Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

ডেবিট, ক্রেডিট কার্ডের সময় ফুরোচ্ছে, ভবিষ্যতে লেনদেন হবে অচেতনভাবে, নিঃশ্বাস নেওয়ার মতই সহজ

ডিজিটাল পেমেন্টের এই ভবিষ্যৎ গায়ে কাঁটা দেওয়ার মতোই। আর গৌতম যে গল্প শোনাচ্ছেন তা রোমহর্ষক বললেও কম বলা হয়। তাঁর কথায়,“অনলাইনে এমন এক ভবিষ্যৎ আসছে, যেখানে ‘এজেন্ট’ আপনার হয়ে কাজ করবে— কোন জিনিস কোথা থেকে কিনবেন, সেরা ডিলটা কোনটা— সবকিছু সে বলে দেবে। এই পরিবর্তনটা আমাদেরই জীবদ্দশায় ঘটতে চলেছে।”

ডেবিট, ক্রেডিট কার্ডের সময় ফুরোচ্ছে, ভবিষ্যতে লেনদেন হবে অচেতনভাবে, নিঃশ্বাস নেওয়ার মতই সহজ

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 18 October 2025 18:58

দ্য ওয়াল ব্যুরো: কলকাতায় এখন চায়ের দোকানও খুচরো দেয় না। বলে, ‘অনলাইনে করে দিন’। টোটো, রিকশও এখন অনলাইনে পেমেন্ট নেওয়া শুরু করে দিয়েছে। বছর কয়েক আগেও যা ভাবাও যেত না। ফলে ক্রমশই অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে একদা সৌখিন সব ডেবিট বা  ক্রেডিট কার্ড (Debit and credit card)। মাস্টারকার্ডের (Mastercard) দক্ষিণ এশিয়ার সিইও গৌতম আগরওয়ালের মতে, খুব শিগগিরই বিসর্জন হয়ে যাবে প্লাস্টিক কার্ডের। বরং পুরো পেমেন্ট সিস্টেমই চলে যাবে ডিজিটাল ও বায়োমেট্রিক প্রক্রিয়ায় (digital payment system), যেখানে লেনদেন হবে প্রায় “অচেতনভাবে”— যেন নিঃশ্বাস নেওয়ার মতোই সহজ।


গৌতম আগরওয়াল বলেন, “আগামী দিনে কার্ড দেখতে কেমন হবে, সেটাই বলা মুশকিল। তবে আমার ধারণা, কার্ড আর প্লাস্টিক আকারে থাকবে না। মোবাইল, স্মার্টওয়াচ, আংটিতে- কার্ড টোকেনাইজড হয়ে যাবে। এমন একটা সময় আসছে, যখন পেমেন্ট করার কাজটা মানুষ বুঝতেই পারবে না— এতটাই সহজ হয়ে যাবে।” এখন অনেক সময়েই পেমেন্ট করতে গেলে ওটিপি তথা ওয়ান টাইম পাসওয়ার্ডের প্রয়োজন হয়। তবে মাস্টারকার্ডের সিইও-র মতে, আগামী দিনে পেমেন্ট সিস্টেমে এখনকার মতো ওটিপি লাগবে না। বায়োমেট্রিক যাচাইয়ের মাধ্যমে নিরাপদ ও দ্রুত লেনদেন হবে। এতে যেমন নিরাপত্তা বাড়বে, তেমনই ঝামেলাও অনেকটা কমে যাবে।

ডিজিটাল পেমেন্টের এই ভবিষ্যৎ গায়ে কাঁটা দেওয়ার মতোই। আর গৌতম যে গল্প শোনাচ্ছেন তা রোমহর্ষক বললেও কম বলা হয়। তাঁর কথায়,“অনলাইনে এমন এক ভবিষ্যৎ আসছে, যেখানে ‘এজেন্ট’ আপনার হয়ে কাজ করবে— কোন জিনিস কোথা থেকে কিনবেন, সেরা ডিলটা কোনটা— সবকিছু সে বলে দেবে। এই পরিবর্তনটা আমাদেরই জীবদ্দশায় ঘটতে চলেছে।”


ভারতের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার কথাও বিশেষভাবে উল্লেখ করেছেন আগরওয়াল। তিনি বলেন, “ভারতের পেমেন্ট ইকোসিস্টেম আজ বিশ্বের মধ্যে সবচেয়ে আধুনিক। এই সাফল্যের পেছনে তিনটি কারণ— ভারতীয় উদ্ভাবক সমাজের একসঙ্গে কাজ করা, প্রগতিশীল রেগুলেটর, এবং সহযোগিতামূলক মানসিকতা।” এই মেলবন্ধনই ভারতকে গ্লোবাল পেমেন্ট ইনোভেশনের শীর্ষে নিয়ে এসেছে। বিশ্বজুড়ে ইতিমধ্যেই একাধিক আর্থিক সংস্থা ও টেক জায়ান্ট পেমেন্টে ফিজিক্যাল কার্ড বাদ দেওয়ার পথে এগোচ্ছে। Visa Inc. এবং Apple-এর মতো সংস্থাও বায়োমেট্রিক অথেনটিকেশন ও ‘ওয়্যারেবল পেমেন্ট ডিভাইস’-এর প্রসারে জোর দিচ্ছে। অনেকে বলছেন, ২০৩০ সালের আগেই নগদ ও প্লাস্টিক— দুইয়ের ব্যবহারই নাটকীয়ভাবে কমে আসবে।


```