
শেষ আপডেট: 14 June 2023 09:16
দ্য ওয়াল ব্যুরো: ভারতে বাইকের বাজারে ঝড় তুলতে চলে এল Hero Xtreme 160R লেটেস্ট ভার্সন। ১৪ জুন অর্থাৎ বুধবারই লঞ্চ করল বাইকটি। গত কয়েক মাস ধরেই বাইকপ্রেমীদের মধ্যে এই মডেলটি নিয়ে আলোচনা চলছিল।
2023 Hero Xtreme 160R বাইকটির ইঞ্জিন খুবই শক্তিশালী। ১৬৩ সিসি এয়ার কুলড ইঞ্জিনটি বাইকের গতিতে অন্যমাত্রা দেবে। এই ইঞ্জিন ১৪.৯ hp পাওয়ার আউটপুট এবং ১৪Nm পিক টর্ক দিতে পারে। এছাড়াও এই বাইকে থাকছে প্রি-লোড অ্যাডজাস্টেবিলিটির সঙ্গে একটি রিয়ার মনোশক। যা আপনার বাইক চালানোর অভিজ্ঞতা পাল্টে দেবে।
শুধু ইঞ্জিন নয়, বাইকটির ব্রেকিং সিস্টেমও খুব ভাল, দুর্ঘটনা এড়াতে খুবই কার্যকরী। এই বাইকের সামনে থাকছে ২৭৬mm এর একটি পেটাল ডিস্ক।
আপনার বাইকের বাজেট যদি লাখ দেড়েকের মধ্যে হয়, অবশ্যই কিনতে পারেন এই মডেলটি। ১ লাখ ৩০ হাজার (এক্স শোরুম দাম) থেকে শুরু। দেড় লাখের মধ্যে আপনি পেয়ে যেতে পারেন বাইকটি।
Honda Dio 2023: গাড়ির সুবিধা মিলবে স্কুটারে! ভারতের বাজারে হন্ডা আনল নতুন মডেল