Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

 হাসিনা ক্ষমতাচ্যুত হওয়া নিয়ে কোনও মন্তব্যই করেননি! মায়ের হয়ে দাবি ছেলের, কী বললেন জয়

ওই খবর সম্পূর্ণ ভুয়ো বলে দাবি করলেন বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়।

  হাসিনা ক্ষমতাচ্যুত হওয়া নিয়ে কোনও মন্তব্যই করেননি! মায়ের হয়ে দাবি ছেলের, কী বললেন জয়

শেখ হাসিনা ও ছেলে জয়।

শেষ আপডেট: 11 August 2024 23:33

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের অশান্তির জন্য শেখ হাসিনা আমেরিকাকে দায়ী করে বিবৃতি দিয়েছেন বলে রবিবার বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। ওই খবর সম্পূর্ণ ভুয়ো বলে দাবি করলেন বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়।

রবিবার রাতে এ ব্য়াপারে টুইটে জয়ের দাবি, মা নিজের পদত্যাগের বিষয়ে এখনও পর্যন্ত কোনও বিবৃতি দেনইনি।

উত্তাল পরিস্থিতির জেরে গত ৫অগস্ট দেশ ছাড়তে বাধ্য হন হাসিনা। তারপর থেকে ভারতের আশ্রয়েই রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। তবে ক্ষমতাচ্যুত হওয়া নিয়ে এতদিন হাসিনার কোনও বিবৃতি সামনে আসেনি। রবিবার বিভিন্ন সর্বভারতীয় সংবাদমাধ্যমে হাসিনার বিবৃতি প্রকাশিত হয়। সেখানে বলা হয়েছিল, হাসিনা অভিযোগ করেছেন, আমেরিকার ষড়যন্ত্রের জন্যই আজ বাংলাদেশের এই অবস্থা। 

বিভিন্ন সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এও বলা হয়, যে হাসিনা নাকি দাবি করেছেন, সেন্ট মার্টিন্স দ্বীপ আমেরিকার হাতে না তুলে দেওয়ার জন্যই তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। সরকার তো ফেলে দেওয়াই হয়েছে, তাঁকেও দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। নাহলে এখনও তিনি দেশের প্রধানমন্ত্রী থাকতেন বলে দাবি করেছেন মুজিবকন্যা। 

প্রতিবেদনে এও বলা হয় যে হাসিনা নাকি এই অভিযোগও করেছেন যে আমেরিকা চায় বঙ্গোপসাগরে কবজা করতে। কিন্তু সেই দ্বীপ তিনি না দেওয়ায় এমন পরিস্থিতি তৈরি করা হয়েছে। তাই অশান্তি যাতে আর না বাড়ে, সেই কারণেই তিনি পদত্যাগ করে দেশ ছেড়েছেন। 

এদিন রাতে টুইটে জয়ের দাবি, "মা ক্ষমতাচ্যুত হওয়া নিয়ে কোনও মন্তব্যই করেননি।" অর্থাৎ সংবাদগগুলি ভুয়ো বলে দাবি করেচেন হাসিনা পুত্র। জয়ের ঘনিষ্ঠ মহল এঘটনায় গভীর চক্রান্ত দেখতে পাচ্ছে। তাঁদের মতে, হাসিনাকে আরও বিপদে ফেলতেই পরিকল্পিতভাবে এমন বিবৃতি সামনে আনা হয়েছে।

প্রসঙ্গত বিগত কয়েকদিনে বাংলাদেশে ৩০০-র বেশি মানুষের মৃত্যুও হয়েছে। মৃতের তালিকা থেকে বাদ যায়নি পুলিশও। বর্তমানে নোবেলজয়ী ডঃ মহম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন হলেও অশান্তি কিন্তু কমেনি। বিক্ষিপ্ত জায়গায় এখনও হিংসাত্মক ঘটনা ঘটছে। যদিও শান্তির বার্তা দেওয়া হয়েছে এই অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে শেখ হাসিনাও চিন্তিত বলে ঘনিষ্ঠ সূত্রে খবর। 


```