Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

Earthquake: বাংলাদেশে ভূমিকম্পে হতাহতের খবরে শোক প্রকাশ ইউনুসের, আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক হচ্ছে জনজীবন

প্রধান উপদেষ্টার অফিস সূত্রে বলা হয়েছে এখনও পর্যন্ত এক শিশুসহ কমপক্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে। ‌ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, গাজীপুরে কারখানা শ্রমিক ও ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে একশোর কাছাকাছি ব্যক্তি আহত হয়েছেন বলে প্রধান উপদেষ্টার অফিস জানিয়েছে।

Earthquake: বাংলাদেশে ভূমিকম্পে হতাহতের খবরে শোক প্রকাশ ইউনুসের, আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক হচ্ছে জনজীবন

শেষ আপডেট: 21 November 2025 16:51

দ্য ওয়াল ব্যুরো: ভূমিকম্পে বাংলাদেশের বিভিন্ন জেলায় ঘরবাড়ি ধসে এবং অন্যান্য দুর্ঘটনায় হতাহতের খবরে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মহম্মদ ইউনুস।

প্রধান উপদেষ্টার অফিস সূত্রে বলা হয়েছে এখনও পর্যন্ত এক শিশুসহ কমপক্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে। ‌ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, গাজীপুরে কারখানা শ্রমিক ও ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে একশোর কাছাকাছি ব্যক্তি আহত হয়েছেন বলে প্রধান উপদেষ্টার অফিস জানিয়েছে।

এক শোকবার্তায় মহম্মদ ইউনুস নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং সংশ্লিষ্ট সকল দপ্তরকে ক্ষতিগ্রস্ত স্থানে উদ্ধার কার্যক্রম জোরদার করার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ সরকার।

শুক্রবারের ভূমিকম্প রাজধানী ঢাকায় অনুভূত হলেও সেখান থেকে ৫০ কিলোমিটার দূরে অবস্থিত নরসিংদী জেলার মাধবডিহি উপজেলা হল ভূমিকম্পের কেন্দ্রস্থল। ওই জেলায় এখনও পর্যন্ত দু'জন মারা গিয়েছেন। ভূমিকম্পের সময় তাড়াহুড়ো করে বাড়ি থেকে বের হতে গিয়ে আহত হয়েছেন বহু মানুষ। আহতদের মধ্যে বহুতলের বাসিন্দা বেশি। স্থানীয় মানুষ ভূমিকম্পের প্রাথমিক ধাক্কা কাটিয়ে উঠছেন। ‌জনজীবন আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে।

শোক বার্তায় প্রধান উপদেষ্টা বলেছেন, সরকারের পক্ষ থেকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ক্ষয়ক্ষতির পূর্ণ বিবরণ সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, জনগণ ধৈর্য ও সাহস ধরে এই পরিস্থিতি মোকাবেলা করবেন।


```