Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

প্রণয়-রাধিকার বাকি শেয়ার কত টাকায় কিনে নিলেন আদানি

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বের তৃতীয় সম্পদশালী শিল্পপতি গৌতম আদানি (Gautami Adani) অবশেষে নিউ দিল্লি টেলিভিশন তথা এনডিটিভির (New Delhi Television, or NDTV) বেশিরভাগ শেয়ারই অধিগ্রহণ করে নিলেন। অর্থাৎ আদানি গোষ্ঠীর পুরোপুরি নিয়ন্ত্রণে চলে এল প্রণয়

প্রণয়-রাধিকার বাকি শেয়ার কত টাকায় কিনে নিলেন আদানি

শেষ আপডেট: 31 December 2022 05:33

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বের তৃতীয় সম্পদশালী শিল্পপতি গৌতম আদানি (Gautami Adani) অবশেষে নিউ দিল্লি টেলিভিশন তথা এনডিটিভির (New Delhi Television, or NDTV) বেশিরভাগ শেয়ারই অধিগ্রহণ করে নিলেন। অর্থাৎ আদানি গোষ্ঠীর পুরোপুরি নিয়ন্ত্রণে চলে এল প্রণয় রায় ও রাধিকা রায়ের এনডিটিভি।

এনডিটিভির কিছু শেয়ার আগেই অধিগ্রহণ করে রেখেছিল আদানি গোষ্ঠীর মিডিয়া শাখা। শুক্রবার আদানির সাবসিডিয়ারি সংস্থা আরআরপিআরের মাধ্যমে এনডিটিভির বাকি ১৭৬ লক্ষ শেয়ারও অধিগ্রহণ করে নিল তারা। এজন্য প্রতিটি শেয়ার পিছু আদানি গোষ্ঠী দাম দিয়েছে ৩৪২.৬৫ টাকা করে। অর্থাৎ প্রণয় রায় ও রাধিকা রায়ের কাছে থাকা অবশিষ্ট ২৭.২৬ শতাংশ শেয়ার মোট ৬০২ কোটি টাকায় কিনে নিল এনডিটিভি।

এনডিটিভির অবশিষ্ট শেয়ার কিনে নেওয়ার ব্যাপারে গত ৫ ডিসেম্বর খোলা অফার দিয়েছিল আদানি। এ জন্য শেয়ার পিছু ১৭ শতাংশ প্রিমিয়াম দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছিল। সেই মোতাবেকই শুক্রবার অধিগ্রহণ সম্পূর্ণ করল আদানি শিল্পগোষ্ঠী। এখন তাঁদের কাছে এনডিটিভির ৬৪.৭ শতাংশ শেয়ার রয়েছে। শুক্রবার বম্বে স্টক এক্সচেঞ্জে (BSE) এনডিটিভির শেয়ারের দাম ০.১ শতাংশ বৃদ্ধিও পেয়েছে।

এ ব্যাপারে আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি বলেছেন, “এনডিটিভির পরিকাঠামোকে বাড়িয়ে তাকে বিশ্বমানের করে তুলতে চায় আদানি গোষ্ঠী। এজন্য আদানি গোষ্ঠী মেধার সন্ধানও করছে, যাতে তাকে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের চেহারা দেওয়া যায়।”

অন্যদিকে আদানি গোষ্ঠীর তরফে সঞ্জয় পুগলিয়া বলেন, “এই মসৃণ হস্তান্তরের জন্য প্রণয় রায় ও রাধিকা রায়কে অশেষ ধন্যবাদ।” পুগলিয়া আরও জানান, প্রাথমিক ভাবে এনডিটিভির নিউজরুমে আরও বিনিয়োগ করা হবে। বহুমুখী ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম হিসাবে নিউজরুমে গড়েপিটে নেওয়াই মূল লক্ষ্য।

পুগলিয়া জানিয়েছেন, এ জন্য আঞ্চলিক প্রতিবেদন বা লোকাল কনটেন্টের উপর জোর দেওয়া হবে। নতুন ফরম্যাটের কথা ভাবা হবে। পাঠকের ব্যক্তিগত পছন্দ-অপছন্দ বিচার করে তাঁর কাছে কনটেন্ট পৌঁছে দেওয়া হবে। এ জন্য আরও সাংবাদিক, সম্পাদক, প্রোডিউসার নিয়োগ করবে প্রতিষ্ঠান।

ভারত জোড়ো কংগ্রেসে জুড়বে ছেড়ে যাওয়া গুলাম নবিকে, কথা শুরু আজাদের সঙ্গে


```