Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

Gold Rate: সওয়া লক্ষ ছাড়িয়েছে সোনার দাম, রুপোও কি ছুঁয়ে ফেলবে ২ লাখের গণ্ডি?

কলকাতায় সোনার দাম সওয়া লক্ষ ছাড়িয়েছে, নতুন রেকর্ড গড়ল বাজারে। রুপোর দরও ছুঁইছুঁই ২ লক্ষ, বিনিয়োগকারীদের চিন্তা বাড়ছে।

Gold Rate: সওয়া লক্ষ ছাড়িয়েছে সোনার দাম, রুপোও কি ছুঁয়ে ফেলবে ২ লাখের গণ্ডি?

ফাইল ছবি

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 14 October 2025 18:31

দ্য ওয়াল ব্যুরো: সোনার দাম অনেক আগেই সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গিয়েছে। এবার কি রুপোও সেই পথেই হাঁটছে? গত কয়েকদিন ধরে রুপোর দর যেভাবে চড়চড়িয়ে বাড়ছে, তাতে কেজি প্রতি দাম কবে ২ লক্ষ ছোঁবে, সেই দিকেই তাকিয়ে বাজারের ক্রেতা-বিক্রেরা। মঙ্গলবার নতুন রেকর্ড গড়ল সোনার দাম, পৌঁছে গেল সওয়া লক্ষ টাকার ঘরে।

ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের হিসাব অনুযায়ী, কলকাতায় ২২ ক্যারেট, ১ গ্রাম সোনার দাম ১১৭৯৫ টাকা, গতকালের থেকে ৩০০ টাকা বাড়ল। ১০ গ্রাম সোনার দাম ১১৭৯৫০ টাকা, গতকালের থেকে ৩০০০ টাকা বাড়ল। ১০০ গ্রাম সোনার দাম ১১৪৯৫০০ টাকা, গতকালের থেকে ৩০০০০ টাকা বাড়ল।

২৪ ক্যারেট, ১ গ্রাম সোনার দাম ১২৮৬৮ টাকা, গতকালের থেকে ৩২৮ টাকা বাড়ল। ১০ গ্রাম সোনার দাম ১২৮৬৮০ টাকা, গতকালের থেকে ৩২৮০ টাকা বাড়ল। ১০০ গ্রাম সোনার দাম ১২৮৬৮০০ টাকা, গতকালের থেকে ৩২৮০০ টাকা বাড়ল।

রাজধানী দিল্লিতে এদিন ২২ ক্যারেট, প্রতি ১০ গ্রাম সোনার দাম ১১৮১০০ টাকা, গতকালের থেকে ৩০০০ টাকা বাড়ল। ২৪ ক্যারেট, প্রতি ১০ গ্রাম সোনার দাম ১২৮৮৩০ টাকা, গতকালের থেকে ৩২৮০ টাকা বাড়ল। ১৮ ক্যারেট, প্রতি ১০ গ্রাম সোনার দাম ৯৬৬৬০ টাকা, গতকালের থেকে ২৪০৬০ টাকা বাড়ল।

এদিকে রুপোর দামও কম নয়। সোমবার কলকাতায় কেজি প্রতি রুপোর দাম গিয়েছে ১৭৮৫৫ টাকা। সোমবারের চেয়ে প্রায় হাজার টাকা দাম বেড়েছে। গত দশ দিনে কেজি প্রতি রুপোর দাম যেহারে বেড়েছে, তা রেকর্ড।

বিশেষজ্ঞদের মতে, এই ক্রমবর্ধমান সোনার দামের নেপথ্যে মূল ভূমিকা নিয়েছে মার্কিন প্রশাসন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত কয়েকমাস ধরে ভারত-চিন সহ বিশ্বের একাধিক দেশের সঙ্গে শুল্কযুদ্ধে নেমেছেন। সম্প্রতি চিনের সঙ্গে নতুন করে শুল্ক আরোপ এবং পাল্টা হুঁশিয়ারি পরিস্থিতিকে আরও অস্থির করে তুলেছে। চিনের কিছু গুরুত্বপূর্ণ পণ্যের উপর ১০০ শতাংশ শুল্ক চাপিয়েছে আমেরিকা, আবার চিনও দুষ্প্রাপ্য খনিজ আমেরিকায় রফতানি বন্ধের হুঁশিয়ারি দিয়েছে। পরে অবশ্য ট্রাম্প কিছুটা নমনীয় মনোভাব দেখালেও বিশ্বজুড়ে বিনিয়োগ বাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে তা বলা বাহুল্য।

এর পাশাপাশি মার্কিন কেন্দ্রীয় ব্যাঙ্ক ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সম্ভাবনাও লগ্নি বাজারে নতুন অস্থিরতা এনেছে। এই পরিস্থিতিতে তুলনামূলক নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনায় লগ্নি বাড়ছে, যার জেরে দ্রুত বাড়ছে সোনার দাম।

অন্যদিকে শিল্পক্ষেত্রে রুপোর ব্যবহার এবং চাহিদা দুই-ই বেড়ে গিয়েছে। আবার সোনার দাম নাগালের বাইরে চলে যাওয়ায় অনেক বিনিয়োগকারী বিকল্প হিসেবে রুপোর দিকেই ঝুঁকছেন। এই দুই কারণেই বাজারে রুপোর দাম টানা ঊর্ধ্বমুখী।


```