Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনা: বাংলাদেশের এক অপরিহার্য নেত্রী

শেখ হাসিনা কেবল একজন রাজনৈতিক নেতা নন—তিনি বাংলাদেশের আত্মা, জাতির আশার আলো এবং আধুনিক উন্নয়নের স্থপতি। তাঁর নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি ও আত্মমর্যাদার এক অনন্য উচ্চতায় উত্তরণ ঘটে।

শেখ হাসিনা: বাংলাদেশের এক অপরিহার্য নেত্রী

শেখ হাসিনা

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 27 September 2025 17:32

সুজিত রায় নন্দী

২৮ সেপ্টেম্বর বাংলাদেশের ইতিহাসে এক অনন্য গৌরবের দিন। এই দিনে জন্মগ্রহণ করেন স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম সন্তান, বড় মেয়ে শেখ হাসিনা। তাঁর জন্ম শুধু একটি জীবনের সূচনা নয়, বরং একটি ইতিহাসের পুনর্জাগরণ, একটি জাতির নবজাগরণের পথে যাত্রা। যিনি শত প্রতিকূলতার মাঝেও বাঙালির স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন।

শেখ হাসিনা কেবল একজন রাজনৈতিক নেতা নন—তিনি বাংলাদেশের আত্মা, জাতির আশার আলো এবং আধুনিক উন্নয়নের স্থপতি। তাঁর নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি ও আত্মমর্যাদার এক অনন্য উচ্চতায় উত্তরণ ঘটে। ১৯৭৫ সালের ১৫ অগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যার পর জাতি যখন দিশেহারা সৌভাগ্যক্রমে বেঁচে যাওয়া বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাই  হয়ে উঠেন বাঙালি জাতির সাহস, স্থিতি ও দৃঢ়তার প্রতীক।  তাঁর সুদূরপ্রসারী পরিকল্পনা, দৃঢ়চেতা মনোভাব এবং ত্যাগ-তিতিক্ষার মাধ্যমে তিনি জাতিকে সামনে এগিয়ে নিয়ে গেছেন। বঙ্গবন্ধু যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে নিরলসভাবে কাজ করেছেন শেখ হাসিনা। বঙ্গবন্ধুর স্বপ্নপূরণই একটি আত্মবিশ্বাসী বাংলাদেশের প্রতীক শেখ হাসিনা।

শেখ হাসিনা শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্তের উত্তরাধিকার বহন করেন না, তিনি বাঙালি জাতির প্রত্যাশা ও স্বপ্নের বাস্তব রূপকার। তাঁর নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল, শান্তি ও অগ্রগতির প্রতীক। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ, পদ্মা সেতু থেকে মেট্রোরেল, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে স্যাটেলাইট উৎক্ষেপণ—সবই শেখ হাসিনার দূরদৃষ্টি, সাহসী সিদ্ধান্ত এবং অক্লান্ত পরিশ্রমের ফসল। তাঁর জীবন কেবলই রাজনৈতিক অর্জনে সীমাবদ্ধ নয়, বরং মানবিক গুণাবলী, দেশপ্রেম, নারীশক্তির উত্থান এবং শান্তিপূর্ণ সহাবস্থানের উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি বারবার প্রমাণ করেছেন, রাজনীতি মানে কেবল ক্ষমতা নয়—মানুষের সেবা, উন্নয়ন এবং ভবিষ্যতের স্বপ্ন নির্মাণ।

শেখ হাসিনা শুধু একজন রাজনৈতিক নেতাই নন—তিনি একজন মা, একজন মানবিক নেতা। রোহিঙ্গা সংকটের সময় তাঁর উষ্ণ হৃদয় ও দূরদৃষ্টি বিশ্ববাসীকে অভিভূত করেছে। জাতিসংঘ থেকে শুরু করে আন্তর্জাতিক অঙ্গনে তাঁর নেতৃত্ব আজ প্রশংসিত ও স্বীকৃত। মানবিকতা ও দূরদর্শিতার একজন জীবন্ত কিংবদন্তীর নাম শেখ হাসিনা।

শেখ হাসিনা শুধু আওয়ামী লিগের নয়, তিনি সমগ্র বাঙালি জাতির আশার বাতিঘর। তাঁর বিকল্প নেই, কারণ তিনি রাজনীতিতে নীতির প্রতীক, নেতৃত্বে দক্ষতা ও আত্মত্যাগের অনন্য উদাহরণ। বারবার হত্যাচেষ্টা, ষড়যন্ত্র, অপপ্রচার মোকাবিলা করেও তিনি কখন‌ও হার মানেননি। তাঁর সাহস, প্রজ্ঞা ও দেশপ্রেম তাঁকে আজ বাংলাদেশের জন্য এক অপরিহার্য নেতায় পরিণত করেছে। বাংলাদেশ বিরোধী বাঙালি বিরোধী অপশক্তি আজ রাষ্ট্রীয় ক্ষমতায়। জঙ্গি আক্রমণের মধ্য দিয়ে বাঙালি জাতিকে ক্ষতবিক্ষত করে বাংলাদেশকে বীভৎসিত করেছে অবৈধ সরকার। সেই বীভৎসিত চূড়ার দ্বার প্রান্তে দাঁড়িয়ে বাঙালি জাতি এক বাক্যে নিঃসন্দেহে মেনে নিয়েছে তাদের ভাগ্যের চাকার একমাত্র চালিকাশক্তি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।

জন্মদিনে আমরা শুধু তাঁকে শুধু শুভেচ্ছা জানাতে চাই না, বরং কৃতজ্ঞচিত্তে স্মরণ করতে চাই তাঁর আত্মত্যাগ, সাহস, ধৈর্য ও প্রজ্ঞাকে। ১৯৭৫ সালের শোকাবহ ঘটনা পরবর্তী নির্বাসন জীবন, ফিরে আসার কঠিন পথ, একের পর এক ষড়যন্ত্র ও হামলা—সব পেরিয়ে তিনি আজ বিশ্বদরবারে এক শক্তিশালী নেতা। তাঁর জন্মদিনে আমাদের অঙ্গীকার ষড়যন্ত্রের সকল বাঁধ উপেক্ষা করে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে বঙ্গবন্ধুর বাংলাদেশ রক্ষা করবই। শেখ হাসিনার জন্মদিনে কৃতজ্ঞ চিত্তে প্রার্থনা করি—সৃষ্টিকর্তা তাঁকে যেন দীর্ঘায়ু দান করেন। তিনি যেন আরও বহু বছর জাতির সেবা করতে পারেন। যেন তাঁর নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যায় আরও মর্যাদাপূর্ণ স্থানে।


লেখক

বাংলাদেশ আওয়ামী লিগের সাংগঠনিক সম্পাদক
মতামত ব্যক্তিগত


```