সব নামী ডিজাইনারই এই ফেস্টিভ সিজনে তাঁদের ফল-উইন্টার কালেকশন লঞ্চ করেন। দীপাবলির ঠিক আগেই ফ্লোটেলে তাঁর ফেস্টিভ কালেকশনের ফোটোশ্যুট করালেন ডিজাইনার রাইকিশোরী।

ফেস্টিভ কালেকশনের ফোটোশ্যুট করালেন ডিজাইনার রাইকিশোরী।
শেষ আপডেট: 23 October 2025 16:56
দ্য ওয়াল ব্যুরো: সব নামী ডিজাইনারই এই ফেস্টিভ সিজনে তাঁদের ফল-উইন্টার কালেকশন লঞ্চ করেন। দীপাবলির ঠিক আগেই ফ্লোটেলে তাঁর ফেস্টিভ কালেকশনের ফোটোশ্যুট করালেন ডিজাইনার রাইকিশোরী। পোশাক যেমন সবার জন্য ঠিক সেরকমই মনে রাখতে হবে সব পোশাক সবার জন্য নয়। কার কী পোশাক পরা উচিত, কোন অকেশনে কেমন পোশাক পরতে হবে, তা টলিউডের তারকাদের সাজিয়ে দেখালেন ডিজাইনার।

• ট্র্যাডিশনালের সঙ্গে ট্রেন্ডের মিক্সম্যাচ
রাইকিশোরী কালেকশন এবার ফেস্টিভ সিজনে এনেছে ট্র্যাডিশনাল ও ট্রেন্ড্রি ডিজাইনের মিক্স ম্যাচে একেবারে এক্সক্লুসিভ সম্ভার। যেমন ধরুন, প্রিন্টেড ভেলভেট ব্লেজারের সঙ্গে মুক্তো, বিডস বসিয়ে এমব্রয়ডারি কাজের বেল্ট ও শিফন শাড়ি, আপনাকে দেবে অসাধারণ লুক। রাতে যেকোনও অনুষ্ঠানে এ সাজ আপনাকে অন্য ধরনের সৌন্দর্য এনে দেবে। মডেল মাফিন পরেছে কালো রঙের শিফন শাড়ির সঙ্গে স্টাইলিশ জ্যাকেট এবং মাথায় মুক্তোর গয়না। হালকা সাজ এই ফেস্টিভ সিজনের বিশেষ ট্রেন্ড।


• ছেলেরা কী পরবেন?
রাতের দিকে যেহেতু হালকা হালকা ঠান্ডা পড়ছে তাই প্রিন্টেড টি শার্টের ওপরে ওয়েস্ট কোট, যার ওপর প্যাচওয়ার্ক। রাইকিশোরী কালেকশনের এই সিজনের নতুন চমক হল ওয়েস্ট কোট। অভিনেতা অংশুমানকে পরানো হয়েছে এই ধরনের পোশাক।

• প্লাস সাইজদের জন্য
যারা একটু বেশি স্বাস্থ্যবান বা প্লাস সাইজ, তাদের জন্য থ্রি-পিস স্যুট এনেছে রাইকিশোরী। ওপরে জ্যাকেট, পাজামা এবং টপ, সঙ্গে অক্সিডাইজড গয়না। ইনফ্লুয়েন্সর প্রীতি সেজে উঠেছে এই পোশাকে।

• লেহেঙ্গা এখন ট্রেন্ডে
এরপরই বিয়েবাড়ির সিজন আসছে। সেক্ষেত্রে অনেকেই পছন্দ করে লেহেঙ্গা তাই কোথাও ভেলভেটের লেহেঙ্গা অথবা কোথাও হ্যান্ডলুম কাপড়ের ফ্লোরাল প্রিন্টের লেহেঙ্গার ভীষণ চাহিদা। ছেলেদের ক্ষেত্রেও রাইকিশোরী কালেকশনের তৈরি মেরুন ভেলভেটের ব্লেজারের ওপরে হাতে বোনা উলের ফুল অন্য মাত্রা এনেছে।

মডেল - চৈতি ঘোষাল, আলেকজান্ডা, কাঞ্চনা মিত্র, পাপিয়া অধিকারী, অংশুমান, মাফিন, অলোক, আরভ, প্রীতি, মৌমিতা, রিয়া, কণিকা, শংকর, সায়ন।
পোশাক ও মেকাপ - রাই কিশোরী কালেকশন।
সহযোগিতায় - কেয়া ,পায়েল মৌসুমী
ফটোগ্রাফি - আরিয়ান ,সোম
ফুড পাটনার - মিক্সড, টি আমো।
লোকেশন পার্টনার - পোলো ফ্লোটেল।
ভিডিও পার্টনার - ভগীরথ।
পোশাক ও স্টাইলিং- রাইকিশোরী কালেকশন।