Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

সোমে লক্ষ্মীলাভ বিনিয়োগকারীদের! হুহু করে বেড়েছে সেনসেক্স ও নিফটি, ফের চাঙ্গা শেয়ার বাজার

হিন্দি বলয়ের তিন রাজ্য রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তীসগড়ে বিজেপি ক্ষমতায় এসেছে। আর সোমবার সেই প্রভাব পড়ল শেয়ার বাজারে।

সোমে লক্ষ্মীলাভ বিনিয়োগকারীদের! হুহু করে বেড়েছে সেনসেক্স ও নিফটি, ফের চাঙ্গা শেয়ার বাজার

শেষ আপডেট: 4 December 2023 18:14

দ্য ওয়াল ব্যুরো: রবিবার চার রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হয়েছে। যা ওলট-পালট করে দিয়েছে অনেক রাজনৈতিক সমীকরণ। হিন্দি বলয়ের তিন রাজ্য রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তীসগড়ে বিজেপি ক্ষমতায় এসেছে। আর সোমবার সেই প্রভাব পড়ল শেয়ার বাজারে। চলতি বছরে রেকর্ড গড়ল স্টক মার্কেট। বাজার বন্ধের সময় শেয়ার সূচক দেখে খুশিতে আত্মহারা বিনিয়োগকারীরা। 

শুধু নিফটি নয়, সেনসেক্সেও উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। নিফটি ও সেনসেক্স দুইই ২ শতাংশ করে বৃদ্ধি পেয়েছে, যা সাম্প্রতিক অতীতে বিরল ঘটনা। শেষবার শেয়ার বাজারে এত লাভ দেখা গিয়েছিল, গত বছর অক্টোবরে। 

এদিন সেনসেক্স বেড়েছে ১ হাজার ৩৮৪ পয়েন্ট। যার ফলে নতুন করে সেনসেক্স দাঁড়াল ৬৮,৮৬৫-তে। অন্যদিকে নিফটি পয়েন্টও বেড়েছে। বাজার বন্ধের সময় নিফটি পৌঁছেছে ২০ হাজার ৬৮৭ পয়েন্টে। সবচেয়ে বেশি নিফটি পয়েন্ট লাভ করেছে ইচারস মোটরস। এছাড়াও এদিনে লাভবান হয়েছে আদানি গোষ্ঠী। বিপিসিএল, আইসিআইসিআই ব্যাঙ্কের শেয়ারও বেড়েছে অনেকটাই। 

আদানি স্টকগুলিও ১৪ শতাংশ পর্যন্ত বেড়েছে। আদানি এনার্জি সলিউশনসও বেড়েছে ১৪ শতাংশ। অন্যদিকে, আদানি পাওয়ার এবং আদানি গ্রিন এনার্জি ১২ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। আদানি এন্টারপ্রাইজ, আদানি টোটাল গ্যাস এবং আদানি উইলমার বেড়েছে ৬-৮ শতাংশ।

শুধু দেশীয় কোম্পানী নয়, অনেক বিদেশি কোম্পানির শেয়ার বেড়েছে। টানা তিন মাস বিক্রির পর নভেম্বর মাসে ভারতীয় স্টক মার্কেটে ফরেন পোর্টফোলিও ইনভেস্টাররা ফের বিনিয়োগ বাড়িয়েছে। বাজার বন্ধের সময় হিসেব করে দেখা গেছে, এদিনের স্টক মার্কেট থেকে ৬ লক্ষ কোটি টাক লাভ করেছেন বিনিয়োগকারীরা। 


```