Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

উৎসবের মরসুমে রেকর্ড বিক্রি! অক্টোবরেই চাঙ্গা দেশের গাড়ির বাজার

উৎসবের মরসুমে দেশের গাড়ি বাজারে ঐতিহাসিক উত্থান। জিএসটি হার হ্রাস, ভালো বৃষ্টি ও গ্রামীণ অর্থনীতির পুনরুজ্জীবনে অক্টোবর মাসে গাড়ি বিক্রি বেড়েছে ৪০ শতাংশেরও বেশি।

উৎসবের মরসুমে রেকর্ড বিক্রি! অক্টোবরেই চাঙ্গা দেশের গাড়ির বাজার

ফাইল চিত্র

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 8 November 2025 15:58

দেবপ্রিয় সেনগুপ্ত

কিছুটা ঝিমিয়ে থাকা দেশের গাড়ি ব্যবসা উৎসবের মরশুমে প্রত্যাশা মতোই বিপুল গতি পেল। সম্প্রতি জিএসটি হার কমানোর পর গাড়ি ব্যবসা চাঙ্গা হবে, সেই ইঙ্গিত মিলেছিল তার পরপরই। শুধু গত মাসেই  নয়, পুজো বা দশেরা থেকে শুরু করে ৪২ দিনের যে উৎসবের মরসুম চলে, এবারে শোরুম থেকে সবচেয়ে বেশি গাড়ি কিনেছেন ক্রেতারা। শুক্রবার সরকারি তথ্যের ভিত্তিতে একথাই জানিয়েছে ডিলারদের সংগঠন ফাডা। 

তাদের প্রেসিডেন্ট সি এস বিগনেশ্বর, গাড়ি ব্যবসায়, বিশেষ করে তাঁদের মত যাঁরা সরাসরি ক্রেতাকে গাড়ি বিক্রি করেন, অক্টোবর মাস ছিল তাঁদের কাছে ঐতিহাসিক মাস। একদিকে, জিএসটি হার হ্রাসের মত আর্থিক সংস্কার, উৎসবের সময় ও গ্রামীণ বাজারের পুনরুজ্জীবন এক সঙ্গে গাড়ি বিক্রির রেকর্ড গড়তে সাহায্য করেছে। তার আগে বাজার ঝিমিয়ে ছিল। ক্রেতাদের একাংশ গাড়ি কেনার পরিকল্পনা স্থগিত রেখেছিলেন। ফলে সেই চাহিদাও জমে ছিল। অক্টোবর থেকে ওই তিন সুবিধার জন্য চাহিদার দৌড় ছিল যেন একটি হার্ডেল রেস। যেখানে জমে থাকা চাহিদা তার ব্যাটনটি উৎসবের সেন্টিমেন্ট ও কর হ্রাসের সুবিধার যেতে ক্রেতাদের হাতে তুলে দেয়। সব মিলিয়ে শো রুম থেকে গাড়ি বিক্রি বেড়েছে। আগের বছরের অক্টোবরের চেয়ে এবারের বিক্রি বেড়েছে ৪০.৫%। আর ৪২ দিনের সময়কালে আগের বারের চেয়ে এবারে গাড়ি বিক্রি বৃদ্ধি পেয়েছে ২১%।

এবারের অক্টোবরে  প্রায় ৫.৫ লক্ষ যাত্রীবাহী (প্যাসেঞ্জার ভেহিকল) গাড়ি বিক্রি হয়েছে, যা একটি রেকর্ড। জিএসটি কমায় ছোট গাড়ির দাম কিছুটা সস্তা হওয়ায় গাড়ি কেনার ক্ষমতা বেড়েছে আর অনেকের। বিশেষ করে প্রথম গাড়ি কেনার একাংশের সাধ আর সাধ্য পূরণ সহজ করেছে ওই আর্থিক সংস্কার, দাবি, ফাডার।

car

সেই সঙ্গে যোগ্য সঙ্গত করেছে গ্রামীণ ভারত, মত তাদের। ভাল বৃষ্টি, কৃষকদের আয় বৃদ্ধি ও সরকারের তরফে পরিকাঠামো ক্ষেত্রে জোর গাড়ির কেনার ক্ষমতা বাড়িয়েছে। শহরাঞ্চলের চেয়ে তিন যাত্রীবাহী গাড়ি বিক্রি বেড়েছে গ্রামীণ বাজারে। সেখানে দু'চাকা গড় বিক্রি হয়েছে শহরের দ্বিগুণ। বস্তুত, দু চাকার গাড়ি আর ট্রাক্টরের বাজার গ্রামীণ ভারতের আর্থিক অন্যতম পরিচায়ক। সার্বিকভাবে বেড়েছে বাণিজ্যিক ও তিন চাকার গাড়ির বিক্রিও। একমাত্র ধাক্কা খেয়েছে নির্মাণ শিল্পে যুক্ত গাড়ির বাজার।

সাধারণত, উৎসবের মরশুমের পরের মাসে ব্যবসার গতি কিছুটা কমে। কিন্তু ডিলারদের আশা, এ মাসে খুব কিছু গতি হারাবে না গাড়ির ব্যবসা। গ্রামীণ অর্থনীতিতে নগদের জোগান বজায় থাকে, বিয়ে, সহ অন্যান্য কারণের জন্য বিশেষ করে, দু'চাকার গাড়ির বাজার ভালই থাকবে।


```