Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

কর কমতেই ছোট গাড়ির বাজার বড় হয়ে গেল, শোরুমে হেলমেট হাতে ভিড়, মারুতির বিক্রিতে লাফ

ছোট গাড়ির বিক্রি আগের তুলনায় কমছে। বরং অনেকে বেশি ঝুঁকছে স্পোর্টস ইউটিলিটি কার বা এসইউভি-র দিকে। বস্তুত এসইউভি-র (SUV) ধাক্কায় আক্রান্ত সেডান (Sedan) গাড়ির বাজারও।

কর কমতেই ছোট গাড়ির বাজার বড় হয়ে গেল, শোরুমে হেলমেট হাতে ভিড়, মারুতির বিক্রিতে লাফ

ফাইল ছবি

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 15 October 2025 08:58

দ্য ওয়াল ব্যুরো: মধ্যবিত্ত শ্রেণি বরাবরই উচ্চাকাঙ্খী। উদারিকরণের পর টানা তিন দশক ভারতের বাজারে ক্রমশই বেড়েছে ছোট গাড়ির চাহিদা। তবে গত কয়েক বছরে ভিন্নতর একটা ধারা দেখা যাচ্ছিল। ছোট গাড়ির বিক্রি আগের তুলনায় কমছে। বরং অনেকে বেশি ঝুঁকছে স্পোর্টস ইউটিলিটি কার বা এসইউভি-র দিকে। বস্তুত এসইউভি-র (SUV) ধাক্কায় আক্রান্ত সেডান (Sedan) গাড়ির বাজারও। কিন্তু দুর্গাপুজোর আগে গাড়ির উপর জিএসটি (GST on car) কমানোর ঘোষণা হতেই হঠাৎ করে যেন সেই চেনা ছন্দ দেখা যাচ্ছে বাজারে। ছোট গাড়ির বাজার নতুন করে বড় হচ্ছে। 

মঙ্গলবার মারুতি সুজুকি (Maruti Suzuki India) জানিয়েছে, তাদের মোট বিক্রির মধ্যে ছোট গাড়ির অংশীদারিত্ব যেখানে আগে ছিল ১৬ শতাংশের মতো, তা বেড়ে এখন ২২ শতাংশ ছুঁয়েছে। অর্থাৎ এক লাফে বিক্রি বেড়ে গেছে ৬ শতাংশ।

এটা সংখ্যায় বললে ব্যাপারটা আরও স্পষ্ট হবে। জিএসটি রেট কমার পর মাত্র ৩ সপ্তাহের মধ্যেই মারুতির কাছে এসেছে প্রায় ৪ লক্ষ বুকিং। এর মধ্যে প্রায় ৮০ হাজারই ছোট গাড়ির জন্য। কোম্পানির মার্কেটিং ও সেলস বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার পার্থ বন্দ্যোপাধ্যায়, “আমরা ৪ সপ্তাহ আগে দামের ছাড় ঘোষণা করেছিলাম। এর পর থেকে প্রতিদিন বুকিং বেড়েই চলেছে।”

পার্থবাবুই একটা ইন্টারেস্টিং পর্যবেক্ষণ জানিয়েছেন। মজার ব্যাপার হল, অনেক দুই চাকার মালিক এখন চার চাকার দিকে ঝুঁকছেন। পার্থ বন্দ্যোপাধ্যায়ের কথায়, “আমরা শোরুমে অনেক মানুষকে হেলমেট পরে আসতে দেখছি। তাঁরা মোটরবাইক থেকে গাড়িতে আপগ্রেড করতে চাইছেন।” এ থেকে স্পষ্ট, ছোট গাড়ির দাম কমে যাওয়ায় বাইক ব্যবহারকারীদের মধ্যেও আত্মবিশ্বাস তৈরি হচ্ছে—যে এখন তারাও গাড়ির মালিক হতে পারেন।

বাজারে এই হঠাৎ ঢেউয়ের মূল কারণ জিএসটির নতুন হার। সেপ্টেম্বর ২২ থেকে ছোট গাড়িতে (চার মিটারের কম দৈর্ঘ্যের ও ১২০০ সিসির কম ইঞ্জিন ক্যাপাসিটি) জিএসটি কমে হয়েছে ১৮ শতাংশ। আগে এই হার ছিল ২৯-৩১ শতাংশ। অর্থাৎ, ছোট গাড়ি কেনা এখন অনেকটাই সাশ্রয়ী।
অন্যদিকে বড় গাড়িতে কর কমে হয়েছে ৪০ শতাংশ, যেখানে আগে কার্যকর হার ছিল ৫০ শতাংশ। সরকার ক্ষতিপূরণ সেসও তুলে নিয়েছে।

পার্থবাবুই জানিয়েছেন, ছোট গাড়ির চাহিদা এতটাই বেড়েছে যে উৎপাদন বিভাগকে রবিবারেও কাজ করতে হচ্ছে। কোম্পানির মতে, এই প্রবণতা আগামী মাসগুলোতেও বজায় থাকবে।

অটোমোবাইল বিশেষজ্ঞদের মতে, ছোট গাড়ির বাজারে এই উত্থান সামগ্রিক গাড়ির বাজারকেই নতুন গতি দিতে পারে। বহু বছর ধরে ছোট গাড়ির জনপ্রিয়তা কমে যাচ্ছিল নতুন সেফটি ও এমিশন নর্ম এবং এসইউভি-র জনপ্রিয়তার কারণে। কিন্তু কর কাঠামোয় পরিবর্তনের ফলে এখন ছবিটা উলটে যাচ্ছে। তাঁদের মতে, এর থেকেও এটাও বোঝা যাচ্ছে যে ছোট গাড়ি কেনার সামর্থ্য বেড়েছে। দুই চাকার ব্যবহারকারীদের মধ্যে গাড়ি কেনার আগ্রহ তৈরি হচ্ছে। বড় গাড়ির বাজারেও কর ছাড়ের প্রভাব পড়তে পারে, তবে ছোট গাড়িতেই উত্থান সবচেয়ে বেশি দেখা যাবে। কারণ ওই ইনকাম ক্যাটাগরিতে (যাঁরা মোটরবাইক থেকে গাড়িতে আপগ্রেড করতে চান) জনসংখ্যা বেশি।

সব মিলিয়ে, জিএসটির হার কমায় চার চাকার বাজারে এখন একটা ‘ছোট গাড়ির ঢেউ’ বইছে। বিশেষজ্ঞরা বলছেন, যদি এই প্রবণতা অব্যাহত থাকে, তবে ভারতের গাড়ির বাজারে নতুন করে “স্মল কার রিভাইভাল” দেখা যেতে পারে।


```