ফের ডিএ বাড়াচ্ছে কেন্দ্র। এবার উপকৃত হবেন প্রায় ১.১৫ কোটি সরকারি কর্মচারী ও পেনশনভোগী। উৎসবের মরসুমে বাড়তি আনন্দ কর্মীদের ঘরে।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 1 October 2025 18:06
দ্য ওয়াল ব্যুরো: দীপাবলির আগে বড়সড় সুখবর কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য। ফের তাঁদের ডিএ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই বাড়তি ভাতা কার্যকর হবে চলতি বছরের ১ জুলাই, ২০২৫ থেকে।
সূত্রের খবর, এই সিদ্ধান্তে সারা দেশের প্রায় ১.১৫ কোটি কর্মী ও পেনশনভোগী উপকৃত হবেন। ফলে উৎসবের মরসুমে খানিকটা স্বস্তি মিলবে সংসারে।
উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের কর্মীদের বেতন ও পেনশনের গুরুত্বপূর্ণ অংশ হল ডিএ ও ডিআর। প্রতি বছর দু’বার, জানুয়ারি ও জুলাই মাসে, এই ভাতা বাড়ানো হয়। চলতি বছরের মার্চে কেন্দ্র ২ শতাংশ মহার্ঘ ভাতা বাড়িয়েছিল। ফলে বেসিক বেতন ৫৩ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছিল ৫৫ শতাংশে।
অর্থাৎ কোনও কর্মীর বেসিক পে যদি ৫০,০০০ টাকা হয়, তাহলে আগের ভাতা বৃদ্ধির পর তিনি ২৬,৫০০ টাকা পান শুধু ডিএ হিসেবে। এবার নতুন বৃদ্ধি হলে আরও বেশি টাকা যোগ হবে এই খাতে।
কেন্দ্রীয় কর্মীদের জন্য বড় আর্থিক বদল আনতে চলেছে অষ্টম পে কমিশন (CPC)। কেন্দ্রীয় কর্মচারী সংগঠনগুলির দাবি, আগামী বছরের অর্থাৎ ১ জানুয়ারি, ২০২৬ থেকে কার্যকর হবে তা। তাতে বেতনে বড়সড় পরিবর্তন হতে পারে।
এদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ-র খবর শোনার পর ক্ষুব্ধ রাজ্য সরকারি কর্মীরা। কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএ বন্টনে বেশ খানিকটা পার্থক্য রয়েছে। এনিয়ে সুপ্রিম কোর্টে মামলাও চলছে।