Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এক মামলায় হাসিনার যাবজ্জীবন কারাবাসের সাজার বদলে মৃত্যুদণ্ড চায়‌ ইউনুস সরকার

সাজা‌ বদলে আওয়ামী লিগ নেত্রীকে মৃত্যুদণ্ড দিতে ট্রাইবুনালে আর্জি জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।

এক মামলায় হাসিনার যাবজ্জীবন কারাবাসের সাজার বদলে মৃত্যুদণ্ড চায়‌ ইউনুস সরকার

শ্রেয়া দাশগুপ্ত

শেষ আপডেট: 15 December 2025 13:04

দ্য ওয়াল ব্যুরো: মানবতাবিরোধী অপরাধে যুক্ত থাকার অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড (Sheikh Hasina Verdict) দিয়েছে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (Bangladesh International Crimes Tribunal)। ওই একই মামলায় কত ১৭ নভেম্বর মৃত্যুদণ্ডের পাশাপাশি পৃথক একটি অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর আজীবন খারাপ আসে সাজা ঘোষণা করেছিল ট্রাইবুনাল। সেই সাজা‌ বদলে আওয়ামী লিগ (Awami Leauge) নেত্রীকে মৃত্যুদণ্ড দিতে ট্রাইবুনালে আর্জি জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।

গত মাসের ১৭ তারিখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণার সময় মূল দুটি অভিযোগকে গুরুত্ব দিয়েছিল ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। তার মধ্যে প্রথমটি ছিল আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দেওয়ার অভিযোগ। সেই অভিযোগে দোষী সাব্যস্ত করে সাবেক প্রধানমন্ত্রীকে মৃত্যুদণ্ড দেয় ট্রাইবুনাল।

অপর অভিযোগটি ছিল নিষ্ক্রিয়তার। ‌ট্রাইব্যুনালের মতে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার দেশের অস্থিরতা দমনে যে ধরনের সক্রিয় পদক্ষেপ করা উচিত ছিল তিনি তা করেননি। বরং অনেক ক্ষেত্রেই তার নিষ্ক্রিয়তার কারণে হিংসা ছড়াতে পেরেছে। এই অভিযোগে তাঁকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাবাসে সাজা ঘোষণা করে ট্রাইবুনাল।

এখন মহম্মদ ইউনুসের সরকার চাইছে দ্বিতীয় অভিযোগেও আওয়ামী লিগ নেত্রীকে মৃত্যুদণ্ড দেওয়া হোক। সোমবার একটু আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কর্মরত সাংবাদিকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এই তথ্য জানান হাসিনার মামলায় সরকার পক্ষের আইনজীবী বা প্রসিকিউটার
গাজী মোনাওয়ার হুসাইন তামীম‌ সরকারের সিদ্ধান্তের কথা জানান।


```