Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

বাজেট পেশ হতেই হুহু করে কমে গেল সোনার দাম, প্ল্যান থাকলে কিনে ফেলুন আজই

বাজেট ২০২৬ পেশ হতেই নিম্নমুখী সোনার দাম। বড়সড় পতনের ফলে আজই কেনা লাভজনক হতে পারে, বলছেন বাজার বিশেষজ্ঞরা।

বাজেট পেশ হতেই হুহু করে কমে গেল সোনার দাম, প্ল্যান থাকলে কিনে ফেলুন আজই

সোনার দামে ধস

শেষ আপডেট: 1 February 2026 18:09

দ্য ওয়াল ব্যুরো: বাজেট ঘোষণার দিনই সোনার বাজারে ধস! রবিবার ইউনিয়ন বাজেট ২০২৬ (Union Budget 2026) পেশ হওয়ার পর ২৪ ক্যারেট সোনার দাম হুহু করে কমে গেল মেটাল অ্যান্ড এনার্জি এক্সচেঞ্জে (MCX)। সোজা ১,৪৬,৮০০ থেকে নামল ১,৩৬,১৮৫ প্রতি ১০ গ্রাম—মানে প্রায় ১০,৬০০ পতন একই সেশনে! ভারী সেলিং, অস্বাভাবিক দোলাচল—সব মিলিয়ে বিনিয়োগকারীরা খানিকটা দুশ্চিন্তায়।

কোন শহরে ১০ গ্রাম সোনার কত দাম?

মুম্বই

সোনা (প্রতি গ্রাম)

২৪ ক্যারেট: ১৬৫৮
২২ ক্যারেট: ১৪৭২

দিল্লি

সোনা (প্রতি গ্রাম)

২৪ ক্যারেট: ১৬৭৩
২২ ক্যারেট: ১৪৭৩

কলকাতা

সোনা (প্রতি গ্রাম)
২৪ ক্যারেট: ১৬৫৮
২২ ক্যারেট: ১৪৭২

চেন্নাই

সোনা (প্রতি গ্রাম)
২৪ ক্যারেট: ১৬২৫
২২ ক্যারেট: ১৪৯০

হঠাৎ এত ধস কেন?

শুক্রবারই বাজারে বড়সড় ধাক্কা লেগেছিল। ৯৯.৯% বিশুদ্ধ সোনার দাম কমেছিল প্রায় ১৪,০০০ প্রতি ১০ গ্রাম। রুপোও পড়েছিল ২০,০০০ প্রতি কেজিতে। বাজার বিশেষজ্ঞদের মতে, দাম রেকর্ড ছুঁয়ে ফেলার পর বিনিয়োগকারীদের বড় মাপের মুনাফা তুলে নেওয়াতেই (Profit Booking) এই ধসের মূল কারণ।

এদিকে বছরের শুরু থেকে দেশের শেয়ারবাজার দুর্বল—যার ফলে নিরাপদ সম্পদ (Safe-Haven Assets) হিসেবে সোনার দিকে ঝুঁকেছেন অনেকেই। সেই ট্রেন্ডই শুক্রবার–শনিবার আরও অস্থির করেছে বাজারকে।

বিশ্ববাজারে রুপোর ধস আরও বেশি চমকপ্রদ—রেকর্ড উচ্চতা থেকে প্রায় ৩৫% নেমে গিয়েছে দাম। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) মার্কিন ফেডারেল রিজার্ভ (US Federal Reserve)-এর চেয়ারম্যান হিসেবে কেভিন ওয়ার্শকে (Kevin Warsh) মনোনীত করায় আর্থিক বাজারে নতুন করে দোলাচল তৈরি হয়েছে—তারও প্রভাব পড়েছে।

বাজার স্থিতিশীল করতে পদক্ষেপ, ETF–এ সার্কিট লিমিট

সোনার দামের ব্যাপক ওঠানামা ঠেকাতে স্টক এক্সচেঞ্জ BSE এদিন গোল্ড ও সিলভার ETF–এ ২০% সার্কিট লিমিট বসায়। অস্বাভাবিক ভোলাটিলিটি কমাতে রেফারেন্স হিসেবে নেওয়া হয়েছে আগের দিনের NAV (T-1 NAV) এবং তার ২০%–এর মধ্যে ট্রেডিং সীমাবদ্ধ রাখা হয়েছে।


```