বিয়ের মরশুমে ফের বেড়েছে সোনার দাম। আজ কলকাতায় ২৪ ও ২২ ক্যারেট সোনার দর কত রয়েছে, সঙ্গে রুপোর নতুন দাম, জেনে নিন।

দাম বাড়ছে সোনার
শেষ আপডেট: 27 November 2025 11:23
দ্য ওয়াল ব্যুরো: বিয়ের মরশুম শুরু হয়ে গেছে। মাঝে পৌষ বাদে চলবে সেই ফাল্গুন পর্যন্ত। ধনতেরাসের পর থেকে সোনা ও রুপোর দাম কমতে শুরু করলেও এই মরশুমে ফের বাড়ছে উল্লেখযোগ্য হারে। গতকালই এক ধাক্কায় ৮৭০০ টাকা বেড়ে গিয়েছে সোনার দাম (Gold Price)। আজ, ২৭ নভেম্বরও তা একইভাবে ঊর্ধ্বমুখী।
বিয়ের মরশুমে এমনই সোনার গয়নার চাহিদা বেশি থাকে ফলে দামে বৃদ্ধি খানিকটা স্বাভাবিক। এখন এটাই মধ্যবিত্ত পরিবারের মাথাব্যথা।
২৪ ক্যারেট সোনার দাম (24 Carat Gold Price)
শহর ও মফঃস্বলে বহু পরিবারই ইতিমধ্যে হিসেব কষতে ব্যস্ত, বাজেটের সঙ্গে তাল মিলিয়ে গয়না কিনতে গেলে কম্প্রোমাইস কতোটা করতেই হচ্ছে।
২২ ক্যারেট সোনার দাম (22 Carat Gold Price)
বিয়ের জন্য প্রধানত ২২ ক্যারেট গয়নাই বেশি কেনেন ক্রেতারা। দাম বাড়ার ফলে শোরুমে (Showroom) গেলেও ‘পুরনো দামে পুরনো ডিজাইন’ আর পাওয়া যাচ্ছে না, এমনটাই বলছেন ব্যবসায়ীরা।
১৮ ক্যারেট সোনার দাম (18 Carat Gold Price)
যাঁরা হালকা গয়না বা ডায়মন্ড–স্টাডেড (Diamond-Studded) সেট কিনতে চান, তাঁদের জন্য ১৮ ক্যারেট সোনা ব্যবহৃত হয়। দাম বাড়ায় এই সেগমেন্টেও প্রভাব পড়ছে।
রুপোর দাম (Silver Price)
বিয়ের মরশুমে রুপোর থালা–বাসন, কয়েন (Coin), উপহার সামগ্রীর চাহিদা বেড়ে যায়। সেই জায়গাতেও দাম বৃদ্ধির প্রভাব স্পষ্ট।
অনেকে বিয়ের মরশুমকে দাম বৃদ্ধির জন্য দায়ি করলেও ব্যবসায়ীদের একাংশের মত, আন্তর্জাতিক বাজারে (International Market) সোনার দামের অস্থিরতার প্রভাবই এ দেশে পড়ছে। বিশ্ববাজারে চাহিদা–জোগান, ডলারের বিনিময়দর (Dollar Rate), এবং ভূরাজনৈতিক পরিস্থিতি- সব মিলিয়েই ওঠানামা করছে সোনালি ধাতুর দাম।