Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

বাংলাদেশে তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়নে চিনকে পাশে চাইলেন ইউনুস, হাসিনা চেয়েছিলেন ভারতকে

বেজিংয়ের বৈঠকে চিনের মন্ত্রীকে ইউনুস বলেছেন, তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়নে বাংলাদেশ সরকার চিনকে পাশে চায়।

বাংলাদেশে তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়নে চিনকে পাশে চাইলেন ইউনুস, হাসিনা চেয়েছিলেন ভারতকে

ফাইল চিত্র

শেষ আপডেট: 28 March 2025 23:36

দ্য ওয়াল ব্যুরো: সেচ (irrigation), পানীয় জল (drinking water) এবং বন্যা নিয়ন্ত্রণ (flood control)—এই তিন উদ্দেশ্য সামনে রেখে তিস্তা নদীর (Teesta mega project) বাংলাদেশ (Bamgladesh) অংশে মহা পরিকল্পনা বাস্তবায়ন করতে চায় সে দেশের সরকার। চিন (China) সফরে গিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস সে দেশের সহায়তা চাইলেন ওই প্রকল্পের বাস্তবায়নে। চারদিনের চিন সফরে শুক্রবার ইউনুস (Md Yunus) বেজিংয়ে (Beijing) সে দেশের জল সম্পদ উন্নয়ন মন্ত্রী লি গোইয়িংয়ের সঙ্গে বৈঠক করেন। ঢাকার (Dhaka) প্রশাসনিক মহলের খবর, ইউনুসের অফিস থেকে লি গোইয়িংয়ের সঙ্গে বৈঠকের প্রস্তাব দেওয়া হয়েছিল।

বেজিংয়ের বৈঠকে চিনের মন্ত্রীকে ইউনুস বলেছেন, তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়নে বাংলাদেশ সরকার চিনকে পাশে চায়। শুধু তিস্তাই নয়, বাংলাদেশের গুরুত্বপূর্ণ নদীগুলির জন্য ৫০ বছরের পরিকল্পনা তৈরি করে দিতেও চিনের মন্ত্রীকে আর্জি জানিয়েছেন ইউনুস। এরমধ্যে রাজধানী ঢাকার আশপাশের চার-পাঁচটি নদীও আছে। সেগুলির মধ্যে বুড়িগঙ্গার মতো নদী আছে যা প্রবলভাবে দূষিত।

তিস্তা নিয়ে ইউনুসের অবস্থান শেখ হাসিনা সরকারের সিদ্ধান্তের সম্পূর্ণ বিপরীত। গত বছর জুনে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে শেষ বিদেশ সফরে গিয়েছিলেন চিনে। ফিরে এসে তিনি জানিয়েছিলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ভার তিনি ভারতকে দিতে চান। ভারতের একটি কারিগরি দলের বাংলাদেশ সফরের বিষয়েও কথাবার্তা শুরু হয়েছিল। কিন্তু হাসিনা সরকারের পতনের পর এই বিষয়ে আর অগ্রগতি হয়নি।

বাংলাদেশে তিস্তা। বর্ষার সময় জল উপচে পড়ে। গরমের সময় হেঁটে পেরনো যায় নদী।

বাংলাদেশ সরকার দীর্ঘদিন তিস্তায় বাড়তি জল দাবি করে এসেছে ভারতের কাছে। কিন্তু তিস্তা জলচুক্তি না হওয়ায় হাসিনা সরকার বিকল্প হিসাবে মহা পরিকল্পনা তৈরি করে যাতে বর্ষার জল ধরে রেখে তা গরমের সময় সেচের কাজে ব্যবহার করা যায়। তাতে বাংলাদেশের উত্তরভাগের জেলাগুলির চাষের উন্নতি হবে। পাশাপাশি বন্যা নিয়ন্ত্রণ সম্ভব হবে। তাছাড়া স্থানীয় এলাকায় পানীয় জলেরও সমস্যা মিটবে বলে আশাবাদী বিশেষজ্ঞরা।

শুধু ইউনুস নন, বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি-ও চায় তিস্তা মহাপরিকল্পনা চিন অর্থ ও প্রযুক্তিতে বাস্তবায়িত হোক। মাস দুই আগে বিএনপির এক প্রতিনিধি দল চিন সফরে গিয়ে বসে আসে বাংলাদেশে তারা সরকার গড়তে পারলে চিনকে তিস্তা প্রকল্পের দায়িত্ব দেওয়া হবে।


```