Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতে

আয়করের পর জিএসটিতেও বড় পরিবর্তন আসন্ন, লাভ-লোকসান এখনও স্পষ্ট নয়

এই বিষয়ে জিএসটি কাউন্সিলে কেন্দ্র ও রাজ্য সরকারগুলির মধ্যে কয়েক দফা আলোচনা হয়েছে। এখন জিএসটি আদায়ের চারটি কর হার চালু আছে-৫, ১২, ১৮ এবং ২৮ শতাংশ।

আয়করের পর জিএসটিতেও বড় পরিবর্তন আসন্ন, লাভ-লোকসান এখনও স্পষ্ট নয়

ফাইল চিত্র

শেষ আপডেট: 3 February 2025 10:21

দ্য ওয়াল ব্যুরো: বাজেটে আয়করে বড় ধরনের সুবিধা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আয়কর কাঠামোয় পরিবর্তনের পাশাপাশি কর দেওয়ার নিয়ম সহজ করা হবে বলে জানিয়েছেন তিনি। সরকারি সুত্রের খবর, পণ্য সামগ্রীর উপর ধার্য গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স বা জিএসটিতেও বড় পরিবর্তন আনতে চলছে কেন্দ্র। এরমধ্যে জিএসটির হার পরিবর্তন ছাড়া আছে তা মেটানোর পদ্ধতিগত পরিবর্তন। 

এই বিষয়ে জিএসটি কাউন্সিলে কেন্দ্র ও রাজ্য সরকারগুলির মধ্যে কয়েক দফা আলোচনা হয়েছে। এখন জিএসটি আদায়ের চারটি কর হার চালু আছে-৫, ১২, ১৮ এবং ২৮ শতাংশ। আলোচনা হয়েছে করের স্ল্যাব বাড়ানোর। অধিকাংশ পণ্য ৫ ও ১২ শতাংশের অন্তর্ভুক্ত। ৫ শতাংশ থেকে কিছু পণ্যকে ১২ এবং ১২ থেকে কিছু জিনিসের জিএসটি হার ৫ শতাংশ করার প্রস্তাব নিয়ে কথা হয়েছে জিএসটি কাউন্সিলে। একইভাবে ১২ এবং ১৮ শতাংশ জিএসটির অধীনে থাকা পণ্যের তালিকাতেও অদলবদল ঘটানোর প্রস্তাব আছে। 

সরকারি সুত্রের খবর, জিএসটি মেটানোতে ব্যবসায়ীদের সমস্যাকেও বিবেচনায় রাখা হয়েছে। নিয়মের সরলীকরণ করা হবে।

তবে জিএসটির হার বদলে সাধারণ নাগরিকের লাভ-লোকসান কতটা হবে তা এখনও স্পষ্ট নয়। আয়করে প্রাপ্ত সুবিধা জিএসটি মারফত সরকার ঘরে তুলে নেবে, এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না। যদিও জিএসটিতে একতরফা কেন্দ্রের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই।


```