বিয়ের মরশুমে আবার বাড়ল গয়নার সোনার দাম। ১০ মার্চ কলকাতা-সহ দেশের বড় শহরগুলিতে ১৮, ২২ ও ২৪ ক্যারেট সোনার নতুন দাম জেনে নিন।

সোনার দাম (প্রতীকী ছবি)
শেষ আপডেট: 10 March 2026 14:08
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার বাজারে মিশ্র ছবি সোনার দামে। কাঁচা সোনা বা বিশুদ্ধ সোনার দাম কিছুটা কমলেও গয়না সোনা বা অলংকারের সোনার (Gold Price) ক্ষেত্রে বেড়েছে দাম। ১০ মার্চ বাজারদর অনুযায়ী ১৮ ক্যারেট (18 Carat) ও ২২ ক্যারেট (22 Carat) সোনার দাম বেড়েছে, অন্যদিকে ২৪ ক্যারেট (24 Carat) কাঁচা সোনার দামে সামান্য পতন দেখা গেছে।
১৮ ক্যারেট সোনার ১ গ্রামের দাম দাঁড়িয়েছে ১২,১৭৯ টাকা, যা গতকালের তুলনায় ৫৩ টাকা বেশি। ১০ গ্রাম সোনার দাম ১,২১,৭৯০ টাকা অর্থাৎ ৫৩০ টাকা বেড়েছে। একইভাবে ১০০ গ্রাম সোনার দাম হয়েছে ১২,১৭,৯০০ টাকা, যা আগের দিনের তুলনায় ৫,৩০০ টাকা বেশি। ২২ ক্যারেট সোনার ক্ষেত্রেও দাম বেড়েছে। ১ গ্রাম সোনার দাম হয়েছে ১৪,৮৮৫ টাকা, যা গতকালের থেকে ৬৫ টাকা বেশি। ১০ গ্রাম সোনার দাম ১,৪৮,৮৫০ টাকা, অর্থাৎ ৬৫০ টাকা বেড়েছে। আর ১০০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ১৪,৮৮,৫০০ টাকা, যা আগের দিনের তুলনায় ৬,৫০০ টাকা বেশি।
অন্যদিকে ২৪ ক্যারেট কাঁচা সোনার দামে কিছুটা পতন দেখা গেছে। ১ গ্রাম সোনার দাম ১৬,২৩৮ টাকা, যা গতকালের তুলনায় ১২৫ টাকা কম। ১০ গ্রাম সোনার দাম হয়েছে ১,৬২,৩৮০ টাকা, অর্থাৎ ১,২৫০ টাকা কমেছে। ১০০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ১৬,২৩,৮০০ টাকা, যা আগের দিনের থেকে ১২,৫০০ টাকা কম।
দেশের বড় শহরগুলিতেও সোনার দামে আলাদা আলাদা ছবি দেখা যাচ্ছে। দিল্লিতে (Delhi) আজ ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ১,৪৮,৮৫০ টাকা, যা গতকালের তুলনায় ৬৫০ টাকা বেশি। ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ১,৬২,৩৮০ টাকা এবং ১৮ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ১,২১,৭৯০ টাকা।
কলকাতায় আজ ২৪ ক্যারেট সোনার দাম ১১,৬২,৩৮০ টাকা। ২২ ক্যারেট সোনার দাম ১,৪৮,৮৫০।
মুম্বই (Mumbai) ও জয়পুরে (Jaipur) ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ১,৪৯,০০০ টাকা, যা আগের দিনের তুলনায় ৬৫০ টাকা বেড়েছে। এই দুই শহরে ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ১,৬২,৫৩০ টাকা, যেখানে বৃদ্ধি হয়েছে ৭,০০০ টাকা। একই সঙ্গে ১৮ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ১,২১,৯৪০ টাকা, যা ৫৩০ টাকা বেশি।
চেন্নাইয়ে (Chennai) আজ সোনার দাম তুলনামূলক বেশি। সেখানে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ১,৫০,৫০০ টাকা, অর্থাৎ ১,০০০ টাকা বেড়েছে। ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ১,৬৪,১৮০ টাকা, যা ১,০৯০ টাকা বেশি। তবে ১৮ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ১,২৮,৯০০ টাকা, যা আগের দিনের তুলনায় ১,১০০ টাকা কমেছে।
পাটনায় (Patna) ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ১,৪৮,৯০০ টাকা, যা ৬৫০ টাকা বেড়েছে। ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ১,৬২,৪৩০ টাকা, বৃদ্ধি হয়েছে ৭০০ টাকা। আর ১৮ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ১,২১,৮৪০ টাকা, যা গতকালের তুলনায় ৫৩০ টাকা বেশি।
সব মিলিয়ে মঙ্গলবারের বাজারে সোনার দামে মিশ্র প্রবণতাই দেখা যাচ্ছে। কোথাও দাম বাড়ছে, কোথাও আবার সামান্য কমছে—ফলে ক্রেতাদের নজর এখন বাজারের পরবর্তী গতিপ্রকৃতির দিকে।