মাঝে দাম লক্ষ ছাড়িয়েছিল প্রায়, এখন তা অনেকটাই নাগালের মধ্যে চলে এসেছে। কিছুদিন আগে ১০ গ্রাম গহনা সোনার দাম ৮০ হাজারের ঘরে ঢুকে যায়। কিন্তু আবার ৯০ ছাড়ায় কয়েকদিন আগেই।

ছবিটি প্রতীকী
শেষ আপডেট: 25 May 2025 14:53
দ্য ওয়াল ব্যুরো: সোনার বাজারে ফের পতন। রবিবার গহনা ও পাকা সোনা, দুইয়ের দরই কমেছে। সামান্য হলেও দাম পড়ায় উপকৃত হচ্ছেন সাধারণ ক্রেতারা।
মাঝে দাম লক্ষ ছাড়িয়েছিল প্রায়, এখন তা অনেকটাই নাগালের মধ্যে চলে এসেছে। কিছুদিন আগে ১০ গ্রাম গহনা সোনার দাম ৮০ হাজারের ঘরে ঢুকে যায়। কিন্তু আবার ৯০ ছাড়ায় কয়েকদিন আগেই।
আজ, ২৫ মে, কলকাতায় ২২ ক্যারেট, গহনা সোনার ১০ গ্রামের দাম ৯২,০০০ টাকা। ৫৫ টাকা করে বেড়েছে গতকালের তুলনায়। ২৪ ক্যারেট, পাকা সোনা ১০ গ্রামের দাম আজ ৯৬,৮০০ টাকা।
দাম ওঠা নামা করছে কলকাতার পাশাপাশি দেশের অন্যান্য বড় শহরেও।
মুম্বই
২২ ক্যারেট – প্রতি ১০ গ্রামের দাম ৮৯,৯০০ টাকা
২৪ ক্যারেট – প্রতি ১০ গ্রামের দাম ৯৮,০৮০ টাকা
দিল্লি
২২ ক্যারেট – প্রতি ১০ গ্রামের দাম ৯০,০৫০ টাকা
২৪ ক্যারেট – প্রতি ১০ গ্রামের দাম ৯৮,২৩০ টাকা
চেন্নাই
২২ ক্যারেট – প্রতি ১০ গ্রামের দাম ৮৯,৯০০ টাকা
২৪ ক্যারেট – প্রতি ১০ গ্রামের দাম ৯৮,০৮০ টাকা
বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামা ও চাহিদা এদেশে সোনালি ধাতুর দাম পরিবর্তনের কারণ। তবে, যাঁরা দীর্ঘদিন ধরে সোনা কেনার পরিকল্পনা করছেন, তাঁদের জন্য এখনই হতে পারে উপযুক্ত সময়। কারণ রোজ যেভাবে দাম বাড়ছে-কমছে তাতে খুব কমে যাওয়ার সম্ভাবনা সেভাবে নেই।
যেকোনও ধরনের বিনিয়োগের আগে বাজার যাচাই করে নেওয়া প্রয়োজন।