Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

‘একটিই দল ডিসেম্বরে ভোট চায়’, নির্বাচনের ইস্যুতে বিএনপি একঘরে, নাম না করে বোঝালেন ইউনুস

বাংলাদেশের রাজনৈতিক মহল মনে করছে, বৃহস্পতিবারের বক্তব্যে ইউনুস আভাস দিতে চেয়েছেন নির্বাচনের ইস্যুতে বিএনপি দেশে একঘরে। 

‘একটিই দল ডিসেম্বরে ভোট চায়’, নির্বাচনের ইস্যুতে বিএনপি একঘরে, নাম না করে বোঝালেন ইউনুস

শেষ আপডেট: 29 May 2025 17:02

দ্য ওয়াল ব্যুরো: সব দল নয়, বাংলাদেশে (Bangladesh) একটি মাত্র দল ডিসেম্বরে ভোটা চায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস (Md Yunus, Chief Advisor to the Bangladesh)। বৃহস্পতিবার সকালে টোকিওতে (Tokyo) অনুষ্ঠিত ৩০তম নিক্কেই ফোরামের সম্মেলনের বক্তব্যে তিনি এসব কথা বলেন। চারদিনের সফরে জাপান (Japan) গিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা।

ইউনুস নাম না করলেও বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি থেকে স্পষ্ট তিনি বিএনপি-কে বোঝাতে চেয়েছেন। বুধবারই ঢাকায় খালেদা জিয়ার (Khaleda Zia’s Party) দলের তারুণ্যের সমাবেশে পার্টির কার্যনির্বাহী চেয়ারম্যান তারেক জিয়া লন্ডন থেকে ভার্চুয়াল ভাষণে বলেন, জাতীয় সংসদ (National Parliament) নির্বাচন ডিসেম্বর মাসে করতে হবে। সেই সঙ্গে জোর দিয়ে বলেন, ভোট ডিসেম্বরেই হবে। অন্যদিকে, বুধবারই টোকিও-তে এক অনুষ্ঠানে ইউনুস ফের জানিয়ে দেন, ভোট আগামী বছরের জুনের মধ্যে হবে।

সাংবাদিকদের মুখোমুখি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার

বাংলাদেশের রাজনৈতিক মহল মনে করছে, বৃহস্পতিবারের বক্তব্যে ইউনুস আভাস দিতে চেয়েছেন নির্বাচনের ইস্যুতে বিএনপি দেশে একঘরে। তিনি দাবি করেন, আর কোনও দল ডিসেম্বরে ভোট চায়নি। বস্তুত, দ্রুত নির্বাচনের দাবি তুললেও বিএনপির মতো কোনও দল ডিসেম্বরে ভোটকে পাখির চোখ করেনি।

বাংলাদেশের প্রধান উপদেষ্টা বলেন, আমার কোনও রাজনৈতিক উচ্চাশা নেই। আমি আগামী বছর নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দিয়ে সরে যাব। যে সংস্কার শুরু হয়েছে তা শেষ করতে আগামী বছরের জুন পর্যন্ত সময় দরকার। তাঁর কথায়, তাড়াহুড়ো করে সংস্কার হয় না।

এদিকে, বাংলাদেশ সরকারের তরফে জানানো হয়েছে, জাপান প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে, আগামী পাঁচ বছরে তারা বাংলাদেশ থেকে এক লাখ শ্রমিক নেবে। টোকিওতে এক আলোচনাসভায় প্রধান উপদেষ্টা বলেন, ‘এই অনুষ্ঠানটি একটি দ্বার উন্মোচনের প্রতীক। ১৮ কোটি মানুষের দেশ বাংলাদেশের অর্ধেকই ২৭ বছরের নিচে। সরকারের কাজ হলো তাদের জন্য দরজা খুলে দেওয়া।’

আলোচনা শেষে প্রধান উপদেষ্টার প্রেস শফিকুল আলম (Shafiqul Alam, Press secretary to the Chief Advisor of Bangladesh) বলেন, আগামী দিনে জাপান বাংলাদেশের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ শ্রমবাজারে পরিণত হবে। তাঁর কথায়, যদি বাংলাদেশের মানবসম্পদকে যথাযথভাবে প্রশিক্ষণ দেওয়া যায়, তবে বাংলাদেশের জন্য জাপান ‘বন্যার দ্বার’-এর মতো উন্মুক্ত হবে।’ তিনি আরও বলেন, ‘জাপান এখন জনবল নিয়োগের জন্য বাংলাদেশের দিকে তাকিয়ে আছে।’ অনুষ্ঠানে জাপানের স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয়ের তিমন্ত্রী নিকি হিরোবুমি বলেন, ‘জাপানে জনসংখ্যা কমে যাচ্ছে। সেই কারণে বাংলাদেশি শ্রমিকদের সহায়তা প্রয়োজন হবে।’ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন, প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আজাদ মজুমদারও।


```