Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

আয়করে ছাড় সঞ্চয়ের প্রবণতা বাড়াবে, ব্যাঙ্কে আমানত বাড়তে পারে ৪০ থেকে ৪৫ হাজার কোটি

কেন্দ্রীয় বাজেট ঘোষিত আয়কর সংক্রান্ত পদক্ষেপগুলির ফলে ব্যাঙ্কের আমানত ৪০,০০০ থেকে-৪৫,০০০ কোটি টাকা পর্যন্ত বাড়তে পারে।

আয়করে ছাড় সঞ্চয়ের প্রবণতা বাড়াবে, ব্যাঙ্কে আমানত বাড়তে পারে ৪০ থেকে ৪৫ হাজার কোটি

নির্মলা সীতারামন

শেষ আপডেট: 3 February 2025 20:13

দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় বাজেট ঘোষিত আয়কর সংক্রান্ত পদক্ষেপগুলির ফলে ব্যাঙ্কের আমানত ৪০,০০০ থেকে-৪৫,০০০ কোটি টাকা পর্যন্ত বাড়তে পারে। এর ফলে ব্যাঙ্কগুলির ঋণদানের ক্ষমতা বাড়বে এবং সামগ্রিকভাবে ব্যাঙ্কিং খাতে আরও তারল্য আসবে বলে আশা করছে সরকার। সোমবার বাজেট পরবর্তী আলোচনায় একথা জানিয়েছেন কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের আর্থিক পরিষেবা বিভাগের সচিব এম নাগরাজু।

বাজেটের কোন পদক্ষেপগুলি প্রভাব ফেলবে?
বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন করদাতাদের জন্য বেশ কিছু ছাড় ঘোষণা করেছেন। নতুন কর ব্যবস্থায় (New Tax Regime) করহার কমানোর পাশাপাশি রিবেটের সীমাও বাড়ানো হয়েছে। তা ছাড়া, প্রবীণ নাগরিকদের সুদের আয়ে উৎসমূলে কর তথা টিডিএস (TDS) কাটা হবে আগের তুলনায় কম।

এখন থেকে প্রবীণ নাগরিকদের জন্য টিডিএস কাটার সীমা দ্বিগুণ বেড়ে ১ লাখ হয়েছে, আর সাধারণ নাগরিকদের জন্য এই সীমা ৪০,০০০ থেকে বাড়িয়ে ৫০,০০০ টাকা করা হয়েছে। ফলে ব্যাঙ্কে স্থায়ী আমানত বাড়তে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

কতটা আমানত বাড়তে পারে?
নাগরাজু জানান, প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে অতিরিক্ত ১৫,০০০ কোটি ও অন্যান্য আমানতকারীদের ক্ষেত্রে প্রায় ৭,০০০ কোটি নতুন আমানত যুক্ত হতে পারে ব্যাঙ্কিং ব্যবস্থায়। পাশাপাশি, আয়করের রিবেট ও করহার পরিবর্তনের ফলে আরও অন্তত ২০,০০০ কোটি টাকা ব্যাঙ্কে ফিরতে পারে। সব মিলিয়ে ব্যাঙ্কগুলিতে ৪০,০০০-৪৫,০০০ কোটি টাকা অতিরিক্ত আমানত জমার সম্ভাবনা রয়েছে।

বর্তমানে ব্যাঙ্কিং ব্যবস্থায় মোট আমানতের পরিমাণ ২২১.৫ লক্ষ কোটি টাকা (১০ জানুয়ারি, ২০২৫ পর্যন্ত)। প্রবীণ নাগরিকদের আমানতের পরিমাণ প্রায় ৩৪ লক্ষ কোটি টাকা। এই বাড়তি আমানত ব্যাঙ্কগুলিকে আরও বেশি ঋণ দেওয়ার সুযোগ করে দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।


```