Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

ত্বকের যত্নে আধুনিকতার ছোঁয়া, পুজোয় এল অরিফ্লেমের 'অপ্টিমালস হাইড্রা রেডিয়েন্স' রেঞ্জ

অরিফ্লেম বাজারে আনল নতুন অপ্টিমালস হাইড্রা রেডিয়েন্স রেঞ্জ। হাইড্রেশন, ব্যারিয়ার স্ট্রেংদেনিং ও মাইক্রোবায়োম ব্যালেন্সের বৈশিষ্ট্যে সমৃদ্ধ এই স্কিনকেয়ার কালেকশন পুজোর মরসুমে আপনার ত্বককে দেবে প্রাকৃতিক উজ্জ্বলতা ও সুরক্ষা।

 

ত্বকের যত্নে আধুনিকতার ছোঁয়া, পুজোয় এল অরিফ্লেমের 'অপ্টিমালস হাইড্রা রেডিয়েন্স' রেঞ্জ

ছবি- দ্য ওয়াল

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 17 September 2025 19:40

দ্য ওয়াল ব্যুরো: আধুনিক ত্বকের যত্নে ‘হাইড্রা রেডিয়েন্স রেঞ্জ’ নিয়ে বাজারে হাজির হল অরিফ্লেম। এই নতুন কালেকশন সর্বাধিক ফলাফল সর্বনিম্ন যত্নে পৌঁছে দিতে তৈরি হয়েছে। হাইড্রেশন, ব্যারিয়ার স্ট্রেংদেনিং এবং মাইক্রোবায়োম ব্যালেন্স—এই তিন জিনিসকে কেন্দ্র করে তৈরি রেঞ্জটি সব ধরনের ত্বকের জন্য উপযোগী।

অরিফ্লেম ইন্ডিয়া ও ইন্দোনেশিয়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও প্রধান এডিটা কুরেক জানিয়েছেন, ত্বকের যত্ন হওয়া উচিত সহজ, কার্যকর এবং এমন কিছু যাতে প্রতিদিন নির্ভর করা যায়। নতুন হাইড্রা রেডিয়েন্স রেঞ্জ সেই রুটিনই দিচ্ছে, যা সহজে ফলো করা যায় এবং অর্থবহ ফলাফল আনে। এতে ব্যবহারকারীরা তাদের সবচেয়ে স্বাস্থ্যকর ও উজ্জ্বল ত্বক নিয়ে আত্মবিশ্বাসী হতে পারবেন।

হাইড্রা রেডিয়েন্স রেঞ্জের মূল বৈশিষ্ট্য

  • হাইড্রেশন: নায়াসিনামাইড, প্যারা-প্রোবায়োটিকস ও এক্টোইন যুক্ত ক্লিনিক্যালি প্রমাণিত ৪৮ ঘণ্টার ময়েশ্চার।
  • মাইক্রোবায়োম ব্যালেন্স: অভিনব ও-ব্যারিয়াররিস্টোর কমপ্লেক্স ত্বকের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে, দূষণ ও সংবেদনশীলতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে।
  • বেরিয়ার শক্তিশালী করা: অ্যান্টিঅক্সিড্যান্ট সমৃদ্ধ উপাদান ও ও-রেডিয়েন্সশিল্ড এসপিএফ প্রযুক্তি ত্বকের প্রাকৃতিক প্রতিরক্ষা বাড়ায়, ক্ষতি কমায় এবং ত্বক ভাল রাখে।

কী কী থাকছে ই রেঞ্জে?

  • হাইড্রা রেডিয়েন্স লাইট ক্রিম – হালকা, অয়েল-ফ্রি ময়েশ্চারাইজার (অয়েলি/কম্বিনেশন ত্বকের জন্য)।
  • হাইড্রা রেডিয়েন্স রিচ ক্রিম – সমৃদ্ধ, গভীর হাইড্রেশন (ড্রাই/সেনসিটিভ ত্বকের জন্য)।
  • ফোমিং জেল ক্লিনজার – রিফ্রেশিং জেল-টু-ফোম ক্লিনজার (অয়েলি/কম্বিনেশন ত্বকের জন্য)।
  • সফট ক্রিমি ক্লিনজার – মৃদু, ক্রিমি ক্লিনজার (ড্রাই/সেনসিটিভ ত্বকের জন্য)।
  • ডেইলি গ্লো মাল্টি-প্রটেক্টর এসপিএফ ৫০, হালকা অয়েল-ফ্রি সানস্ক্রিন, উজ্জ্বলতা বাড়ায়, কোনও হোয়াইট কাস্ট ফেলে না।
  • আই ও লিপ কন্টোর ক্রিম – চোখ ও ঠোঁটের চারপাশের জন্য টার্গেটেড হাইড্রেটর।
  • দ্য বিয়ন্ড ময়েশ্চারাইজার এসপিএফ ২৫ – ১০-ইন-১ ডে ক্রিম, হাইড্রেশন, গ্লো ও প্রোটেকশন একসঙ্গে।

দাম ও কোথায় পাওয়া যাবে

  • ৮২৯ টাকা থেকে ১,৯৯৯ টাকার মধ্যে প্রোডাক্টের দাম। প্রত্যেকটি অবশ্যই আলাদা আলাদা
  • অরিফ্লেমের অফিসিয়াল ওয়েবসাইট এবং ব্র্যান্ড পার্টনারদের মাধ্যমে পাওয়া যাবে।

বিশ্বের ৬০টিরও বেশি দেশের মানুষ অরিফ্লেমের প্রোডাক্ট ব্যবহার করে। সুইডিশ ব্র্যান্ড। পরিবেশের সঙ্গে ভারসাম্য রেখে, মানুষের কথা ভেবে প্রোডাক্ট বানিয়ে থাকে।


```