মঙ্গলবারও ফের জুলাই আন্দোলনে আহত এবং নিহতদের পরিবারের সদস্যদেরও।জেরা করা হতে পারে। এমন কয়েকজন সাক্ষীকে পুলিশ প্রহরা দিয়ে নিয়ে আসা হয়েছে।

শেখ হাসিনা
শেষ আপডেট: 4 August 2025 12:40
দ্য ওয়াল ব্যুরো: ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মঙ্গলবারও শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার শুনানি চলছে। মঙ্গলবার রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে জেরা করা হতে পারে। কারাগার থেকে তাঁকে ট্রাইব্যুনালের এক নম্বর এজলাসে আনা হয়েছে। তিনি বাংলাদেশ পুলিশের সাবেক প্রধান।
মঙ্গলবারও ফের জুলাই আন্দোলনে আহত এবং নিহতদের পরিবারের সদস্যদেরও।জেরা করা হতে পারে। এমন কয়েকজন সাক্ষীকে পুলিশ প্রহরা দিয়ে নিয়ে আসা হয়েছে।
এদিকে, প্রথম সাক্ষীর বয়ানে চরম অস্বস্তিতে পড়েছে সরকার পক্ষ। প্রথম সাক্ষী খোকনচন্দ্র বর্মণ ঢাকার একজন মাইক্রো বাস চালক। গণ-অভ্যুত্থানের সময় ঢাকার যাত্রা বাড়িতে তাঁর চোখে, মুখে গুলির আঘাত লাগে। ট্রাইব্যুনালের বিচারপতি গোলাম মোর্তূজা মজুমদারকে তিনি মাস্ক খুলে তাঁর আঘাত দেখান। তাঁর মুখ বিকৃত হয়ে গিয়েছে। যাত্রা বাড়িতে পুলিশের গুলিতে ছয়জন নিহত এবং বহু মানুষ আহত হন। খোকন চন্দ্র বর্মণ তাঁদের একজন।
তিনি শুনানিতে বলেন, শেখ হাসিনা হাজার হাজার খুন করেছেন। তিনি নিজে পুলিশের গুলিতে আহত হয়েছেন।
এই ট্রাইব্যুনাল শেখ হাসিনা বয়কট করছেন। তবে আইন মেনে সরকার হাসিনার হয়ে মামলা লড়তে একজন আইনজীবীকে নিয়োগ করেছে। সেই আইনজীবী আমির হোসেন প্রথম সাক্ষী খোকন চন্দ্র বর্মণকে প্রশ্ন করেন, আপনি যে বলছেন, শেখ হাসিনা হাজার হাজার খুন করেছেন। এর কোনও প্রমাণ আছে কি? জবাবে খোকনচন্দ্র বর্মণ মুখ নীচু করে বলেন, না, আমার কাছে কোনও প্রমাণ নেই। শুনেছি উনি হাজার হাজার খুন করেছেন।
হাসিনার আইনজীবী এরপর প্রশ্ন করেন, আপনি যে পুলিশের গুলিতেই আহত হয়েছেন তার প্রমাণ কী? তিনি ফরেনসিক রিপোর্ট দেখতে চান যা থেকে বুলেটের চরিত্র বোঝা যায়। রাষ্ট্রপক্ষ এই রিপোর্ট দেখাতে পারেননি।
হাসিনার পক্ষে রাষ্ট্র নিয়োজিত আইনজীবী এরপর খোকন চন্দ্র বর্মণকে বলেন, যাত্রা বাড়িতে অভ্যুত্থানকারীদের গুলিতে বহ পুলিশ নিহত ও আহত হয়েছেন দেশি বন্দুকের গুলিতে। আপনার আঘাত দেখে মনে হচ্ছে আপনিও দেশি বন্দুকের গুলিতে আহত হয়েছেন। অর্থাৎ আন্দোলনকারীদের ছোঁড়া গুলিতে আপনি আহত হয়েছেন। এই কথা শুনে সাক্ষী খোকনচন্দ্র বর্মণ উত্তেজিত হয়ে পড়েন।