Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

Gold Rate: সোনার দামে ওঠা-নামার মাঝেই বাজার চাঙ্গা রুপোর, শনিবার বাড়ল দামও

ভারত–পাকিস্তান সীমান্তে উত্তেজনার মাঝেও দাম কমেছে সোনার। তবে, দেশের অন্যান্য রাজ্যের তুলনায় কলকাতায় দাম বেশি। জেনে নিন আজ কত

Gold Rate: সোনার দামে ওঠা-নামার মাঝেই বাজার চাঙ্গা রুপোর, শনিবার বাড়ল দামও

প্রতীকী ছবি

শেষ আপডেট: 10 May 2025 13:35

দ্য ওয়াল ব্যুরো: ভারত–পাকিস্তান সীমান্তে উত্তেজনার মাঝেও দাম কমল সোনার। শনিবার, ১০ মে কলকাতায় ২২ ক্যারাটের ১০ গ্রাম হলমার্ক গহনা সোনার দাম ৯২ হাজার ৫০০ টাকা, যা শুক্রবার ছিল ৯২ হাজার ৬০০ টাকা। অর্থাৎ একদিনে সোনার দাম কমেছে ১০০ টাকা।

২৪ ক্যারাটের খুচরো পাকা সোনার ১০ গ্রামের দাম হয়েছে ৯৭ হাজার ৩৫০ টাকা। গতকাল শুক্রবার তা ছিল ৯৭ হাজার ৪০০ টাকা। অন্যদিকে, ২৪ ক্যারাটের পাকা সোনার বাটের ১০ গ্রাম শনিবার বিক্রি হচ্ছে ৯৬ হাজার ৮৫০ টাকায়, যা শুক্রবার ছিল ৯৬ হাজার ৯৫০ টাকা।

রুপোর দাম অবশ্য হালকা বেড়েছে। শনিবার কলকাতায় ১ কেজি খুচরো রুপোর দাম হয়েছে ৯৬ হাজার ৪০০ টাকা। শুক্রবার ছিল ৯৫ হাজার ৩৫০ টাকা। অর্থাৎ একদিনে রুপোর দাম বেড়েছে হাজার পঞ্চাশ টাকা।

১ কেজি রুপোর বাটেরও দাম বেড়েছে। শনিবার হয়েছে ৯৬ হাজার ৩০০ টাকা, যেখানে শুক্রবার ছিল ৯৫ হাজার২৫০ টাকা।

দেশের অন্যান্য শহরগুলির মধ্যে চেন্নাইয়ে শনিবার ২২ ক্যারাটের দাম ৯০ হাজার ৪৫০ টাকা, ২৪ ক্যারাটের দাম ৯৮ হাজার ৬৮০ টাকা। মুম্বইয়েও ২২ ক্যারাটের দাম ৯০ হাজার ৪৫০ টাকা এবং ২৪ ক্যারাটের দাম ৯৮ হাজার ৬৮০ টাকা। রাজধানীতে ২২ ক্যারাটের সোনার দাম শনিবার রয়েছে ৯০ হাজার ৬০০ টাকা এবং ২৪ ক্যারাটের দাম ৯৮ হাজার ৮৩০ টাকা। বেঙ্গালুরুতেও ২২ ক্যারাটের দাম ছিল ৯০ হাজার ৪৫০ টাকা ও ২৪ ক্যারাটের দাম ৯৮ হাজার ৬৮০ টাকা।


```