Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

'বাংলাদেশে ভয়ঙ্কর বর্বরতা, সন্ত্রাস ছড়াচ্ছেন উনি', কার দিকে দায় ঠেললেন তসলিমা?

বাংলাদেশের অন্দরে ভারত বিরোধীতার সলতে পাকানোর কাজটাও তাঁরই তৈরি বলে মনে করছেন লেখিকা তসলিমা নাসরিন।

'বাংলাদেশে ভয়ঙ্কর বর্বরতা, সন্ত্রাস ছড়াচ্ছেন উনি', কার দিকে দায় ঠেললেন তসলিমা?

তসলিমা নাসরিন। গ্রাফিক্স: শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 6 February 2025 20:08

দ্য ওয়াল ব্যুরো: বুধবার রাতে ঢাকার ৩২ নম্বর ধানমন্ডিতে শেখ মুজিবুর রহমানের যে বাড়িটি ছিল তা ভাঙচুর করে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে দেখা গেছে, কেউ হাতুড়ি হাতে কাঠামো ভেঙে নিচ্ছেন, কেউ বই ও আসবাবপত্র টেনে বের করছেন। 

ঢাকা এবং অন্যত্র বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার ঘটনায় শেখ হাসিনাকে কাঠগড়ায় তুলেছে মহম্মদ ইউনুসের সরকার। তাদের বক্তব্য, হাসিনার বুধবারের উসকানিমূলক ভাষণই যত অশান্তির মূল। হাসিনাকে যাতে ভাষণ দিতে না দেওয়া হয় সে জন্য ভারত সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে সে দেশের প্রশাসন।

কিন্তু, এহেন ধ্বংসাত্মক মনোভাবের নেপথ্যে নাকি রয়েছেন অন্য একজন। তিনি পিনাকি ভট্টাচার্য। বাংলাদেশের অন্দরে ভারত বিরোধীতার সলতে পাকানোর কাজটাও তাঁরই তৈরি বলে মনে করছেন লেখিকা তসলিমা নাসরিন। কে এই পিনাকি? সরকারি খাতায়-কলমে স্বীকৃত চিকিৎসক। আর অনলাইনে তাঁর পরিচয় বাংলাদেশি অ্যাক্টিভিস্ট হিসাবে। অনেকেই বলেন, বেশ কিছুটা সময় বাংলাদেশের অন্দরে রাজনৈতিক কার্যকলাপে যুক্ত ছিলেন তিনি। বাংলাদেশে বরাবর হাসিনা-বিরোধী কার্যকলাপ চালিয়ে এসেছেন পিনাকি। 

বাংলাদেশে তৈরি হওয়া অস্থিরতার জন্য তাঁর দিকেই দায় ঠেলে তসলিমা সোশ্যাল মিডিয়ায় লেখেন, "ফ্রান্সের প্রেসিডেন্টকে লিখুন সবাই। লিখুন যে পিনাকি ভট্টাচার্য নামক এক ইসলামী সন্ত্রাসী প্যারিসে বাস করছে, সে অনলাইনের মাধ্যমে বাংলাদেশে ভয়ঙ্কর বর্বরতা, সন্ত্রাস এবং নৃশংসতা ছড়াচ্ছে, দেশের জাতীয় সম্পদ নষ্ট করছে। লিখুন এই হিন্দু নামধারী ইসলামী সন্ত্রাসীটি গণতন্ত্র বিরোধী, মানবাধিকার বিরোধী, বাকস্বাধীনতা বিরোধী এবং নারীবিদ্বেষী।"

তিনি আরও লেখেন, "রিপোর্ট বেশি হলে ফ্রান্সের প্রেসিডেন্ট পিনাকির বিরুদ্ধে ব্যবস্থা নিতেও পারেন। ইসলামী সন্ত্রাসীরা ফ্রান্সের ক্ষতি কম করেনি। আজ পিনাকি তার নিজের দেশে সন্ত্রাস করছে, কাল ফ্রান্সে সন্ত্রাস করতে পারে, সুতরাং প্রেসিডেন্ট ব্যাপারটা সিরিয়াসলি নিতেও পারেন।"

এখানে বলে রাখা দরকার, রাজশাহী মেডিক্যাল কলেজ থেকে নিজের MBBS ডিগ্রি নেওয়ার পরে পরবর্তী পড়াশোনার জন্য ফ্রান্সে চলে যান পিনাকি। কয়েক দশক পর ওই দেশেরই রাজনৈতিক শরণার্থী হয়ে যান তিনি। 


```