Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

গ্রীষ্মে উজ্জ্বল ত্বক পেতে এর জুড়ি নেই, ভাল স্বাস্থ্যের জন্যও এখন ভরসা IV বিউটি ড্রিপ

ত্বক উজ্জ্বল করা, বয়সের ছাপ কমানো আর শরীর সুস্থ রাখার জন্য নতুন এক উপায় এখন জনপ্রিয় হয়ে উঠছে—'IV বিউটি ড্রিপ'।

গ্রীষ্মে উজ্জ্বল ত্বক পেতে এর জুড়ি নেই, ভাল স্বাস্থ্যের জন্যও এখন ভরসা IV বিউটি ড্রিপ

'IV বিউটি ড্রিপ'

শেষ আপডেট: 25 April 2025 20:16

দ্য ওয়াল ব্যুরো: ত্বক উজ্জ্বল করা, বয়সের ছাপ কমানো আর শরীর সুস্থ রাখার জন্য নতুন এক উপায় এখন জনপ্রিয় হয়ে উঠছে—'IV বিউটি ড্রিপ'। এতে শরীরে সরাসরি রক্তে দেওয়া হয় ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট আর নানা পুষ্টিকর উপাদান। এর ফলে শরীর দ্রুত সেই পুষ্টিগুলো শোষণ করতে পারে, আর ত্বকে দেখা দেয় জেল্লা। সেই সঙ্গে মেলে সতেজতাও।

চিকিৎসা পদ্ধতিটি অনেক দিন ধরেই বিদেশে প্রচলিত থাকলেও এখন কলকাতাতেও মানুষ আগ্রহ দেখাচ্ছেন। বিশেষ করে তরুণ ও মধ্যবয়সিরা এই থেরাপি নিচ্ছেন রূপচর্চা ও সুস্থ থাকার জন্য। 'র‍্যাডিয়ান্ট এসথেটিক্স'-এর চিকিৎসক ড. দেবাশীষ বিশ্বাস বললেন, “এই থেরাপিতে এক ধরনের পাতলা টিউব শরীরের শিরায় ঢুকিয়ে পুষ্টিকর তরল সরাসরি রক্তে পৌঁছে দেওয়া হয়। এতে হজমের ঝামেলা ছাড়াই শরীর সব পুষ্টি তাড়াতাড়ি পেয়ে যায়।”

অন্যদিকে, অভিজ্ঞ সৌন্দর্য বিশেষজ্ঞ নৃপেন্দ্র গুহ বলেন, “এই ড্রিপে মেশানো থাকে নানা রকম ভিটামিন আর পুষ্টি, যা ত্বক উজ্জ্বল করে, চুল ভাল রাখে, শরীর ডিটক্স করে, এমনকি ওজন নিয়ন্ত্রণেও সাহায্য করে।” ১৮ বছর বয়সের পরে যে কেউ এই থেরাপি নিতে পারেন। একেকটি সেশনের খরচ পড়ে ৮,০০০ টাকা থেকে ২০,০০০ টাকা পর্যন্ত। গুহ জানান, সাধারণত ৬-৮ বার সেশন করার পরেই ভাল ফল দেখা যায়। তবে নিয়মিত না করলে সেই উপকার বেশি দিন টেকে না।


```