Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

Gold Price: যুদ্ধের আবহে কমে গেল সোনার দাম, চৈত্রের শুরুতে গয়না কেনার বিরাট সুযোগ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যেই আন্তর্জাতিক বাজারে কমল সোনার দাম। চৈত্রের শুরুতে গয়না কেনার জন্য ক্রেতাদের সামনে বড় সুযোগ।

Gold Price: যুদ্ধের আবহে কমে গেল সোনার দাম, চৈত্রের শুরুতে গয়না কেনার বিরাট সুযোগ

সোনার দাম (ফাইল ছবি)

গার্গী দাস

শেষ আপডেট: 16 March 2026 12:45

দ্য ওয়াল ব্যুরো: ইরান-ইজরায়েল যুদ্ধের আবহে কমে গেল সোনার দাম। সোমবার, ১৬ মার্চ মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) সোনার ফিউচার দামে বড় পতন দেখা গেল। একইসঙ্গে কমেছে রুপোর মূল্যও।

এদিন গোল্ড এপ্রিল ২ চুক্তি (Gold April 2 Contract) খোলার সময়েই বড় ধাক্কা খায়। আগের ক্লোজিং ছিল প্রতি ১০ গ্রামে ১,৬১,৬৩৪ টাকা। সেখান থেকে ১,১১৯ টাকা বা ০.৭০ শতাংশ কমে দাম দাঁড়ায় ১,৫৭,৩৪৭ টাকা। পরে আরও নেমে সর্বনিম্ন ১,৫৬,২৫৪ টাকায় পৌঁছে যায়। অর্থাৎ আগের দামের তুলনায় ২,২১১ টাকা বা ১.৩৯ শতাংশ পর্যন্ত পতন হয়। পরে বাজারে শেষ দেখা যায়, প্রতি ১০ গ্রাম সোনা ১,৫৬,৪২৩ টাকায় লেনদেন হচ্ছে, যা আগের তুলনায় ২,০৪১ টাকা বা ১.২৯ শতাংশ কম।

অন্যদিকে জুন ২০২৬ সোনার ফিউচারের (Gold Futures June 2026) ক্ষেত্রেও একই প্রবণতা। সেখানে প্রতি ১০ গ্রামে ২,১৯৮ টাকা বা প্রায় ১.৩৫ শতাংশ কমে দাম দাঁড়ায় ১,৬১,২০৮ টাকা। এদিন মোট ৩,২৫৪ লটের লেনদেন হয়েছে।

সোনার পাশাপাশি রুপোর বাজারেও মন্দার ছবি। রুপো মে ৫ ফিউচার (Silver May 5 Futures) আগের ক্লোজিং ২,৫৯,৪৩৫ টাকা থেকে ৪,৩৩৪ টাকা বা ১.৬৭ শতাংশ কমে ২,৫৫,১০১ টাকায় ট্রেডিং শুরু করে। পরে আরও নেমে সর্বনিম্ন ২,৫৩,৪৭২ টাকায় পৌঁছয়, অর্থাৎ ৫,৯৬৩ টাকা বা ২.২৯ শতাংশ পর্যন্ত পতন হয়।

বাজার বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক ভূরাজনৈতিক উত্তেজনার জেরে সোনার দামে যে উত্থান হয়েছিল, এখন তার পরেই কনসোলিডেশন (Consolidation) চলছে। অর্থনীতি বিশেষজ্ঞরা জানিয়েছেন, যদি দাম ১,৫৭,০০০ টাকার নীচে স্থায়ীভাবে নেমে যায়, তা হলে আরও চাপ বাড়তে পারে। সেক্ষেত্রে দাম নেমে ১,৫৫,০০০ থেকে ১,৫০,০০০ টাকার সাপোর্ট জোন (Support Zone) পর্যন্ত যেতে পারে। তবে দীর্ঘমেয়াদে সোনার বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা এখনও অটুট বলেই মনে করছেন বিশ্লেষকরা।

আন্তর্জাতিক বাজারেও একই চিত্র। কমেক্সে (COMEX) সোনার দাম ০.৯৬ শতাংশ কমে প্রতি ট্রয় আউন্সে প্রায় ৫,০১৩.৩ ডলারে নেমেছে। অন্যদিকে, স্পট গোল্ড (Spot Gold)-এর দাম সকাল ১১টা নাগাদ ছিল প্রতি আউন্স ৫,০০৫.৫৪ ডলার, যা ১৩.৮০ ডলার বা ০.২৭ শতাংশ কম।

২৪ ক্যারেট সোনার দাম দিল্লিতে প্রতি ১০ গ্রামের আজ দাম ১,৫৯,৩০০ টাকা। মুম্বই ও কলকাতায় একই পরিমাণ সোনা ১,৫৯,১৭০ টাকায় বিকোচ্ছে। চেন্নাইয়ে দাম কিছুটা বেশি, সেখানে ২৪ ক্যারাট সোনা প্রতি ১০ গ্রামে ১,৬১,০১০ টাকা।

রুপোর ক্ষেত্রে দিল্লি, মুম্বই ও কলকাতায় প্রতি কেজি দাম ২,৭০,০০০ টাকা। চেন্নাইয়ে সেই দাম কিছুটা বেশি—প্রতি কেজি ২,৭৯,০০০ টাকা।


```