Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশ নিয়ে উদ্বিগ্ন রাষ্ট্রপুঞ্জ, ছাত্রদের নিরাপত্তা সুনিশ্চিত করার বার্তা হাসিনাকে

পরিস্থিতি মোকাবিলায় সরকার যেভাবে কার্ফু জারি করে সেনা নামানোর সিদ্ধান্ত নিয়েছে তাতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার বিভাগের প্রধান।

বাংলাদেশ নিয়ে উদ্বিগ্ন রাষ্ট্রপুঞ্জ, ছাত্রদের নিরাপত্তা সুনিশ্চিত করার বার্তা হাসিনাকে

রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার বিভাগের প্রধান ভলকার টার্ক।

শেষ আপডেট: 20 July 2024 10:57

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের পরিস্থিতি ক্রমেই আরও অগ্নিগর্ভ হয়ে উঠছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে শুক্রবার প্রাণ হাতে করে বাংলাদেশ থেকে দেশে ফিরেছেন তিন শতাধিক ভারতীয়। যাদের সিংহভাগই পড়ুয়া। বিভিন্ন সংবাদ সংস্থা সূত্রের পাওয়া খবর অনুযায়ী, মৃতের সংখ্যা শতাধিক। এখনও পর্যন্ত ১০৫ জন মৃতর মধ্যে রয়েছেন একাধিক ছাত্রও। আহতর সংখ্যা প্রায় তিন হাজার ছুঁই ছুঁই। গোটা ঘটনায় এবার উদ্বেগ প্রকাশ করল রাষ্ট্রপুঞ্জ।

ছাত্রদের ওপর হামলার ঘটনায় উষ্মা প্রকাশ করে অবিলম্বে ছাত্রদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য হাসিনার সরকারকে বার্তা দিলেন রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার বিভাগের প্রধান ভলকার টার্ক। সংবাদ সংস্থা সূত্রের খবর, এক বিবৃতিতে বাংলাদেশের সরকারের উদ্দেশে টার্কের বার্তা, এভাবে ছাত্রদের ওপর আক্রমণ মেনে নেওয়া যায় না। তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। দোষীদের চিহ্নিত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথাও বলেছেন তিনি।

তবে পরিস্থিতি মোকাবিলায় সরকার যেভাবে কার্ফু জারি করে সেনা নামানোর সিদ্ধান্ত নিয়েছে তাতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার বিভাগের প্রধান।

কোটা বিরোধী আন্দোেলনকে কেন্দ্র করে গত সোমবার থেকে বাংলাদেশে উত্তেজনা তৈরি হয়। মঙ্গল ও বুধবার পরিস্থিতি আরও জটিল হয়। বৃহস্পতিবার থেকে কার্যত অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়। বৃহস্পতিবার রাত থেকে ইন্টারনেট বন্ধ। সীমিত সময়ের জন্য কোথাও কোথাও পরিষেবা ফেরানো হচ্ছে। অনিয়মিত মোবাইল সার্ভিসও।

আন্দোলনকারীদের ঠেকাতে দেশজুড়ে নজিরবিহীনভাবে বন্ধ করা হয়েছে ট্রেন চলাচলও। কিন্তু তাতে পরিস্থিতি আয়ত্তে আসেনি। উল্টে শুক্রবার বাংলাদেশের জেলে আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীরা। জেল ভেঙে বন্দি পালানোর ঘটনাও ঘটে। এরপরই কার্ফু জারি করে সেনা মোতায়েনের সিদ্ধান্ত ঘোষণা করে হাসিনার সরকার। 


```