Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

হাসিনার লাল পাসপোর্ট বাতিল করল ইউনুস সরকার, সাবেক প্রধানমন্ত্রীর বিপদ কি বাড়ল?

শেখ হাসিনার ডিপ্লোমেটিক পাসপোর্ট বাতিল করে দিল ইউনুস সরকার।

হাসিনার লাল পাসপোর্ট বাতিল করল ইউনুস সরকার, সাবেক প্রধানমন্ত্রীর বিপদ কি বাড়ল?

শেষ আপডেট: 23 August 2024 13:46

দ্য ওয়াল ব্যুরো: শেখ হাসিনার ডিপ্লোমেটিক পাসপোর্ট বাতিল করে দিল ইউনুস সরকার। কূটনীতিকদের জন্য লাল পাসপোর্ট ইস্যু করা হয়ে থাকে। ডিপ্লোমেটিক পাসপোর্টধারীরা কিছু অতিরিক্ত সুবিধা ভোগ করে থাকেন। তারমধ্যে অন্যতম হল, যে কোনও সময় দেশ ছাড়ার অনুমতি। 

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার হাসিনার পাশাপাশি তাঁর বোন রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয় এবং বিগত সরকারের মন্ত্রী, সাংসদ এবং বেশ কিছু আমলার লাল পাসপোর্ট বাতিল করে দিয়েছে।

হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে এই তালিকায় রাখা হয়নি। কারণ তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান। তাঁর অফিস দিল্লিতে। তিনি বর্তমানে দিল্লিতেই রয়েছেন। মা ও মাসি দিল্লিতে ভারত সরকারের আতিথ্যে থাকলেও পুতুল জানিয়েছেন তাঁদের সঙ্গে তাঁর এখনও মুখোমুখি সাক্ষাৎ হয়নি। 

প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের অফিস সুত্রে বলা হয়েছে, শেখ হাসিনা বৈধ উপায়ে দেশ ছাড়েননি। নিয়ম হল, দেশের কোনও বন্দর দিয়ে দেশ থেকে বেরনো ও প্রবেশ করতে হবে। যদিও হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর হেলিকপ্টার ও বিমান ভারতে পৌঁছে দেয়। 

প্রশ্ন হল, ডিপ্লোমেটিক বা লাল পাসপোর্ট বাতিল হওয়ায় হাসিনার বিপদ কি বাড়ল। ওয়াকিবহাল মহলের মতে, এরফলে তাঁর ভারতে অবস্থান নিয়ে কোনও সমস্যা হওয়ার কথা নয়।

 ডিপ্লোমেটিক পাসপোর্টধারীরা টানা ৪৫ দিন ভারতে থাকতে পারেন। হাসিনা ২৩ দিন হল ভারতে আছেন। ৪৫ দিনের মেয়াদ শেষ হওয়ার পরও ভারত সরকার তাঁকে অতিথি হিসাবে রাখত। সেই সময়সীমা এবার এগিয়ে এল।

তবে, লাল পাসপোর্ট বাতিল হওয়ায় হাসিনার নিজের ইচ্ছায় দেশে ফেরা কঠিন হয়ে পড়ল। বাংলাদেশ সরকার না চাইলে তিনি দেশে ফিরতে পারবেন না। কারণ দেশে না থাকায় তাঁর পক্ষে সাধারণ পাসপোর্টও করানো সম্ভব হবে না। যদিও অদূর ভবিষ্যতে হাসিনার দেশে ফেরার সম্ভাবনা কম। কূটনৈতিক মহলের সিংহভাগের মতে, ভারত সরকার আগ বাড়িয়ে হাসিনাকে ফেরাতে চাইবে না।


```