Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

Gold Rate: মঙ্গলে অমঙ্গল! পরপর কমার পরে ফের বাড়ল সোনার দাম, আজ কলকাতায় হলুদ ধাতুর দর কত?

মঙ্গলবার সোনার দাম (Gold Price) বেড়ে যাওয়ায় মধ্যবিত্তের মাথায় হাত। 

Gold Rate: মঙ্গলে অমঙ্গল! পরপর কমার পরে ফের বাড়ল সোনার দাম, আজ কলকাতায় হলুদ ধাতুর দর কত?

প্রতীকী ছবি

শেষ আপডেট: 6 May 2025 15:20

দ্য ওয়াল ব্যুরো: সপ্তাহের দ্বিতীয় দিনে ফের দাম বাড়ল সোনার (Gold Price Today)। অক্ষয় তৃতীয়ায় এক লক্ষের গণ্ডি ছুঁয়েছিল, এরপর গত সপ্তাহ থেকেই কিছুটা দাম কমেছিল, মঙ্গলবার সোনার দাম (Gold Price) বেড়ে যাওয়ায় মধ্যবিত্তের মাথায় হাত। 

আজ, ৬ মে কলকাতায় গ্রাম প্রতি ২৪ ক্যারেট সোনার দাম 

১ গ্রাম সোনার দাম- ৯ হাজার ৮৪৬ টাকা
৮ গ্রাম সোনার দাম- ৭৮ হাজার ৭৬৮ টাকা
১০ গ্রাম সোনার দাম- ৯৮ হাজার ৪৬০
১০০ গ্রাম সোনার দাম- ৯ লক্ষ ৮৪ হাজার ৬০০ টাকা। 

কলকাতায় গ্রাম প্রতি ২২ ক্যারেট সোনার দাম 

১ গ্রাম সোনার দাম- ৯ হাজার ২৫ টাকা
৮ গ্রাম সোনার দাম- ৭২ হাজার ২০০ টাকা
১০ গ্রাম সোনার দাম- ৯০ হাজার ২৫০ টাকা
১০০ গ্রাম সোনার দাম- ৯ লক্ষ ২ হাজার ৫০০ টাকা।  

সোমবারও স্বর্ণধাতুর দাম (Gold Price) তুলনামূলক কম ছিল। গতকাল ২৪ ক্যারেট ১ গ্রাম সোনার দাম ছিল ৯ হাজার ৫৭৩ টাকা। অর্থাৎ একদিনে দাম বেড়েছে ২৭৩ টাকা। গতকাল কলকাতায় ২২ ক্যারেট ১ গ্রাম সোনার দাম ছিল ৮ হাজার ৭৭৫ টাকা। মঙ্গলবার দাম বেড়েছে ২৫০ টাকা। 

চলতি বছরের শুরু থেকেই সোনার দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা ছিল। অক্ষয় তৃতীয়ায় দাম ছুঁয়ে ফেলে লক্ষ টাকার গণ্ডি। তারপর যদিও দাম কমতে শুরু করে। সাম্প্রতিক সময়ে বিশ্বব্যাপী এবং দেশীয় কারণে সোনার দাম বেড়েছিল। বিশেষজ্ঞদের মতে, ট্রাম্পের শুল্কনীতির ফলে শেয়ার বাজারে ধস নেমেছিল। অনেকেই তাই বাজারে বিনিয়োগ থেকে বিরত ছিল। সেক্ষেত্রে বিনিয়োগের নিরাপদ ক্ষেত্র ছিল সোনা। তাই কোথাও টাকা ঢালতে না পেরে অনেকেই সোনায় বিনিয়োগ করেছে। এর ফলে এই ধাতুর দাম বাজারে বাড়তে শুরু করেছে। আগামী দিনে সোনার দাম আরও বাড়তে পারে বলেও আশঙ্কা জানিয়েছে বিশেষজ্ঞ মহল।


```