Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

রাষ্ট্রপতিকে সরানো নিয়ে ‘ধীরে চলো নীতি’ নিলেন ইউনুস, দলগুলির মত শুনবে সরকার

রাষ্ট্রপতিকে সরানোর প্রশ্নে কদম এগিয়েও পিছিয়ে যাওয়ার কারণ বাংলাদেশের অন্যতম দল বিএনপি সাহাবুদ্দিনকে সরানোর বিষয়ে আপত্তি তুলেছে।

রাষ্ট্রপতিকে সরানো নিয়ে ‘ধীরে চলো নীতি’ নিলেন ইউনুস, দলগুলির মত শুনবে সরকার

মহম্মদ ইউনুস এবং মহম্মদ সাহাবুদ্দিন

শেষ আপডেট: 24 October 2024 20:19

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিনকে সরানোর ব্যাপারে আপাতত ধীরে চলো নীতি নিল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার ঢাকায় প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের উপস্থিতিতে বৈঠকে বসে উপদেষ্টামণ্ডলী। সেখানে রাষ্ট্রপতিকে সরানোর বিষয়ে আলোচনা হয়। সিদ্ধান্ত হয়েছে এই ব্যাপারে রাজনৈতিক দলগুলির মত শুনবে সরকার, বৈঠক শেষে জানান বন, পরিবেশ ও জলবায়ুবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব রাষ্ট্রপতিকে সরাতে সাতদিনের সময়সীমা বেঁধে দিয়েছে। তাদের আর এক দাবি ছিল ছাত্র লিগকে নিষিদ্ধ ঘোষণা করা। সেই দাবি সরকার সময়সীমা পেরনোর আগেই মেনে নিয়েছে। পরিবর্তে রাষ্ট্রপতির প্রশ্নে সরকার এখনই তাড়াহুড়ো করতে চাইছে না।

রাষ্ট্রপতিকে সরানোর প্রশ্নে কদম এগিয়েও পিছিয়ে যাওয়ার কারণ বাংলাদেশের অন্যতম দল বিএনপি সাহাবুদ্দিনকে সরানোর বিষয়ে আপত্তি তুলেছে। তাদের বক্তব্য, রাষ্ট্রপতিকে সরালে সাংবিধানিক ও রাষ্ট্রীয় সংকট দেখা দিতে পারে।

 ওয়াকিবহাল মনে করছে, শেখ হাসিনা মনোনীত রাষ্ট্রপতিকে সরাতে বিএনপির আপত্তির কারণ, তারা মনে করছে, নতুন যিনি আসবেন তিনি জামায়াতে ইসলামির ঘনিষ্ঠ কেউ হবেন। এমন আশঙ্কাও আছে নতুন রাষ্ট্রপতি নিয়োগের পর মার্শাল ’ল জারি করা হতে পারে। বিএনপি চাইছে বর্তমান রাষ্ট্রপতির অধীনেই যত দ্রুত সম্ভব সংসদ নির্বাচন হোক। খালেদা জিয়ার পার্টি মনে করছে, এখন ভোট হলে তাদেরই ক্ষমতায় আসার সম্ভাবনা বেশি। এখন দেখার অন্য দলগুলি রাষ্ট্রপতিকে সরানোর প্রশ্নে সরকারের পাশে দাঁড়ায় কি না।


```