Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

তারেকের প্রথম ছ'মাসের অগ্রাধিকার মূল্যবৃদ্ধি, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ

বুধবার তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশের নতুন মন্ত্রিসভা তাদের প্রথম বৈঠকে রমজান মাসে জিনিস পত্রের দাম সহনশীল রাখার বিষয়ে আলোচনা করেছে। প্রধানমন্ত্রীর তারেক রহমান মন্ত্রী ও উপদেষ্টাদের বলেছেন এই ব্যাপারে নিজেদের মতো করে উদ্যোগ নিতে।

তারেকের প্রথম ছ'মাসের অগ্রাধিকার মূল্যবৃদ্ধি, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ

বৈঠকে তারেক রহমান।

শেষ আপডেট: 18 February 2026 19:36

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে রমজান মাস (Ramadan 2026 ) কবে শুরু হবে তা ঠিক করতে ঢাকায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক চলছে। বৃহস্পতিবার বা শুক্রবার দেশটিতে পবিত্র রমজান মাসের সূচনা হবে।

বুধবার তারেক রহমানের (Tarique Rahman) নেতৃত্বাধীন বাংলাদেশের নতুন মন্ত্রিসভা তাদের প্রথম বৈঠকে রমজান মাসে জিনিসপত্রের দাম (Price Hike) সহনশীল রাখার বিষয়ে আলোচনা করেছে। প্রধানমন্ত্রীর তারেক রহমান মন্ত্রী ও উপদেষ্টাদের বলেছেন এই ব্যাপারে নিজেদের মতো করে উদ্যোগ নিতে।

বাংলাদেশের জিনিসপত্রের দাম বিগত কয়েক বছর ধরেই চড়া। বরাবরের মতো এবারও রমজান মাস আসতেই নিত্য প্রয়োজনীয় বহু পণ্যের দাম বাড়তে শুরু করেছে। ‌নতুন সরকার এই বিষয়ে প্রথম পদক্ষেপ করতে চাইছে। প্রবীণ মন্ত্রী তথা বিএনপি-র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন 'আমাদের প্রথম কাজ হবে দ্রব্যমূল্যের দাম সহনশীল মাত্রায় ধরে রাখা। কোনওভাবেই যাতে বাড়তি দাম নিতে না পারে ব্যবসায়ীরা, সে ব্যাপারে সরকার উপযুক্ত পদক্ষেপ করবে।'

মন্ত্রিসভার প্রথম বৈঠকে গুরুত্ব দিয়ে আলোচনা হয়েছে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। ‌অন্তর্বর্তী সরকারের দেড় বছরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়টি নতুন শাসকদলের অজানা নয়। মন্ত্রিসভার প্রথম বৈঠকে বলা হয়েছে যত দ্রুত সম্ভব পুলিশ-সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত পদক্ষেপ করতে হবে। ‌নির্বাচন মিটতেই সেনাবাহিনী ক্যান্টনমেন্টে ফেরা শুরু করেছে। যদিও সরকারের একটি সূত্র জানিয়েছে, সেনাকে বলা হয়েছে কিছু জায়গায় তারা যাতে এখনও মাঠ পর্যায়ে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের কাজ চালিয়ে যায়।

নতুন সরকারের সামনে আরও একটি বড় চ্যালেঞ্জ হল বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা। বিশেষ করে রমজান মাসে বিদ্যুতের বাড়তি চাহিদা কীভাবে মেটানো হবে, সেই বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবদের দ্রুত পরিকল্পনা তৈরি করতে বলেছেন। বৈঠকে রান্নার গ্যাস-সহ বিভিন্ন জ্বালানি বিষয়ক কথা হয়। ওই সব নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়ে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক থাকতে বলেছেন।

মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত হয়েছে কয়েকদিনের মধ্যেই সরকার আগামী ১৮০ দিন বা ছ'মাসের জন্য একটি কর্মপরিকল্পনা ঘোষণা করবে। প্রধানমন্ত্রীর অন্যতম উপদেষ্টা জাহিদুর রহমান জানিয়েছেন এই কর্মসূচি অনেকটাই তৈরি হয়ে আছে। সেটাতেই খানিকটা অদলবদল করে দ্রুত তা ঘোষণা করে দেওয়া হবে। আগামী ৬ মাসের মধ্যে সেগুলি বাস্তবায়ন করবে নতুন সরকার। ‌


```