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম বলছে, সাধারণত কারও ইউপিআই পেমেন্ট আটকে গেলে ২৪ ঘণ্টার মধ্যেই তা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফেরত চলে আসে। আর নির্ধারিত সময়ে রিফান্ড না হলে অভিযোগ জানাতে হয় ব্যাঙ্কে। অভিযোগ জানানোর ৭ দিনের মধ্যে ব্যাঙ্ক সেই টাকা ফেরত পাঠাতে বাধ্য। 


```