Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

টিউলিপ পদত্যাগ করতেই হাসিনাদের বিরুদ্ধে সরব ইউনুস, 'পাচার হওয়া সব টাকা বিদেশ থেকে ফেরাবো'

সমালোচনার মধ্যে হঠাৎই যুক্তরাজ্যের সিটি মিনিস্টার (ইকোনমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার) পদ থেকে ইস্তফা দিয়েছেন টিউলিপ সিদ্দিক।

টিউলিপ পদত্যাগ করতেই হাসিনাদের বিরুদ্ধে সরব ইউনুস, 'পাচার হওয়া সব টাকা বিদেশ থেকে ফেরাবো'

প্রতীকী ছবি

শেষ আপডেট: 15 January 2025 00:09

দ্য ওয়াল ব্যুরো: সমালোচনার মধ্যে হঠাৎই যুক্তরাজ্যের সিটি মিনিস্টার (ইকোনমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার) পদ থেকে ইস্তফা দিয়েছেন টিউলিপ সিদ্দিক। বাংলাদেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনঝি টিউলিপ এক্সে এক পোস্টে তাঁর পদত্যাগের ঘোষণা করেছেন। টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতিবিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন, যেখানে তাঁর কাজ ছিল দেশটির আর্থিক খাতে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।

টিউলিপ পদত্যাগ করতেই হাসিনাদের বিরুদ্ধে সরব প্রধান উপদেষ্টা অধ্যাপক মহম্মদ ইউনুস। তিনি বলেছেন, 'বাংলাদেশি চুরি হওয়া অর্থ, বিশেষ করে যাঁরা পূর্ববর্তী সরকারের সঙ্গে যুক্ত, তাঁদের সম্পদ ভালভাবে তদন্ত করা উচিত। যদি প্রমাণ হয় যে তাঁরা এসব অর্থ থেকে লাভ পেয়েছে, তবে ওই সম্পদ বাংলাদেশে ফেরত আনা হবে।'

প্রভাবশালী সংবাদপত্র দ্য সানডে টাইমসকে তিনি বলেছেন, টিউলিপ সিদ্দিকের লন্ডনে থাকা সম্পত্তির বিষয়ে তদন্ত করা প্রয়োজন। যদি প্রমাণিত হয় যে, শেখ হাসিনার সরকারের সময় ব্যাপক দুর্নীতি থেকে তিনি লাভবান হয়েছেন, তবে তাঁকে দেশে ফিরিয়ে আনা উচিত। টিউলিপ সিদ্দিক হয়তো বুঝতে পারেননি যে, তাঁর লন্ডনে থাকা অর্থ এবং সম্পত্তির উৎস কী, তবে এখন তিনি জানেন। ফলে বাংলাদেশির জনগণের কাছে তাঁকে ক্ষমা চাইতে হবে। অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক সংস্থাগুলির সঙ্গে কাজ করছে। তারা বাংলাদেশের চুরি হওয়া অর্থ উদ্ধার করবে।

তিনি এও বলেছেন, 'আমরা আশা করি, যুক্তরাজ্যসহ সব বন্ধুপ্রতিম দেশ বাংলাদেশে ন্যায়বিচারের জন্য আমাদের পাশে দাঁড়াবে। দুর্নীতি সবারই ক্ষতি করে। রূপপুর পারমাণবিক প্রকল্পে ৫ বিলিয়ন ডলারের চুরি তদন্ত করে দুর্নীতির বড় আকার সামনে আসছে। এমন প্রকল্পগুলোর কারণে দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি থমকে গিয়েছে। চুরি হওয়া এই অর্থ বাংলাদেশের জনগণের। আমরা আন্তর্জাতিক সহযোগিতায় কাজ করব যাতে সঠিক বিচার পাওয়া যায়।'


```